300X70
সোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ব্রিটিশ কাউন্সিল শীর্ষ দশে রয়েছে এক বাংলাদেশি শিক্ষার্থী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২০, ২০২১ ১২:৪০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন
সম্প্রতি, ব্রিটিশ কাউন্সিল চলতি মাসে অনুষ্ঠিতব্য ‘ফেমল্যাব ক্লাইমেট চেঞ্জ কমিউনিকেটরস অনলাইন ফাইনাল’ শীর্ষক প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া শীর্ষ দশ আন্তর্জাতিক প্রতিযোগীর নাম ঘোষণা করেছে। এই চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এক বাংলাদেশি প্রতিযোগী।

প্রতিযোগীদের তৈরি ভিডিওর ওপর ভিত্তি করে বিচারকগণ শীর্ষ দশ প্রতিযোগী নির্বাচন করেন। তিন মিনিটের ভিডিওতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে অংশ নেয়া প্রতিযোগীরা ‘ট্রাস্ট ইন ক্লাইমেট সাইন্স’ শীর্ষক থিমের ওপর আলোচনা করেন। এসব ভিডিওতে ক্লিন এনার্জি থেকে শুরু করে কোরাল রিফ সংরক্ষণ পর্যন্ত জলবায়ু সংকট মোকাবিলায় জলবায়ু বিজ্ঞানের নানাবিধ বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে।

চূড়ান্ত তালিকাভুক্ত প্রতিযোগীরা হচ্ছেন – ভারতের কে বুভেট ইঞ্জিনিয়ারিং’র প্রকৌশলী ও উদ্যোক্তা অদিতি চন্দ্র, বাংলাদেশের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ক চক্রবর্তী, মেক্সিকোর লম্ব্রিস’র সিভিও ড্যানি জোসেফ ড্যানিয়েলস, ব্রাজিলের রিও ডি জেনেরিও’র ফেডারেল ইউনিভার্সিটির গবেষক এমিলিয়ান দাহের পেরেইরা, ফিলিপাইনের লিভিং লাউদাতো সি’ ফিলিপাইন’র প্রোগ্রাম অ্যান্ড ক্যাম্পেইনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর জন লিও আলগো, ব্রাজিলের রিও ডি জেনেরিও’র ফেডারেল ইউনিভার্সিটির নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের পিএইচডি’র শিক্ষার্থী লারিসা কুনহা পিনহেইরো, ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বে’র পিএইচডি’র শিক্ষার্থী ময়ূর বনকিল, ভিয়েতনামের ইন্সটিটিউট অব হেলথ, ইকোনমিকস অ্যান্ড টেকনোলজি’র গবেষণা সহকারী মিন আনহ লে, ভারতের মুম্বাই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি’র শিক্ষার্থী নবজিৎ কর, এবং নেপালের কাঠমুন্ডু বিশ্ববিদ্যালয় হতে সম্প্রতি স্নাতক ডিগ্রী অর্জন করা পল্লবী পোখারেল।

চূড়ান্ত প্রতিযোগীরা এখন অনলাইন প্রশিক্ষণ এবং নেটওয়ার্কিং সংক্রান্ত বিভিন্ন কার্যকলাপে অংশ নিবেন, যার মধ্যে রয়েছে বিশিষ্ট সাইন্স কমিউনিকেটর ওয়েন্ডি স্যাডলার’র সাথে দুই দিনের অনলাইন মাস্টারক্লাস। চূড়ান্ত পর্বের আগে এই অনলাইন ক্লাস প্রতিযোগীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। চূড়ান্ত পর্বের পরে, শীর্ষ ফেমল্যাব ক্লাইমেট চেঞ্জ কমিউনিকেটর আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বের অন্যতম শীর্ষ সাইন্স কমিউনিকেটর প্রতিযোগিতা ফেমল্যাব ইন্টারন্যাশনাল অনলাইন ফাইনালে অংশ নিবেন।

ব্রিটিশ কাউন্সিল’র পাবলিক এনগেজমেন্ট’র সিনিয়র কনসালট্যান্ট অ্যাড্রিয়ান ফেন্টন বলেন, “ফেমল্যাব ক্লাইমেট চেঞ্জ কমিউনিকেটরের জন্য আমরা অভাবনীয় সাড়া পেয়েছি। যারা নিজেদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিও এন্ট্রি তৈরি করে আমাদের পাঠিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। জলবায়ু বিজ্ঞানে বিশ্বাস গড়ে তোলার আমাদের প্রচেষ্টায় বিশ্বাসী বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ থেকে উচ্চ মানসম্পন্ন ও ব্যক্তিগত এন্ট্রি পাওয়া আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ছিল।”

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের প্রাইমারি কেয়ার অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের গবেষণা সহযোগী এবং ফেমল্যাব ক্লাইমেট চেঞ্জ কমিউনিকেটরস’র ভিডিও এন্ট্রি পর্বের বিচারক প্যানেলের সদস্য ড. আহমেদ আলবক্সম্যাটি বলেন, “জলবায়ু বিজ্ঞান-সম্পর্কিত বিভিন্ন বিষয়ের ওপর তৈরি ভিডিও এন্ট্রিগুলো দেখা আমার জন্য অত্যন্ত সম্মানজনক ও আনন্দের বিষয় ছিল। চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া আমাদের জন্য খুবই কঠিন ছিল, কিন্তু চূড়ান্ত দশ প্রতিযোগী তাদের কনটেন্ট, স্বচ্ছতা ও প্রতিভা দিয়ে আমাদের মুগ্ধ করেছে এবং সত্যিই আমাদের ইচ্ছা হচ্ছিল তাদের কথা আরও শুনি! আমি নিশ্চিত যে, প্রশিক্ষণ দ্বারা তারা উপকৃত হবে, এবং আমরা ইন্টারন্যাশনাল অনলাইন ফাইনালে তাদের কথা শোনার অপেক্ষায় আছি।”

আগামী ২৮ সেপ্টেম্বর ব্রিটিশ কাউন্সিলের ইউটিউব চ্যানেলে ফেমল্যাব ক্লাইমেট চেঞ্জ কমিউনিকেটরস ইন্টারন্যাশনাল অনলাইন ফাইনাল স্ট্রিম করা হবে এবং সারা বিশ্বের দর্শকেরা চূড়ান্ত প্রতিযোগীদের কথা শোনার সুযোগ পাবেন।

উল্লেখ্য যে, ‘ফেমল্যাব ক্লাইমেট চেঞ্জ কমিউনিকেটরস’ ব্রিটিশ কাউন্সিলের ‘দ্য ক্লাইমেট কানেকশন প্রোগ্রাম: দ্য ব্রিটিশ কাউন্সিল’স গ্লোবাল প্ল্যাটফর্ম ফর ডায়লগ, কোঅপারেশন অ্যান্ড অ্যাকশন এগেইন্সট ক্লাইমেট চেঞ্জ’ কার্যক্রমের একটি অংশ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পুনাক মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

শীতার্ত মানুষের মাঝে ব্র্যাক ব্যাংকের কম্বল উপহার

বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

সাউথইস্ট ব্যাংকের “অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২২” অনুষ্ঠিত

অর্থনৈতিক সমৃদ্ধি অব্যাহত রাখতে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা : তথ্যমন্ত্রী

বন্দরনগরীর ৪০ হাজার সদস্যের জন্য পানির স্থিতিস্থাপকতা বৃদ্ধির উদ্যোগ ডব্লিউএসউপি’র

দক্ষিন কেরাণীগঞ্জ হতে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

বিজিআইসিতে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন

<strong>Seberapa Aman Mengakses homerhighpels.com? — Sebuah Penilaian dan Panduan</strong>

Seberapa Aman Mengakses homerhighpels.com? — Sebuah Penilaian dan Panduan

জেন্ডার বৈষম্য নিরসনে দেশে বৈপ্লবিক পরিবর্তন এসেছে : স্থানীয় সরকার মন্ত্রী