300X70
বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

এলডি ট্যাক্স অনলাইনে দিতে সারাদেশে বার্তা ছড়িয়ে দিতে হবে : ভূমি উপদেষ্টা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৪, ২০২৪ ১২:০৫ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ ভূমি মন্ত্রণালয়ের চলমান শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) পরিশোধ কার্যক্রমকে সফল ও ফলপ্রসূ করতে ভূমি মালিকদের দায়িত্বশীল সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

          আজ তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভূমি মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসন আয়োজিত তেজগাঁও রাজস্ব সার্কেলের তেজতুরী বাজার মৌজার অনলাইনে শতভাগ এলডি ট্যাক্স পরিশোধ কার্যক্রম উদ্বোধনকালে উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

          উপদেষ্টা বলেন, ভূমিসেবা পুরোপুরি হয়রানিমুক্ত ও জনবান্ধব করতে মিউটেশন, এলডি ট্যাক্স ও খতিয়ান সেবা সম্পূর্ণ অনলাইনে হচ্ছে। দেশে-বিদেশে যে কোনো স্থান থেকে ঘরে বসে বা কলসেন্টারের মাধ্যমে এসব সেবা গ্রহণ করা যাচ্ছে। তিনি বলেন, এলডি ট্যাক্স শতভাগ অনলাইনে পরিশোধ কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। ভূমিসেবা ক্যাম্পে কর পরিশোধ কার্যক্রমে মালিকগণ সন্তোষ প্রকাশ করেছেন, এতে করে সাধারণ মানুষ অনলাইনে সেবা গ্রহণে আরো অনুপ্রাণিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

          ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ-সহ স্থানীয় ভূমি মালিকগণ বক্তব্য রাখেন।

          সকল নাগরিকের জন্য নিরবচ্ছিন্ন, জনবান্ধব ও নির্ঝঞ্ঝাট ভূমিসেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয় গ্রহণ করেছে নানামুখী উদ্যোগ। এর অংশ হিসেবে ঢাকা জেলার তেজগাঁও রাজস্ব সার্কেলের তেজতুরী বাজার মৌজার ভূমিসেবাকে পাইলটিংয়ের আওতায় আনা হয়েছে।

          তেজতুরি বাজার মৌজার যে কোন নাগরিক www.ldtax.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে এ মৌজায় অবস্থিত হোল্ডিংয়ের এলডি ট্যাক্স ঘরে বসেই নির্বিঘ্নে ও শতভাগ অনলাইনে দিতে পারবেন এবং সাথে সাথে দাখিলা পেয়ে যাবেন। ঘরে বসে নাগরিক-কর্তৃক পরিশোধিত কর তাৎক্ষণিক জমা হবে সরকারি কোষাগারে অটোমেটেড চালানের মাধ্যমে।

          পরে ভূমি উপদেষ্টা অনলাইনে এলডি ট্যাক্স প্রদানকারী, ভূমি কুইজ বিজয়ী, ভূমি কর্মী ও অ্যাম্বাসেডরদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। তিনি নাগরিক ভূমিসেবা ক্যাম্পের কার্যক্রম ঘুরে দেখেন ও আগত ভূমি মালিকদের সাথে কথা বলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২ ফেব্রুয়ারির মধ্যে হাদির খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবি সারজিসের

কম্বোডিয়ায় প্রতারণার শিকার ৫ শতাধিক বাংলাদেশি

বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক

২০২৪ সালে বাংলাদেশের অর্থনীতিতে ৫৫০০ কোটি টাকা অবদান রেখেছে উবার

আমন ধান, চাল ও গমের সরকারি সংগ্রহ মূল্য নির্ধারণ, সংগ্রহ শুরু ৭ নভেম্বর 

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ফরিদপুরে ৭ জন নিহত

চাটখিল ও রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড কেন দেয়া হবে না, হাইকোর্টের রুল

ঢামেকে দালালবিরোধী অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী

কোভিড ভ্যাকসিন গ্রহণের অনুমোদন গর্ভবতী নারীদের