300X70
শনিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আগামীকাল বাংলাদেশ কোস্ট গার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৩, ২০২১ ৫:৩৯ অপরাহ্ণ

বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হতে যাচ্ছে 

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২১ বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে মুজিববর্ষের চেতনায় আগারগাঁওস্থ কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং আমন্ত্রিত অন্যান্য সামরিক ও অসামরিক অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রী উক্ত অনুষ্ঠানে কোস্ট গার্ড এর কর্মকর্তা, নাবিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করবেন। উল্লেখ্য, কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি তার অকুতোভয় অবদান, বীরত্ব ও সাহসীকতাপূর্ন কাজের স্বীকৃত স্বরুপ এবছর বাংলাদেশ কোস্ট গার্ড পদকে ভূষিত হবেন। এছাড়াও, উক্ত অনুষ্ঠানে নিন্মে বর্ণিত কোস্ট গার্ড সদস্যবৃন্দ বিভিন্ন শাখায় পদক লাভ করবেনঃ ক। বাংলাদেশ কোস্ট গার্ড পদক (বিসিজিএম): (১) রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, (২) ক্যাপ্টেন এস এম মঈন উদ্দীন, (এইচ-১), পিএসসি, বিএন, (৩) লেঃ কমান্ডার এম সাজ্জাদ হোসেন, (এক্স), বিএন, (৪) লেঃ কমান্ডার ইমতিয়াজ আলম, (এক্স), বিএন, (৫) লেঃ কমান্ডার শাহ জিয়া রহমান, (এক্স), বিএন, (৬) লেঃ কমান্ডার এম মেহেদী হাসান, (এক্স), বিএন, (৭) মোঃ জাহাঙ্গীর আলম, সিপিও(টিডি-১), (৮) মোহাম্মদ আলী, সিপিও(সিডি-১), (৯) মাহমুদ শরীফ, এলএস(টিডি-২), (১০) এম আবু হানিফ, এমই-১। খ। প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএম): (১) ক্যাপ্টেন এস এম শরিফ-উল ইসলাম, (এন), এনপিপি, পিসিজিএমএস, পিএসসি, বিএন, (২) কমান্ডার মোঃ নিজাম উদ্দিন সরদার, (জি), বিএন, (৩) লেঃ কমান্ডার এম ফিরোজ খাঁন, (জি), পিপিএম, পিএসসি, বিএন, (৪) লেঃ কমান্ডার এম বায়েজীদ, (এক্স), বিএনভিআর, (৫) এম আব্দুর রাজ্জাক, পিও(এফসি-১), (৬) মোঃ রেজাউল করিম, পিও(এফসি-১), (৭) এম সোহরাব হোসেন, এলএমএ, (৮) এম ইয়াদুল ইসলাম, এলপিএম, (৯) মোঃ সুমন মিয়া, আরও(জি)-১, (১০) মোঃ আশিক ইকবাল শাকিল, এবি(এফসি-৩) গ। বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক (বিসিজিএমএস) (১) রিয়ার এডমিরাল এম শাহজাহান, (এন), এনপিপি, এনডিসি, পিএসসি, বিএন, (২) ক্যাপ্টেন এম নূরুল ইসলাম শরীফ, (ই), পিএসসি, বিএন (৩) কমান্ডার এস এম আনোয়ারুল করিম, (এনডি), বিএন, (৪) সার্জন লেঃ কমান্ডার ফাতেমা তুজ জোহরা, এএমসি, (৫) মোঃ ইয়াকুব আলী, চিফইআরএ, (৬) মোঃ মামুন মিয়া, পিও(সিডি-১), (৭) মোঃ মোনাঈম হোসেন, পিও(এফসি-১), (৮) মোঃ সাইফুর রহমান, এলকুক, (৯) মামুন-উর-রশিদ, এলইএন, (১০) মোঃ শাহীনূল হক, স্টেনোগ্রাফার। (ঘ) প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক (পিসিজিএমএস): (১) কমান্ডার এম মাহফুজুর রহমান, (এল), বিএন, (২) কমান্ডার এম আশরাফুল আলম, (জি), পিএসসি, বিএন, (৩) কমান্ডার এম লোকমান হাকিম, (এনডি), বিএন, (৪) লেঃ কমান্ডার মোস্তফা তারিক হায়দার, (ই), বিএন, (৫) অনারারি সাব-লেফটেন্যান্ট মোহাম্মদ সেকিল, (এস), বিএন, (৬)এম আব্দুস সালাম মিয়া, এমসিপিও(এক্স), (৭) এম সাইফুল ইসলাম, এসসিপিও(এক্স) (সিডি-১), (৮) ইউছুফ আল মামুন, এলএসএ, (৯) মোঃ আতিকুল বারী, এবি(কিউআরপি-২), (১০) মোঃ ইয়াকুব মোন্না, এমটিডি। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বর্তমানে দেশের বিশাল সমুদ্র ও উপক‚লীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ন অবদান রেখে চলেছে। দেশের সমুদ্রসীমা ও উপক‚লীয় এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান-মাদক-মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে। এছাড়াও কোস্ট গার্ডের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বের হয়ে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে বাংলাদেশ কোস্ট গার্ড প্রায় ১১৩ কোটি টাকার চোলচালানকৃত পণ্য আটক, ১ হাজার ৩৩৯ কোটি ৫৬ লক্ষ টাকার মৎস্য ও অবৈধ জাল, ৯৯ কোটি ৫ লক্ষ টাকার অবৈধ মাদক এবং ৩ কোটি ৬৮ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার কাঠ আটক করে। এছাড়াও করোনাকালীন ভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন ব্যবস্থাপনা ও জননিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি খাদ্যসামগ্রী নিয়ে অসহায়, দুঃস্থ, কর্মহীন এবং শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে কোস্ট গার্ড। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনা এবং স্বরাষ্ট্র মন্ত্রীর তত্ত্ববধানে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঐকান্তিক সহযোগিতায় বিভিন্ন আধুনিক জাহাজ, ঘাঁটি ও জলযান সংযোজনের মাধ্যমে বর্তমানে এ বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কোস্ট গার্ডকে একটি আধুনিক এবং যুগোপযোগী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে গত ১৫ নভেম্বর ২০২০ সালে এই বাহিনীতে একই সংগে যুক্ত হয় ৯টি জাহাজ এবং একটি ঘাঁটি। সময়ের পরিক্রমা ও সুদূরপ্রসারী পরিকল্পনার নিপুণ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডকে অধিকতর কার্যকর, শক্তিশালী ও সুদক্ষ বাহিনী হিসাবে গড়ে তুলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে এ বাহিনীর প্রতিটি সদস্য উজ্জীবিত ও বদ্ধপরিকর। মুজিববর্ষ এবং স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর প্রেরণায় অনুপ্রানিত হয়ে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে জাতির প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাবে বাংলাদেশ কোস্ট গার্ড।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের মতো সংসদ নির্বাচনও চমৎকার হবে : আশাবাদ তথ্যমন্ত্রীর

এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি : প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর

এডিসির ঝুলন্ত ও কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নৌবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান

পশ্চিমবঙ্গে স্বাস্থবিধি মেনে স্কুল খুলছে ১২ ফেব্রুয়ারী

পঞ্চগড়ে মাটি চাপায় পাথর শ্রমিকের মৃত্যু

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা মুজিবুর রহমান দিলু

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

গত বছরের চেয়ে এবার ডেঙ্গুরোগী পাঁচগুণ বেশি: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপির গণতন্ত্রের নমুনা ছিল বিরোধীদের ওপর নির্যাতন: জয়