300X70
শুক্রবার , ১৭ মার্চ ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আইপিডিসি প্রিয় শিক্ষক সম্মাননা পেলেন ৯ জন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১৭, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ

আইপিডিসি প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২’-এর সমাপনী পর্ব অনুষ্ঠিত

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘আইপিডিসি প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২’-এর সমাপনী অনুষ্ঠান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হল-এ এক মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে দেশের কীর্তিমান ৯ জন শিক্ষকদের এই সম্মাননা প্রদান করা হয়।

গত বছরের ৫ অক্টোবর উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২-এর মনোনয়ন গ্রহণ। অনলাইন-অফলাইন মিলিয়ে সারা দেশজুড়ে মোট ১,৭৭৯ টি মনোনয়নত্র জমা পড়ে। প্রাথমিক পর্যায়ের ২০১ জন এবং মাধ্যমিক পর্যায়ের ১,৫৭৮ জন শিক্ষক মনোনয়ন পেয়েছেন, যাদের মধ্য থেকে নয় জন শিক্ষককে জুরি বোর্ডের সিদ্ধান্তে ‘প্রিয় শিক্ষক’ সম্মাননা প্রদানের জন্য নির্বাচিত করা হয়। এই নয়জন শিক্ষককে গতকালের আয়োজনে স্বীকৃতি প্রদান করা হয়।

স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন কক্সবাজার-এর ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন-এর সিনিয়র শিক্ষক নূরুল ইসলাম; লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়-এর সিনিয়র শিক্ষক মো: তউহিদুল ইসলাম সরকার; গাইবান্ধা-এর তালুক জামিরা দ্বিমুখী উচ্চবিদ্যালয়-এর সাবেক প্রধান শিক্ষক মো: জহুরুল হক চৌধুরী; চট্টগ্রাম-এর মোস্তফা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর সিনিয়র সহকারী শিক্ষক জন্নাত আরা বেগম; দিনাজপুর-এর ঈদগাহ বালিকা উচ্চবিদ্যালয়-এর প্রধান শিক্ষক মো: ফজলুর রহমান; বগুড়া-এর বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর সহকারী শিক্ষক মোছা: ফৌজিয়া হক বীথি; মৌলভীবাজার-এর দাসের বাজার উচ্চবিদ্যালয়-এর প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস; রাজশাহী-এর ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক দিলরুবা খাতুন; মৌলভীবাজার-এর ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়-এর সাবেক সিনিয়র শিক্ষক দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচাৰ্য্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুল আলম। এছাড়া ঢাকার কয়েকটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, ইউনিভার্সিটি) গণ্যমান্য শিক্ষকমন্ডলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইপিডিসি-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলামসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্টরা এতে অংশগ্রহণ করেন। এই যৌথ আয়োজনের অপর পক্ষ প্রথম আলো-র সম্পাদক মতিউর রহমানসহ প্রথম আলো-র কর্মকর্তাবৃন্দের অনেকেই অনুষ্ঠিত উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, “শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে এবং বিশ্বমঞ্চে সম্মানজনক স্থানে প্রতিষ্ঠিত করতে আমাদের শিক্ষা খাতকে আরও উন্নত করতে হবে, আর এই গুরুদায়িত্ব নিতে হবে শিক্ষকদেরই। তবে শিক্ষকদের প্রাপ্য সম্মান, স্বীকৃতি, ও মর্যাদা নিশ্চিতের দায়িত্ব নিতে হবে আমাদের। সেই দায়িত্ব বাস্তবায়নে এমন সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করায় আইপিডিসি-কে অভিনন্দন।”

অনুষ্ঠানে, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম বলেন, “আমাদের জীবন গঠনে, জাতি গঠনে, বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে সম্ভাবনাময় করে তুলতে দেশের শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে দেশব্যাপি প্রিয় শিক্ষকদের সম্মাননা জানাতে পারা আমাদের জন্য ভীষণ সম্মানের। আমাদের প্রিয় শিক্ষকমন্ডলীর এই আত্মত্যাগ অনুসরণ করে জীবন গঠন করতে পারলে একটি মানবিক, সৃজনশীল ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গঠনে আমরা সফল হবো।”

প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান বলেন, “একজন শিক্ষক তাঁর শিক্ষকতার বাইরেও সমাজ, রাষ্ট্র তথা দেশ গঠনে অনন্য ভূমিকা পালন করেন। এই কীর্তিমানদের সম্মাননা প্রদান করতে পেরে আমরা গর্বিত। তাঁরা শুধু আমাদের প্রিয় শিক্ষকই নয়, তাঁরা আমাদের প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মানুষ। আইপিডিসি-কে সাথে নিয়ে আগামীতেও আমরা এই উদ্যোগটি অব্যাহত রাখবো, এবং বাংলাদেশের কল্যাণ, সমৃদ্ধি, সফলতা ও জয় নিশ্চিতে শিক্ষকদের সাথে নিয়ে একত্রে কাজ করে যাবো।”

শিক্ষকরা আমাদের জীবনে পথ চলার আদর্শ ও অনুপ্রেরণা। শৈশব কৈশোরের বেড়ে ওঠার সময়ে স্কুলজীবনে শিক্ষকদের দেওয়া সমস্ত জ্ঞান ও নীতিশিক্ষাই গড়ে তোলে একজন শিক্ষার্থীর ভবিষ্যত। এর মাঝেও এমন কিছু শিক্ষক থাকেন যাঁরা ব্যক্তিত্ব, শাসন ও স্নেহ দিয়ে শিক্ষার্থীদের মনে আলাদা করে দাগ কাটেন। তাঁদের অক্লান্ত ও নিঃস্বার্থ অবদান কিছু শিক্ষার্থীর জীবন গড়ার ভিত্তি হয়ে থাকে। দেশব্যাপী এমন প্রিয় শিক্ষকদের খুঁজে বের করে সম্মানিত করতেই ২০১৯ সালে প্রথমবারের মতো আয়োজন করা হয় প্রিয় শিক্ষক সম্মাননা। প্রথম তিনবারের সাফল্যের ধারাবাহিকতায় আইপিডিসি ও প্রথম আলো’র যৌথ উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত হলো ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২’।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর সমাধিতে নগরকান্দা পৌর মেয়রের শ্রদ্ধা

বিশিষ্ট ব্যবসায়ী আবু রাইয়ান আশয়ারী রছি’র এবি পার্টিতে যোগদান

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার চলেই গেলেন

মাওয়ায় মাছের আড়ৎ থেকে হাজার কেজি জাটকাসহ আটক তিন

দুই বছরে ইউরোপে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ৫০ হাজার ৭৯০ বাংলাদেশি

এজেন্টদের জন্য অত্যাধুনিক ইনস্যুরেন্স সেলস অ্যাপ চালু করল মেটলাইফ

কালিয়াকৈরে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মী নিহত, প্রতিবাদে ভাঙচুর-মহাসড়ক অবরোধ

ডেঙ্গুতে অক্টোবরের সাত দিনে প্রাণ গেছে ৯০ জনের

ঢাকা দক্ষিণ আ’লীগের ৩২ নম্বর ওয়ার্ড সভাপতি-সম্পাদককে অব্যাহতি

পুলিশ হত্যা মামলা : শিশু আসামির বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা