300X70
রবিবার , ৯ জুলাই ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)-এর উদ্যোগে মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন আয়োজন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৯, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন ২০২৩ আয়োজন করেছে বাংলাদেশে মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)।

র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ঢাকা’র উৎসব ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মোনাশ কলেজের বিভিন্ন প্রোগ্রাম যেমন মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার, মোনাশ কলেজ ডিপ্লোমা অব বিজনেস, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক হন ৭৬ জন শিক্ষার্থী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাই কমিশনের ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার কেট স্যাংস্টার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসটিএস গ্রুপের চেয়ারম্যান বব কুন্দানমাল, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের পরিচালক ও বোর্ড মেম্বার জারিফ মুনির এবং ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের ডিন অব অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স প্রফেসর মুহাম্মদ ইসমাইল হোসেন। এছাড়াও, অনুষ্ঠানে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থী, উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তা ও স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অ্যাকাডেমিক ডিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপরে একটি ভিডিও প্রদর্শিত হয়, যেখানে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের যাত্রা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ও প্রভোস্ট ডেজিগনেট প্রফেসর হিউ গিল এবং বোর্ডের প্রশংসাসূচক বক্তব্য প্রদান করেন জারিফ মুনির।

মানসম্পন্ন শিক্ষার প্রয়োজনীয়তা ক্রমবর্ধমানভাবে বেড়ে চলেছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ সমৃদ্ধিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত দেশের প্রথম আন্তর্জাতিক শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান ইউসিবি। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৪ অনুযায়ী, বৈশ্বিকভাবে মোনাশ ইউনিভার্সিটির অবস্থান ৪২।

দেশে মোনাশ কলেজ থেকে বিশ্বমানের শিক্ষা গ্রহণের সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যেতে ভূমিকা রাখবে। পাশাপাশি, এর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের সরাসরি মোনাশ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে দেশে উচ্চশিক্ষা সহজলভ্য করতে কাজ করে চলেছে ইউসিবি।

এসটিএস গ্রুপের চেয়ারম্যান বব কুন্দানমাল বলেন, “এখানে উপস্থিত শিক্ষার্থীরা বিশ্বজয় করতে প্রস্তুত। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের দেখতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মোনাশ ইউনিভার্সিটির উচ্চ মানসম্পন্ন শিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে পারার অভিজ্ঞতা অত্যন্ত আনন্দের। আমরা ইউসিবির মাধ্যমে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে প্রত্যাশী।”

বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাই কমিশনের ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার কেট স্যাংস্টার বলেন, “আমরা অত্যন্ত গর্বিত যে মানুষের সাথে মানুষের সংযোগের ভিত্তিতে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক গড়ে উঠেছে।

মানুষের সাথে মানুষের সংযুক্তির ক্ষেত্রে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, আর মোনাশ ইউনিভার্সিটি ও মোনাশ কলেজ এক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সমাদৃত সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।

আমরা খুবই উচ্ছ্বসিত যে, এই ধরণের সমাবর্তনগুলো এখন বাংলাদেশেও অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে শিক্ষা ও দক্ষতার উন্নয়নও সমানভাবে গুরুত্বপূর্ণ। এখানে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ-এর মতো বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোর শাখা ক্যাম্পাস খোলার অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়ায় আমরা বাংলাদেশ সরকারের প্রশংসা করছি।”

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের পরিচালক ও বোর্ড মেম্বার জারিফ মুনির বলেন, “সফলভাবে অ্যাকাডেমিক যাত্রার একটি অধ্যায় শেষ করার জন্য আমি সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। দেশের অন্যতম আন্তর্জাতিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক হিসেবে আমাদের শিক্ষার্থীরা নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে। তাদের সাফল্যের সাক্ষী হতে পেরে আমি গর্বিত।”

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

তিন বান্ধবী উধাওয়ের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

ফুডপ্যান্ডার পেমেন্ট এখন বিকাশে

ঢাকার বাহিরের ২১ জেলায় আরো ১৫০ জনের মৃত্যু

বাংলাদেশ থেকে পরিচ্ছন্ন কর্মীসহ দক্ষ-অদক্ষ শ্রমিক নিতে বুখারেস্টের আগ্রহ প্রকাশ

দ্বিতীয় পর্বে ৬ হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নামের চূড়ান্ত তালিকা প্রকাশ

নতুন উদ্ভাবনী ফিচার নিয়ে স্যামসাং নিয়ে এলো অ্যান্ড্রয়েড ১১ এবং গ্যালাক্সি এ০৩ কোর

নদীর দখল ও দূষণকে চিহ্নিত করে নদীর জায়গা নদীর কাছে ফিরিয়ে দিব : নৌপরিবহন প্রতিমন্ত্রী

কৃষির উন্নতি নিয়ে সরকার কাজ করছে : কৃষি উপদেষ্টা

গাজীপুর সিটি করপোরেশনের আয়োজনে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন

নান্দাইলে বাল্যবিবাহ প্রতিরোধে ‘জাস্ট ম্যারিড’ গ্লোবাল ক্যাম্পেইন অনুষ্ঠিত