300X70
শনিবার , ২৩ মে ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আলোচিত মামলার রায় দ্রুত, বিচার ঝুলে বছরজুড়ে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২৩, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : মাগুরার শিশু আছিয়া, ফেনীর নুসরাত জাহান রাফি, নোয়াখালীর সুবর্ণচরের গৃহবধূ কিংবা সিলেট এমসি কলেজের তরুণী-দেশজুড়ে আলোড়ন তোলা এসব ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত বিচার আদালতে রায় হলেও চূড়ান্ত বিচার এখনো ঝুলে আছে উচ্চ আদালতে। ডেথ রেফারেন্স, আপিল শুনানি, নথি জটিলতা ও মামলার অতিরিক্ত চাপের কারণে বছরের পর বছর ধরে আটকে আছে এসব মামলার নিষ্পত্তি।

সংশ্লিষ্টরা বলছেন, ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর অপরাধে দ্রুত বিচার নিশ্চিত করা এখন রাষ্ট্রের বড় চ্যালেঞ্জ। বিচারিক আদালতে দ্রুত রায় হলেও উচ্চ আদালতে দীর্ঘসূত্রতা বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।

আদালত সংশ্লিষ্টদের ভাষ্য, মৃত্যুদণ্ডের মামলায় আইন অনুযায়ী প্রতিটি সাক্ষ্য, জবানবন্দি ও আলামত বিস্তারিতভাবে পুনর্বিবেচনা করতে হয়। ফলে এসব মামলায় শুনানি দীর্ঘ হয়। একইসঙ্গে উচ্চ আদালতে বেঞ্চ ও বিচারকের সংকটও মামলার জট বাড়াচ্ছে।

সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ড. শাহজাহান সাজু বলেন, ধর্ষণ ও চাঞ্চল্যকর হত্যা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি চাইলে আলাদা বেঞ্চ গঠন করতে পারেন। এতে দীর্ঘ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে এবং অপরাধ প্রবণতাও কমবে।

এডভোকেট ইশরাত হাসান বলেন, বিচারহীনতার কারণেই দেশে অপরাধ বাড়ছে। শিশু ধর্ষণের মতো আলোচিত মামলাগুলো নিম্ন আদালতে রায় হলেও উচ্চ আদালতে এসে আটকে যায়। দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ বেঞ্চ গঠন জরুরি।

গতকাল একদল আইনজীবী শিশু ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে বিশেষ বেঞ্চ গঠনের আবেদন করেন। আবেদনে বলা হয়, বিচারিক আদালতে দ্রুত রায় হলেও হাইকোর্ট ও আপিল বিভাগে শুনানিতে দীর্ঘসূত্রতা মানুষের মধ্যে হতাশা ও বিচারহীনতার ধারণা তৈরি করছে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. মাজহারুল হক বলেন, শিশু ধর্ষণসহ চাঞ্চল্যকর হত্যা মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে বিচারপতিরা আন্তরিক। প্রয়োজন হলে প্রধান বিচারপতি আরও পদক্ষেপ নিতে পারেন।

আছিয়া হত্যা : দ্রুত রায়, থমকে চূড়ান্ত বিচার
২০২৫ সালের ৫ মার্চ মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে তীব্র আলোড়ন তোলে।

এক মাসের মধ্যেই তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দ্রুত বিচার শেষে ১৭ মে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন আদালত। তবে মামলাটি এখন ডেথ রেফারেন্স ও আপিল শুনানির অপেক্ষায় উচ্চ আদালতে ঝুলে আছে।

আছিয়ার পরিবারের অভিযোগ, দ্রুত রায়ের পর তারা ভেবেছিলেন বিচার দ্রুত শেষ হবে। কিন্তু দীর্ঘ সময়েও চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় তারা হতাশ।

নুসরাত হত্যা: ৬১ কার্যদিবসে রায়, তবু শেষ হয়নি বিচার
২০১৯ সালের ৬ এপ্রিল ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে ছাদে ডেকে নিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। যৌন হয়রানির অভিযোগ তুলে মামলা করায় তাকে চাপ দেয়া হচ্ছিল বলে তদন্তে উঠে আসে।

দেশজুড়ে প্রতিবাদের মুখে মাত্র ৬১ কার্যদিবসে বিচার শেষ করে আদালত। অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। কিন্তু এরপরই শুরু হয় দীর্ঘ আইনি প্রক্রিয়া। ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির কারণে মামলাটি এখনো উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায়।

নুসরাতের পরিবারের অভিযোগ, দ্রুত বিচার হলেও এখনো তারা ন্যায়বিচারের শেষ ধাপ দেখতে পাননি।

সুবর্ণচর গণধর্ষণ : রায়ের পরও ঝুলে মামলা
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের রাতে নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে, নির্দিষ্ট প্রার্থীকে ভোট না দেয়ার জেরেই এ হামলা চালানো হয়।

দীর্ঘ শুনানি শেষে ২০২০ সালে আদালত ১০ আসামিকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে মামলাটি এখনো উচ্চ আদালতের চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।

এমসি কলেজ: ক্ষোভের আগুন, বিচার এখনো চলমান
২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে স্বামীকে বেঁধে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনায় ছাত্রলীগের সাবেক ও বর্তমান কয়েকজন নেতাকর্মীর নাম আসে। দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়।

দ্রুত তদন্ত শেষে আদালত কয়েকজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে দণ্ডপ্রাপ্তদের আপিলের কারণে মামলাটি এখনো উচ্চ আদালতে বিচারাধীন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মানুষের জীবন রক্ষায় প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে : পরিবেশমন্ত্রী

সৌদি আরবের নাজরান শহরে সোনালী ব্যাংক জেদ্দা প্রতিনিধির অফিসের বিভিন্ন ব্যাংকিং সেবা

বিএসএফ-বিজিবি বৈঠক : সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ জানালো বিজিবি

ভাষাসৈনিকদের সম্মাননা প্রদান করেছে এনআরবিসি ব্যাংক

গুলশানে রাস্তা ও ফুটপাত থেকে ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ

এবছর ৫ হাজার ৩৭০ জনের প্রাণ গেছে সড়কে, প্রতিদিন গড়ে মৃত্যু ১৫

৭২ আরোহী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত, ৪০ মরদেহ উদ্ধার

বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের আঞ্চলিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিসফা আবেই-তে বাংলাদেশ সেনাবাহিনীর একটি নতুন কন্টিনজেন্ট মোতায়েন

পরীমনির শ্লীলতাহানির মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল