300X70
মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আগরতলায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে আগরতলা আইসিপিতে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ভারতের আগরতলা আইসিপির ল্যান্ড কাস্টমস্ কনফারেন্স হলে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এবং বিএসএফের ৪২ ব্যাটালিয়ন, ১৫০ ব্যাটালিয়ন, ১০৪ ব্যাটালিয়ন ও ৮১ ব্যাটালিয়ন এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি এর নেতৃত্বে ২৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল বৈঠকে অংশগ্রহণ করেন।

এছাড়া বৈঠকে বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি ) এর অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজসহ সরাইল ও সুলতানপুর ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, বিএসএফ ৪২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অজয় কুমারের নেতৃত্বে ১৮ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া বিএসএফের ১৫০ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ইশ্বর কুমার, ১০৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এন এস জামওয়াল, ৮১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী রাজেশ কুমারসহ বিএসএফের অন্যান্য স্টাফ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার নিমিত্তে সীমান্তে গুলিবর্ষণ ও সীমান্ত হত্যা বন্ধ করা, অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও মানব পাচার প্রতিরোধ এবং চোরাচালানসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। এসময় বিজিবির পক্ষ থেকে বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যার জোরালো প্রতিবাদ জানানো হয় এবং এ সমস্যা সমাধানে জরুরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

অবৈধভাবে সীমান্ত পারাপার ও শূন্যরেখা অতিক্রম, সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ স্থাপনা নির্মাণ, ভারত থেকে মায়ানমার নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ রোধে সহায়তা এবং ভারত হতে বাংলাদেশে মাদক প্রবেশ বন্ধে বিএসএফকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো আহবান জানানো হয়।

এছাড়া উভয় দেশের সীমান্তে বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়েও আলোচনা করা হয়। এ বিষয়ে সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় প্রতিনিধিদলের প্রধান একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উভয়পক্ষই বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি-১৯৭৫ এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (CBMP) আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভুত যেকোন সমস্যা দ্রুততম সময়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষ পর্যায়ে যোগাযোগ/পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হন। পরিশেষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ও শান্তিপূর্ণভাবে বিকেল ১৫২০ ঘটিকায় পতাকা বৈঠকটি সমাপ্ত হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ধর্ষণ মামলায় আদালতে মামুনুল হক

ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু রোগী বাড়ছে ঢাকায়: এক দিনে সর্বোচ্চ ১২৮ ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড

রূপপুরে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে আড়াই লাখ কোটির এডিপি অনুমোদন

মোংলা ইপিজেডে দক্ষিণ কোরীয় কোম্পানির ৮০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ

প্রতিরক্ষা অর্থ বিভাগের প্রদত্ত সেবার মান আরো সুসংহতকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

কাশিমপুরের সেই জেল সুপারসহ ১১ জন বরখাস্ত

বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

শিক্ষার্থীরা স্কুলে ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে কী শিখছে?