বাঙলা প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী ফ্লাইটে উঠতে দেয়নি।
সূত্র জানায়, শেখ শাইরা শারমিন দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন করলেও ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেওয়া হয়।
শেখ হেলাল বাগেরহাট-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাগেরহাট-২ আসন থেকে তার ছেলে শেখ তন্ময়ও একই প্রতীকে নির্বাচিত হন।
এর আগে, গত বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ।


















































