300X70
মঙ্গলবার , ৩০ মে ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আইসিসিবিতে বসুন্ধরা ‘এলপিজি নাইট’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৩০, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : দেশের বাজারে শীর্ষস্থানে থাকা বসুন্ধরা এলপি গ্যাসের আয়োজনে বিশ্বের ৩০টি দেশের এলপিজি অপারেটরদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ‘এলপিজি নাইট’।

মঙ্গলবার (৩০ মে) রাতে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৩-এ জাঁকজমকপূর্ণ ‘এলপিজি নাইট’-এ বাংলাদেশ, ভারতসহ বিশ্বের ৩০টি দেশের এলপিজি অপারেটরদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এলপিজি অ্যাসোসিয়েশনের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জেমস রোক্যাল, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সভাপতি আজম জে চৌধুরী, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইজাজ হোসেন, বসুন্ধরা এলপি গ্যাসের সিওও (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ) এম এম জসিম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেমস রোক্যাল বলেন, বাংলাদেশের কোম্পানিগুলো যেভাবে এলপিজিতে বিনিয়োগ করছে, তা আগামী দিনের জন্য অত্যন্ত সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচিত হবে। এই খাতকে কীভাবে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্যে কাজ করব। আমারা চাই এলপিজি খাত আরও নিরাপদ হোক এবং নতুন কিছু উদ্ভাবিত হোক। তাহলেই আমরা এই এলপিজি খাতকে শীর্ষস্থানে নিয়ে যেতে পারবো। পাশাপাশি বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর একটি আয়োজন করার জন্য।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, বাংলাদেশে স্বল্প সময়ে যেভাবে এলপিজি খাত এগিয়েছে, তা অবশ্যই প্রশংসনীয়। যেখানে প্রাকৃতিক গ্যাসের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেখানে এলপিজি খুবই সস্তা মূল্যে পাওয়া যায়। এলপিজি যেহেতু যানবাহনে ব্যবহার করা যায়, তাই এটা গুরুত্বপূর্ণ। আমি চাই বাংলাদেশের এলপিজি ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাক।

বসুন্ধরা এলপি গ্যাসের সিওও (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ) এম এম জসিম উদ্দিন বলেন, বসুন্ধরা এলপিজি নাইটের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের এলপিজি খাতকে বহির্বিশ্বে তুলে ধরা। আমরা মনে করি, এতে দেশের এলপিজি সেক্টর অনেক বেশি জনপ্রিয় হবে। একই সঙ্গে বহির্বিশ্ব জানবে বাংলাদেশের এলপিজি সেক্টর সম্পর্কে; এর ফলে বাংলাদেশে আরও অনেক বিনিয়োগ আসবে।

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আজম জে চৌধুরী বলেন, এলপিজি গ্যাস যে শুধু গৃহস্থালিতে ব্যবহার হয় এমটা নয়। এটা এখন বাণিজ্যিক পর্যায়েও ব্যবহার হচ্ছে। দেশে এলপিজি সেক্টর দিন দিন অনেক বড় হচ্ছে। তাই আমাদের এই সেক্টরের অবকাঠামোকে আরও শক্তিশালী করতে হবে।

বসুন্ধরা এলপি গ্যাস দেশের মার্কেটে শীর্ষস্থানে আছে উল্লেখ করে তিনি বলেন, বসুন্ধরা এলপি গ্যাস হচ্ছে দেশের পাইওনিয়র। এলপিজি নাইটের আয়োজন করার জন্য বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।

পুরো আয়োজন এর সঞ্চালক হিসেবে ছিলেন বসুন্ধরা গ্রুপের সেক্টর-এ’র হেড অফ স্ট্রাটেজি এন্ড পাবলিক রিলেশনের প্রধান জনাব জাকারিয়া জালাল।

বাংলাদেশে এলপিজির প্রসার আরও বাড়াতে ওয়ার্ল্ড এলপিজি অ্যাসোসিয়েশন আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘এশিয়ান রিজিওনাল এলপিজি সামিট’। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মঙ্গলবার (৩০ মে) সকাল ১০টা থেকে শুরু হওয়া সামিট চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই সামিটের প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে বসুন্ধরা এলপি গ্যাস।

সামিটের মাধ্যমে দেশি-বিদেশি এলপিজি সরবরাহকারী কোম্পানিগুলো তাদের আধুনিক প্রযুক্তির সিলিন্ডারসহ এলপিজি খাতের সঙ্গে সম্পৃক্ত পণ্য সিলিন্ডার বাল্ব, রেগুলেটর ও অটোগ্যাস স্টেশন মেশিনারি এবং শিল্প-কারখানায় এলপিজির প্লান্ট স্থাপনের যন্ত্রাংশ স্টলগুলোতে প্রদর্শন করেছে। প্রথম দিনেই দেশি-বিদেশি দর্শনার্থীদের ভিড় ছিল।

দেশের এলপি গ্যাসের বাজারে শীর্ষস্থানে থাকা বসুন্ধরা এলপি গ্যাস এখন আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। গত দুই দশকে ধারাবাহিকভাবে বেস্ট ব্র্যান্ড এবং সুপার ব্র্যান্ড স্বীকৃতিও পেয়েছে এ প্রতিষ্ঠান। ১৯৯৯ সালে এলপি গ্যাসের ব্যবসা শুরু করে বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। প্রায় দুই যুগ সময় ধরে দেশের বাজারে শীর্ষস্থান দখল করে আছে বসুন্ধরা এলপি গ্যাস। দেশের মানুষের পছন্দের ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে বসুন্ধরা এলপি গ্যাস।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এবছর ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ১১শ ৫ কোটি টাকা

নান্দাইলে সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি

নওগাঁয় সেই স্কুলশিক্ষকের করা মামলায় বিএনপি ও যুবদল নেতা গ্রেপ্তার

পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে বসন্তের শুভেচ্ছা বিনিময় ডিএনসিসি মেয়রের

আজ শহীদ আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী

মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান, মাহেন্দ্রক্ষণের অপেক্ষা

বিসিক শিল্পনগরীসমূহে ঔষধ ও নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী উৎপাদন অব্যাহত রয়েছে

সেনাবাহিনীর ইফতার ও নৈশভোজে অংশ গ্রহন করলেন যারা

যাত্রাবাড়ীতে ২০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেলেন মোঃ মোস্তাকুর রহমান