300X70
সোমবার , ২৭ মার্চ ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২৭, ২০২৩ ১২:২৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সাথে উদযাপন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, আনসার ও ভিডিপি একাডেমিসহ মাঠ পর্যায়ে সকল রেঞ্জ, আনসার ব্যাটালিয়ন, জেলা, জোন, ভিটিসি ও উপজেলা কার্যালয়সমূহে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষ্যে রবিবার (২৬ মার্চ) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, একাডেমি, রেঞ্জ, ব্যাটালিয়ন, জেলা, ভিটিসি ও ‍উপজেলা কার্যালয়সহ সকল ইউনিটে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী সকল স্তরের সদস্যদেরকে পাঠ করে শোনানো হয়। এছাড়াও বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্য চিত্র/ভিডিও “বাংলার মাটি বাংলার জল ও স্বাধীনতা আমার স্বাধীনতা” প্রদর্শন করা হয়।

২৬ মার্চ “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষ্যে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গেজেটভূক্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যেসকল বীর মুক্তিযোদ্ধাদের অবদান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ প্রকাশিত গেজেট অনুযায়ী) তাদেরকে সম্মানের সাথে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

এদিন মুক্তিযুদ্ধের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদ সদস্যদেরসহ মুক্তিযুদ্ধের বীর শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বাহিনীর সদর দপ্তরসহ সকল ইউনিটের মসজিদসমূহে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নির্দেশনা মোতাবেক মুক্তিযুদ্ধের চেতনায় ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠান ছাড়াও এক বর্ণাঢ্য র‌্যালি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বহিনীর সদর দপ্তর, আনসার ও ভিডিপি একাডেমিসহ মাঠ পর্যায়ে সকল রেঞ্জ, আনসার ব্যাটালিয়ন, জেলা, জোন, ভিটিসি ও উপজেলা কার্যালয়সমূহের গুরুত্বপূর্ণ ভবন/ফটকসমূহে ব্যানার স্থাপন, সৌন্দর্য্যবর্ধন, জাঁকজমকপূর্ণ ভাবে আলোকসজ্জা-সাজসজ্জার ব্যবস্থা করা হয়।

ইফতার শেষে প্রীতিভোজের আয়োজনসহ বাংলাদেশ আনসার ও ভিডিপি হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এসব অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

কোভিড- ১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করে এ সকল কার্যক্রম সম্পাদন করা হয়।

এর আগের দিন যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৫ মার্চ জাতীয় ‘গণহত্যা দিবস ২০২৩’ উদযাপন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী সকলের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করে বাহিনীর সকল ইউনিটে কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চ রাত ১০.৩০ থেকে ১০.৩১ মিনিট পর্যন্ত সকল ইউনিটে (কেপিআই/জরুরী স্থাপনা ব্যতীত) প্রতীকী ব্ল্যাক-আউট পালন করা হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

লরি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

সম্মাননা পদক পেল ঢাকা বিভাগের নির্বাচিত ৫ শ্রেষ্ঠ জয়িতা

এক সময়ের বিলাসবহুল ওয়াশিং মেশিন পণ্যটিই এখন প্রয়োজনীয় হোম অ্যাপ্লায়েন্স

গ্লোবাল ইসলামী ব্যাংকের চারটি উপশাখা উদ্বোধন

৩,০০০ টাকা ছাড়ে দারাজে মিলছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন ‘লুনা হোয়াইট’

প্রথম দফায় সবাই নেগেটিভ : ক্রিকেটারদের সেলফ আইসোলেশনে থাকার নির্দেশ

কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচরে বিয়ার ও গাঁজাসহ ৬ জন গ্রেফতার

ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল আযহার আন্তরিক শুভেচ্ছা

বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে ইতিহাস গড়লো টাইগাররা

ব্রিটিশ কাউন্সিল শীর্ষ দশে রয়েছে এক বাংলাদেশি শিক্ষার্থী