300X70
সোমবার , ২১ ডিসেম্বর ২০২০ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আগামীকাল থেকে শুরু হবে ওয়ালটন ফেডারেশন কাপ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২১, ২০২০ ৯:৩১ অপরাহ্ণ

মাঠে মাঠে প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের কারণে বিরতির পর আগামীকাল মঙ্গলবার ‘ওয়ালটন ফেডারেশন কাপ ২০২০-২১’ এর মধ্য দিয়ে মাঠে গড়াবে ক্লাব ফুটবল। উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ রহমতগঞ্জ মুখোমুখি হবে। আবারো শিরোপা জয়ের জন্যই মাঠে নামবেন বলে জানিয়েছেন বসুন্ধরার কোচ অস্কার ব্রুজেন।

তার আগে আজ সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে ফেডারেশন কাপের ট্রফি উন্মোচন।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেষ্ঠ্য সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ১৩টি দলের কোচ, ম্যানেজার ও অধিনায়করা।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘এই করোনাকালিনও যে সবগুলো দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে পারছি এটাই অনেক কিছু। আমি সব দলকে ধন্যবাদ দিতে চাই যে এই কঠিন সময়েও বাফুফের কার্যক্রমে অংশগ্রহণ করছে। আবারো ধন্যবাদ দিবো ওয়ালটন গ্রুপকে অন্যান্যবারের মতো এই আয়োজনের সঙ্গে থাকার জন্য।’

এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বরাবরই আমরা বাংলাদেশের ফুটবলের সঙ্গে আছি। সেটা পুরুষ কিংবা নারী। আমরা চাই দেশের ফুটবল এগিয়ে যাক। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আমরাও মাঠে উপস্থিত হতে চাই। এবারের ফেডারেশন কাপের প্রত্যেকটি ম্যাচের সেরা খেলোয়াড়কে ওয়ালটনের পক্ষ থেকে স্মার্টফোন দেওয়া হবে পুরস্কার হিসেবে। আর প্রতিদিন লটারির মাধ্যমে তিনজন সাংবাদিককেও পুরস্কৃত করা হবে। এটা পুরো টুর্নামেন্ট জুড়েই চলবে।’

বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজেন বলেছেন, ‘বসুন্ধরা কিংস এবারো চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবে। প্রথম ম্যাচে রহমতগঞ্জকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা সহজ করতে চাই। আমার দুইজন ব্রাজিলিয়ানের কাছে প্রত্যাশা অনেক। অনুশীলনে তারা যথেষ্ট ভাল করেছে। আর্জেন্টাইন রাউলকে নিয়েও আমি বেশ আশাবাদী।’

এবারের ফেডারেশন কাপে একই গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। ‘ডি’ গ্রুপে তাদের অপর প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। অন্যদিকে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস রয়েছে ‘সি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী ও গেল আসরের ফাইনালিস্ট রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ‘বি’ গ্রুপে রয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা ক্লাব। আর ‘এ’ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।

চার গ্রুপের সেরা আটটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। সেখান থেকে চারটি দল খেলবে সেমিফাইনাল। এরপর হবে ফাইনাল।

এবারের এই ৩২তম ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দলকে ৫ লাখ ও রানার্সআপ দলকে ৩ লাখ টাকা প্রাইজমানি দেওয়া হবে। এ ছাড়া অংশ নেওয়া প্রত্যেক দল ২ লাখ টাকা করে অংশগ্রহণ ফি পাবে। থাকবে ম্যাচ সেরাসহ টুর্নামেন্ট সেরার পুরস্কার।

এবারের ওয়ালটন ফেডারেশন কাপের পাওয়ার স্পন্সর হিসেবে আছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। কো-স্পন্সর হিসেবে আছে আইএফআইসি ব্যাংক লিমিটেড।

পুরো টুর্নামেন্টেই যথাযথ স্বাস্থবিধি মেনে দর্শকেরা স্টেডিয়ামে প্রবেশ করবে এবং অবশ্যই সাথে টিকিট রাখতে হবে।

টি স্পোর্টস ফেডারেশন কাপের সবগুলো ম্যাচ দেখানোর কথা থাকলেও টেকনিক্যাল সমস্যার কারণে তারা ৭৫ শতাংশ ম্যাচ দেখাবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

লোন প্রসেসিংয়ে সময় কমাতে ভারতের ভিফিন সলিউশন্সের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

যশোরের কেশবপুর পৌরসভার ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মঞ্জুয়ারা বেগমের গণসংযোগ অব্যহত

করোনায় রাজশাহী, চট্টগ্রাম ও কুষ্টিয়ায় ৩৭ জনের মৃত্যু

টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য : পরিবেশ উপদেষ্টা

সহকারী জজ পদে নতুন নিয়োগ পাওয়া শাহ্ পরানের যোগদান কার্যক্রম স্থগিত

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

ইবির তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে যারা

জয়নাল আবেদীন হাজারীর মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র শোক

জবিতে সিনিয়র ছাত্রলীগ কর্মীকে পিটিয়েছে জুনিয়ররা

এলডি ট্যাক্স অনলাইনে দিতে সারাদেশে বার্তা ছড়িয়ে দিতে হবে : ভূমি উপদেষ্টা