300X70
মঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ইন্টারনেট প্রটোকল-৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১১, ২০২২ ১০:৩১ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: ইন্টারনেট প্রটোকল-৬ (আইপিভি-৬) বাস্তবায়নে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। এমনকি ভুটানও এই প্রটোকল বাস্তবায়নে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। তবে আশার কথা, বাংলাদেশে এটা নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। দেশের মোবাইল ফোন অপারেটরগুলো প্রটোকল-৬ বাস্তবায়ন শুরু করেছে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও (আইএসপি)আইপিভি-৬ বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, চলতি বছরের শেষ নাগাদ শতাংশ হারে বেশ ভালো অবস্থানে পৌঁছাবে বাংলাদেশ।

আইপিভি-৪ শেষ হয়ে যাওয়ার পরে আইপিভি-৬ বাস্তবায়ন শুরু হলেও বাংলাদেশ করছি, করবো করে দেরি করে ফেলে বলে মন্তব্য সংশ্লিষ্টদের। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এপনিকের (এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার) ৪৯তম সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দল ঘোষণা দেয়—বাংলাদেশে আইপিভি-৬ বাস্তবায়নের হার ০.২ শতাংশ। সে সময় পার্শ্ববর্তী দেশ ভারতে এই হার ছিল ৬০ শতাংশ।

জানা যায়, বর্তমানে দেশে আইপিভি-৬ বাস্তবায়নের হার ২.২৩ শতাংশ। পার্শ্ববর্তী দেশ ভারতে যা ৭৫ শতাংশ, নেপাল ৩৫, ভুটান ১৫, শ্রীলঙ্কা ৩৫ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, আইপিভি-৬ বাস্তবায়ন না করলে ইন্টারনেটের কোয়ালিটি অব সার্ভিস ভালো পাওয়া যাবে না। এর অপারেশন ব্যয় বাড়বে। ভবিষ্যতে যে সফটওয়্যার, সলিউশন্স তৈরি হবে দেখা যাবে তা আইপিভি-৬ সমর্থিত। ফলে সে সময় আইপিভি-৪ ওইসবে কাজ করবে না। এমনও হতে পারে, যারা নতুন সফটওয়্যার ও সলিউশন্স তৈরি করবে, তারাও বলতে পারে—আমরা আইপিভি-৪-এর জন্য কোনও কিছু তৈরি করবো না। ফলে সে সময় সেবা নিয়েও একটা সমস্যা তৈরি হতে পারে।

২০২০ সালের ১০ জানুয়ারি সমুদ্র শহর কক্সবাজারে অনুষ্ঠিত বিডিনগ-১১ সম্মেলনে বক্তারা পরবর্তী ৬ মাসে আইপিভি-সিক্স ০.১ থেকে ২০ শতাংশে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেছিলেন। একই বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অনুষ্ঠিত এপিনিক-৪৯তম আসরে জানানো হয়—দেশে বাংলাদেশে আইপিভি-৬ বাস্তবায়নের হার ০.২ শতাংশ। ওই সম্মেলন দেশের ইন্টারনেট অ্যাসোসিয়েশন, বিডিনগ, এপিনের সদস্য প্রতিষ্ঠান ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তা ও সে সময়ের ডাক ও টেলিযোগাযোগ সচিব অংশ নেন। সবারই আশাবাদ ছিল আইপিভি-৬ বাস্তবায়নের হার বাড়বে।

আইপিভি-৬ বাস্তবায়নে কেন বাংলাদেশ পিছিয়ে, এর বাস্তবায়ন ধীরগতিতে হচ্ছে কেন, সে বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এর পেছনে মূল কারণ আইএসপিগুলোর গাফিলতি। বারবার বলার পরও তারা করতে পারছে না। আইএসপি প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্তর আছে। সেগুলোর মধ্যে সিংক্রোনাইজেশন হচ্ছে না। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তারা করতে পারছে না। ফলে আইপিভি-৬ বাস্তবায়ন নিয়ে আমি সন্তুষ্ট নই।’

দেশে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হকের কাছে এটি বাস্তবায়নের অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। শিগগিরই একটি ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে। সরকারকে এগিয়ে আসতে হবে পলিসি নিয়ে। সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ব্যবহৃত ওয়াইফাই রাউটার আইপিভি-৬ সমর্থিত হতে হবে। এজন্য এটি বাস্তবায়নে সরকারকেও উদ্যোগ নিতে হবে। বিটিআরসি কিছু কিছু উদ্যোগ নিয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে এটির বাস্তবায়ন দ্রুত হবে।’ তিনি জানান, একটি ওয়াইফাই রাউটারের লাইফ সাইকেল ৪-৫ বছর। দেশে দেড় কোটি পুরনো রাউটার ব্যবহৃত হচ্ছে। এগুলো বদলাতে হবে। তা না- হলে আইপিভি-৬ সেসবে কাজ করবে না। কাজ না করলে ইন্টারনেটের কোয়ালিটি অব সার্ভিস তথা মানসম্পন্ন ইন্টারনেট সেবা পাওয়া যাবে না।

আইপিভি-৬ বাস্তবায়নের ধীরগতি সম্পর্কে জানতে চাইলে এপনিকের নির্বাহী কমিটির সদস্য ও পলিসি চেয়ার সুমন আহমেদ সাবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা (বাংলাদেশ) এটি বাস্তবায়নের চেষ্টা করছি কিন্তু দ্রুতগতিতে হচ্ছে না। কারণ, খুঁজতে গেলে দেখা যাবে—কেন হচ্ছে না, তা কেউ জানে না। তবে আমি মনে করি, এই প্রটোকল বাস্তবায়নে দেরি হওয়ার পেছনে অন্যতম কারণ করোনা মহামারি। এই মহামারির কারণে আমরা অনেক পিছিয়ে গেছি।’ তিনি জানান, দেশের মোবাইল ফোন অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানগুলো আইপিভি-৬ বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছে। এটি আমাদের জন্য আশার খবর।

প্রসঙ্গত, আইপিভি-৬ হলো ইন্টারনেট প্রটোকলের সর্বশেষ সংস্করণ। বর্তমানে বাংলাদেশে আইপিভি-৪ ব্যবহার হচ্ছে। আইপিভি-৬ এর ব্যবহারের হার মাত্র ২ শতাংশ। আইপিভি-৪ হলো ৩২ বিটের প্রথম প্রজন্মের ইন্টারনেট প্রটোকল, যার মাধ্যমে ৪৩০ কোটি অ্যাড্রেস ব্যবহার করা সম্ভব। কিন্তু এই অপ্রতুল ৩২ বিট দিয়ে বিশাল আইপি অ্যাড্রেসের চাহিদা পূরণ করা সম্ভব নয়। এ কারণেই নতুন ধরনের একটি নেটওয়ার্ক লেয়ারের প্রয়োজনীয়তা দেখা দেয়। সামনে চলে আসে আইপিভি-৬। আইপিভি-৬ হলো ১২৮ বিটের অ্যাড্রেস লেয়ার প্রটোকল, যা ইন্টারনেটের সঙ্গে যুক্ত প্রতিটি নেটওয়ার্ক ডিভাইসকে স্বতন্ত্র পরিচয় দেয়। আইপিভি-৪-এর জন্য কোয়ালিটি অব সার্ভিস ও নিরাপত্তা বজায় রাখা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আকর্ষণীয় অফারে রিয়েলমি ফ্যান ফ্যাস্টিভ্যাল শুরু হচ্ছে দারাজে

দশ হাজার টাকার নিচে দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোন

রাজধানীতে ২১ কেজি গাঁজা ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ : সমাজকল্যাণ মন্ত্রী

পাটখাতের উন্নয়নে আমূল পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হবে : বস্ত্র ও পাট মন্ত্রী

জনতা ব্যাংকের উদ্যোগে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন

বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা গরবিনী মা-২০২১

এখন যা পাবেন ফ্যান্টাসি কিংডমে!

ডেঙ্গু ঠেকাতে মশা মারার কাজ সারা বছরই করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী