300X70
রবিবার , ২০ নভেম্বর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জাতির পিতার প্রতিকৃতিতে বিডিইউর নবনিযু্ক্ত উপাচার্যের শ্রদ্ধা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ২০, ২০২২ ৭:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম (২০ নভেম্বর, রবিবার) ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ০৮ টায় গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যোগদান করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় যা ডিজিটাল বাংলাদেশ ও চতুর্থ শিল্পবিপ্লব বাস্তবায়নে জনবল তৈরি সহ অগ্রণী ভূমিকা পালনের নিমিত্তে প্রতিষ্ঠিত। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমাকে নির্বাচিত করায় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা-উপমন্ত্রী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনসহ আমার শুভানুধ্যায়ী সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি যেন আমাকে সঠিক পথে সফলতার সাথে দায়িত্বপালনের সুযোগ দেন। আমি আপনাদের সকলের দোয়া ও সহায়তা কামনা করছি।

এর আগে ১৬ নভেম্বর ২০২২, বুধবার মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলামকে ০৪ বছরের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম ১৯৭৩ সালে জামালপুরে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশী কম্পিউটার প্রকৌশলী এবং শিক্ষাবিদ। এর আগে অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপনার পাশাপাশি তিনি বুয়েটের শহীদ স্মৃতি হলের প্রভোস্ট, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান, ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো)লিমিটেডের স্বতন্ত্র পরিচালক, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কম্পিউটার প্রকৌশল বিভাগের সভাপতি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) এর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় পরিচয়পত্র, এমআরপি এবং ইভিএম-সহ বাংলাদেশের আইসিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়াও তিনি বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয়, নতুন মূল্য ২০৪ টাকা
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
কৃষি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প : ইউজিসি

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শেষ মুহূর্তে মেসি জাদু, ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

শতকরা ৯৮ ভাগ প্রাইভেট স্কুলে নেই খেলার মাঠ

ভিয়েতনামের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় ফ্রেন্ডশীপ মেডেল গ্রহণ করলেন পূজা সেনগুপ্ত

মাদারীপুর আবহাওয়া অফিস কার্যক্রম ব্যাহত

হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনায় ৫৩ বেঞ্চ

ইউনিয়ন পর্যায়েও ফ্রিল্যান্সাররা বৈদেশিক মুদ্রা অর্জন করছে: প্রধানমন্ত্রী

২৬ মার্চ হতে ঢাকা-ভৈরববাজার-ঢাকা রুটে চলবে একজোড়া কমিউটার ট্রেন

মেট্রোরেল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধামন্ত্রী

সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে অনলাইন একটিভিস্ট গ্রুপ তৈরি করতে হবে : ওবায়দুল কাদের 

টিকেট কালোবাজারি প্রতিরোধে তৎপর রেল কর্তৃপক্ষ