300X70
মঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

অসঙ্গতির পর রাবি ‘বি’ ইউনিটের সংশোধিত ফল প্রকাশ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১২, ২০২১ ৩:৩৭ অপরাহ্ণ

সংবাদদাতা, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের প্রকাশিত ফলাফলে অসঙ্গতি দেখা দেওয়ায় সংশোধিত ফল প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার ভোররাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। তবে কোনো নোটিশ ছাড়াই সকালে ওয়েবসাইট থেকে তা সরিয়ে নেওয়া হয়।

গত ৬ অক্টোবর ৩ গ্রুপে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫৬০টি আসনের বিপরীতে ৩১ হাজার ৫১৭ জন ভর্তিচ্ছু অংশ নেন।

আজ ভোররাতে ওই পরীক্ষার ফল ওয়েবসাইটে প্রকাশিত হলে নানা ভুল দেখা যায়। অনেক ভর্তিচ্ছু অভিযোগ করেন, সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার পরও তাদেরকে তালিকায় অনুপস্থিত দেখানো হয়েছে। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, ‘বি’ ইউনিটের গ্রুপ-২-এ পরীক্ষা দেওয়া ১ হাজার ৬২৭ শিক্ষার্থীকে একসঙ্গে অনুপস্থিত দেখানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘অন্যসব গ্রুপের রেজাল্ট ঠিকই আছে। তবে যেসব শিক্ষার্থী বাণিজ্য বিভাগের বাইরে থেকে গ্রুপ-২ তে পরীক্ষা দিয়েছেন, তাদের ক্ষেত্রে সমস্যা হয়েছে। মূলত ফল সাজাতে গিয়েই এই ভুল হয়েছে। আমরা দ্রুত তা সমাধান করে, নতুন করে ফল প্রকাশ করেছি।’

জানা গেছে, আজ বেলা ১টার দিকে সংশোধিত ফলাফল প্রকাশিত হয়েছে। তবে এরপর থেকে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, আগের ফলাফলে মেধাতালিকায় শুরুর দিকে তাদের নাম থাকলেও সংশোধিত তালিকায় অনেক পরে নাম এসেছে। সংশোধিত ফলে অনেকের প্রাপ্ত মার্ক আগের চেয়ে কম দেখানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থী মাহমুদুল হাসানের ফলাফল দেখা গেছে, সংশোধনের আগে তিনি ৭৯ দশমিক ২৫ মার্ক পেয়ে মেধাতালিকায় ৩১তম হন। সংশোধনের পরে তার প্রাপ্ত মার্ক দাঁড়ায় ৪৫ দশমিক ১০ এবং মেধাতালিকা অবস্থান ২ হাজার ৭৯৪তম।

আবার অনেক শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সংশোধনের পর তারা ‘প্রাপ্য নম্বর’ পেয়েছেন।

অপর শিক্ষার্থী জিন্নাত ফেরদৌস আরা গণমাধ্যমকে বলেন, ‘যেমন পরীক্ষা দিয়েছিলাম প্রথম ফলাফলে সেরকম মার্ক দেখানো হয়নি। তবে, সংশোধিত ফলাফলে আমি আমার পরীক্ষা অনুযায়ী মার্ক পেয়েছি।’

শিক্ষার্থীদের উপস্থিত-অনুপস্থিত দেখানো, মার্ক কম-বেশি আসা— এসব বিষয়ে জানতে চাইলে ‘বি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক জিন্নাত আরা গণমাধ্যমকে বলেন, ‘আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছিল। যে কারণে ভুলভাবে ফলাফল দেখানো হচ্ছিল। তবে তা সমাধান করে সংশোধিত ফল দেওয়া হয়েছে।’

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সেহরি খেয়ে ঘর থেকে বেরোতেই ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সীমিত সম্পদ নিয়েই প্রকৌশলীরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: মতিয়া চৌধুরী

করোনা টিকাদান কর্মসূচির আওতায় আসলো দেশের ৮টি ইপিজেড

আগামী ২৯ জুন কোরবানির ঈদ

কাউন্সিলর অফিস থেকে জন্মনিবন্ধন প্রদানে ডিএনসিসির উদ্যোগ

ভাড়া বাড়লেও যেন সহনীয় হয়, সরকার সেদিকে দৃষ্টি রাখবে: কাদের

আকর্ষণীয় ডিল ও ভাউচার নিয়ে শুরু হল দারাজের ৭ম অ্যানিভার্সারি ক্যাম্পেইন

বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যাচেষ্টার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড়

বাজারে এল নতুন স্মার্টফোন রিয়েলমি সি৫১