300X70
মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ইমামগণ সমাজের অন্যতম চালিকাশক্তি : ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২৯, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন নিউজ : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইমামগণ সমাজের অন্যতম চালিকাশক্তি। সবখানেই সামাজিক একটি শক্তি আছে। এই সামাজিক শক্তির নেতা হচ্ছে ওলামায়ে কেরামেরা।

আজ(মঙ্গলবার) দিনাজপুরে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণরত ইমামদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন,  বাংলাদেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এসকল মসজিদের ইমামেরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর পাশাপাশি জুমার দিনে খুতবা দেন। তারা মানুষকে সততা, নৈতিকতা, ন্যায়পরায়নতা, পিতামাতা ও প্রতিবেশির হক, সদাচরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা বাল্যবিবাহ, যৌতুক, মাদক প্রভৃতি বিষয়ে মানুষকে সচেতন করেন। ইমামদের ভূমিকা সমাজের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, ইমামদের সাথে জনগণের সম্পৃক্ততা অত্যন্ত নিবিড়। তারা ধর্মীয় জ্ঞানে আলোকে জনগণকে আলোকিত করেন, সঠিক পথ দেখান। জনগণও ইমামকে শ্রদ্ধা করে, সম্মান দেখায়।

ড. খালিদ বলেন, ইমামদের জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ইমামদের সামনে সমাজিক অগ্রগতিতে অবদান রাখার সুযোগ অবারিত হয়। তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের মাঝেও অর্জিত জ্ঞান সঞ্চারিত করে থাকেন। তাদের এ ভূমিকা সমাজ ও দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে।

মহানবী (স.) বিদায় হজের ভাষণের উদ্ধৃতি দিয়ে ড. খালিদ বলেন, ইমামগণ ১ হাজার ৫০০ বছর ধরে আল্লাহ ও রাসূলের বাণী পৌঁছানোর দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁরা আসমানের কথা যেমন বলেন, তেমনি জমিনের কথাও বলেন। জমিনের ওপরের মানুষের কল্যাণের কথাও বলেন। ইমামেরা দুর্নীতি প্রতিরোধ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতেও প্রয়াস চালিয়ে যান।

ইসলামিক ফাউণ্ডেশন রংপুরের বিভাগীয় পরিচালক মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ  মতবিনিময় দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক মোঃ আলমগীর হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান প্রমুখ বক্তৃতা করেন।

পরে উপদেষ্টা দিনাজপুর সম্মিলিত কওমী পরিষদের আয়োজনে জেলা শিশু একাডেমি অডিটোরিয়ামে হজ ও উমরাহ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এতে উপদেষ্টা এবারের হজ প্যাকেজকে যৌক্তিক ও বাস্তবসম্মত করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে : আসাদুল হাবিব দুলু
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আমার জন্মদিনের ভাবনা

উৎসবমুখর বর্ণিল আয়োজনে শিল্পকলা একাডেমিতে পহেলা বৈশাখ উদযাপিত

বাউবির পরীক্ষা স্থগিত

এবার কোস্ট গার্ড নিরাপত্তা দেবে উপকূলীয় ২৯৯ পূজা মণ্ডপ

আগুন লাগার পরও ৪ কি.মি. পথ চলে ট্রেন, তদন্ত কমিটি গঠন

সমুদ্রে অচল বোটে ভাসমান ৩০ রোহিঙ্গা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাহাড় অঞ্চলে বছরে ৯০০ কোটি টাকা চাঁদা ওঠে, ৩০% ইউপিডিএফ-জেএসএসের নেতারা

দেশে ফিরে প্রথমবার বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান

আরপিও নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ইসি বসছে ২০ জুলাই