300X70
মঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আন্দোলন করে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপি’র নাই : এনামুল হক শামীম

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ২৯, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি : পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, আন্দোলন করে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপি’র নাই। বিএনপি নিজেরা আন্দোলন করতে না পেরে অন্যের কাঁধে ভর করে এবং বিদেশীদের কাছে ধরনা দেয়। তারা এসব করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। এরা দেশ ও জাতির শত্রু। দেশের জনগণ তাদের আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। তাই এ দেশের মানুষ আগামী নির্বাচনেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভোট দিয়ে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী বানাবেন। কারণ বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ। আর কারও হাতে নিরাপদ নয়।

আজ দিনব্যাপী শরীয়তপুরের সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া, চরকুমারিয়া, ডিএমখালী ও চরভাগা ইউনিয়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ৬টি ব্রিজের কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বিএনপি আবারও বিঘ্ন সৃষ্টি করতে নতুন নতুন কৌশলে ষড়যন্ত্র শুরু করেছে। দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্টের জন্য তারা যতই চেষ্টা করুক, কখনও সফল হবে না। বিএনপি নির্বাচন, আন্দোলন ও রাজপথে ব্যর্থ হলেও ক্ষমতায় থাকতে দেশের অর্থপাচার এবং লুটপাটে বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছিল। তারা আবারও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় হাওয়া ভবন খুলতে চায়। সেই দিবাস্বপ্ন আর কোনদিনই পূরণ হবে না।

উপমন্ত্রী বলেন, অপরাজনীতির কারণে জনবিচ্ছিন্ন গণধিকৃত বিএনপি আর কোনো দিন ক্ষমতায় আসবে না। যতই আন্দোলনের নামে ফটোসেশন করুক। বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড জিয়াউর রহমান, ২১ শে আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমান ও এতিমের টাকা মেরে খাওয়ার মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার দলকে বিএনপি আর কোনোদিনই এদেশে ক্ষমতায় আসবে না। এদেশের জনগণ উন্নয়নে বিশ্বাস করে। এদেশের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, সততা ও নির্ভরতার প্রতিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই আবারও ক্ষমতায় আনবে।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইউম পাইক, এলজিইডি শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী শাহজাহান ফরাজী, ইউএনও আবদুল্লাহ আল মামুন, চরকুমারিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্যা, দক্ষিণ তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান শাহজালাল মাল, ডিএমখালী ইউপি চেয়ারম্যান মহসিন হক আবু বেপারী প্রমূখ।

পরে উপমন্ত্রী চরভাগা ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদারের সভাপতিত্বে চরভাগা ইউনিয়ন উন্নয়ন সভায় যোগদান করেন উপমন্ত্রী।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শান্তা হোল্ডিংস ও শান্তা লাইফস্টাইলের সাথে এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর ব্র্যাক ব্যাংকের

প্লাস্টিক সচেতনতায় ১৫০০ কিলোমিটার পায়ে হেঁটে মাগুরায় রোহান আগারওয়াল

তথ্যের অবাধ প্রবাহ দুর্নীতিকে সংকুচিত করেঃ রাষ্ট্রপতি

ময়মনসিংহ হাসপাতালে ১,৫৯২ সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

চট্টগ্রামে ঠাঁইহারা দুই অনাথ শিশু পাচ্ছে কেএসআরএমের স্নেহের আশ্রয়

সরকারী কর্মচারীদের দক্ষ, যোগ্য ও পেশাদার সেবক হিসেবে গড়ে তুলতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ৭৭তম জন্মদিন

অবরোধে মাঠে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ

যাত্রাবাড়ীতে ৩৬ কেজি গাঁজাসহ ৫ জন গ্রেফতার

KEPZ to get US$ 6 million investment in RMG and bag manufacturing industry