300X70
বুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

#অর্থ আত্মসাতের অভিযোগ করায় এবার স্কুল সভাপতিকে পেটালেন প্রধান শিক্ষক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১, ২০২৩ ১:০০ অপরাহ্ণ

সংবাদদাতা,  কুড়িগ্রাম: অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে মারধর করার অভিযোগ উঠেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বারবান্ধা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে রৌমারী থানার ওসি রূপ কুমার সরকার জানান।
তিনি জানান, রাতে বারবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনিরুল ইসলাম বাদী হয়ে অভিযোগ করেছেন। এতে উত্তর বারবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম এবং তার ভাইপো বারবান্ধা গ্রামের রঞ্জু মিয়ার বিরুদ্ধে মারপিটের অভিযোগ আনা হয়েছে।
মারধরের শিকার মনিরুল ইসলাম এখন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, ২০২১-২২ অর্থবছরে উপজেলার উত্তর বারবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত মোট ২ লাখ ৭৫ হাজার ৫০২ টাকা যৌথ হিসাব নম্বরে জমা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির তৎকালীন সভাপতি আইয়ুব আলীর মেয়াদ শেষ হলে গত বছর তিনি সভাপতি নির্বাচিত হন। পরে প্রধান শিক্ষকসহ ব্যাংকে যৌথ হিসাব খুলতে যান সভাপতি মনিরুল ইসলাম। এ সময় তিনি দেখেন, ব্যাংকে জমানো কোনো টাকা নেই। সন্দেহ হলে খোঁজ নিয়ে জানতে পারেন, তৎকালীন সভাপতি আইয়ূব আলীর স্বাক্ষর জাল করে সব টাকা উত্তোলন করা হয়েছে।
প্রধান শিক্ষক এই কাজটি করেছেন উল্লেখ করে মনিরুল আরও জানান, এ ঘটনার তদন্ত এবং প্রতিকার চেয়ে গত ২৯ জানুয়ারি তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন।
তিনি জানান, এতে ক্ষিপ্ত হন প্রধান শিক্ষক আবুল কাশেম। পরদিন ৩০ জানুয়ারি সন্ধ্যায় প্রধান শিক্ষক এবং তার ভাইপো রঞ্জু মিয়া তাকে এলোপাতাড়ি মারপিট করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহাঙ্গীর আলম মঙ্গলবার জানান, “মারধরের ঘটনায় মনিরুল ইসলাম নামে এক ব্যক্তি ভর্তি হয়েছেন। তার শরীরের বিভিন্ন জায়গায় ফোলা, খত ও জখমের চিহ্ন রয়েছে। তিনি আজও চিকিৎসাধীন।”
এ বিষয়ে স্কুলের তৎকালীন সভাপতি আইয়ূব আলী জানান, তিনি এক বছর ধরে অসুস্থ। সরকারি বরাদ্দের টাকা উত্তোলনের বিষয়ে কিছুই জানি না এবং তাকে জানানোও হয়নি। তিনি অভিযোগ করে বলেন তার স্বাক্ষর জাল করে সব টাকা আত্মসাত করেছে প্রধান শিক্ষক আবুল কাশেম।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সরোয়ার রাব্বী বলেন, “অর্থ আত্মসাতের ঘটনায় একটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, “অপ্রীতিকর ঘটনার কথা তিনি শুনেছেন। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সুপারিশ করা হবে।
রৌমারী সদর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি ফিরোজ মিয়া বলেন, “তৎকালীন সভাপতি আইয়ূব আলীর স্বাক্ষর জাল করে সরকারি বরাদ্দের টাকা আত্মসাত করেছেন ওই প্রধান শিক্ষক। এ নিয়ে সভাপতি মনিরুল ইসলাম বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হন তিনি। এর জের ধরে সোমবার ওই প্রধান শিক্ষক ও তার ভাতিজা রঞ্জু মিয়া মিলে সভাপতির ওপর হামলা চালান।”

 

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

করোনায় বিএনপি নেতা খন্দকার আহমেদের মৃত্যু

বঙ্গবন্ধু গ্লোবাল ইয়্যুথ লিডারশিপ অ্যাওয়ার্ডের উদ্বোধনী অনুষ্ঠান

ইতিহাসে ৩০ জুন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা

যানজটের নগরে পূর্ণতা পাচ্ছে জাদুর মেট্রোরেল

প্রসস্ত হচ্ছে বরিশাল নগর অংশে ১২ কিলোমিটার মহাসড়ক

হলিউড তারকারা টম হিডলস্টন শাহরুখের ভক্ত

রংপুরে শিল্প-কলকারখানা স্থাপনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে : বাণিজ্যমন্ত্রী

১৫ দিনে দেশে এলো ১০২ কোটি ডলার রেমিট্যান্স

ভেজাল শিশু খাদ্য বিক্রির দায়ে টঙ্গীতে একজন গ্রেপ্তার

ঐতিহ্য ফিরতে শুরু করেছে মধুপুরের আনারসের