300X70
শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ইলিশের রফতানি বন্ধেও মিলছে না সুফল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২০, ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ

বরিশাল ব্যুরো : ‘বরিশাল নগরীতে ইলিশের মোকাম হিসেবে পরিচিত পোর্ট রোডে সাগরের কোনও ইলিশের দেখা মিলছে না। যেটুকু ইলিশ আসছে, সেগুলো স্থানীয় নদীর। এ কারণে আগের মতো পোর্ট রোড খালে ইলিশ শিকারের ট্রলারের দীর্ঘ সেই লাইন দেখা যায় না। আর ট্রলার না আসার কারণে টনে টনে ইলিশও আসছে না পোর্ট রোডে।’ কথাগুলো বলছিলেন ভোলার মেঘনা নদী থেকে ইলিশ শিকার করে নিয়ে আসা জেলে জামাল ও রফিক।

তাদের কাছে প্রশ্ন রাখা হয় তাহলে সাগরের ইলিশ যাচ্ছে কোথায়? সঙ্গে সঙ্গে মোবাইল বের করে সাগরে ইলিশ শিকারে থাকা এক জেলেকে কল দিলেন রফিক। লাউড স্পিকারে দিয়ে জিজ্ঞেস করেন, ‘কেমন মাছ পাইছো?’ সঙ্গে সঙ্গে উত্তর, ‘যা পাইছি তা সাগরে বসেই বিক্রি করছি।’ কাদের কাছে বিক্রি করছো? এর জবাবে উত্তর এলো, ‘ভারতের জেলেদের কাছে। আড়তে ইলিশ ওঠানোর চেয়ে ওগো (ভারতীয় জেলে) কাছে ইলিশ বিক্রি সহজ। আর ওরা দরদাম করে না। মহাজনের সঙ্গে কথা বইলাই বিক্রি করছি। মহাজনও খুশি হইছে। তোরা নদী বাদ দিয়া সাগরে আয়।’

এ প্রান্ত থেকে উত্তর দিলো দেহি। এভাবে বেশির ভাগ জেলে সাগরে ইলিশ শিকারের পর ভারতের জেলেদের কাছে তা বিক্রি করে দিয়ে আসছেন। এজন্য দেশের মোকামগুলোতে তেমন ইলিশ আসছে না। তা ছাড়া বরিশাল বিভাগজুড়ে বিভিন্ন স্থানে মোকাম হওয়ায় ইলিশ ভাগ হয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ায় ভরা মৌসুমেও দেখা দিয়েছে ইলিশের সংকট। মধ্যবিত্ত পরিবারেরও নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশ। এখন এটি ধনাঢ্য পরিবারের খাবার হয়ে দাড়িয়েছে বলে জানালেন পোর্ট রোডের খুচরা ব্যবসায়ী মানিক সিকদার।

পোর্ট রোডের আড়তদার জহির সিকদার বলেন, ‘সাগরে মাছ শিকারের ওপর ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকে। ভারতে তাকে ৬১ দিনের নিষেধাজ্ঞা (১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত)। ভারতের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বাংলাদেশের সাগরে ৩৮ দিনের নিষেধাজ্ঞা চলমান থাকায় ওই সুবিধা নিচ্ছে ভারতীয় জেলেরা। তারা বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে অত্যাধুনিক জাল দিয়ে বড় থেকে একেবারে ছোট ইলিশ পর্যন্ত ধরে নিয়ে যাচ্ছে। আর এ অবস্থা বছরের পর বছর ধরে চলে আসছে। যার কারণে ইলিশ বড় হওয়ার সুযোগ পাচ্ছে না।

বিষয়টি বারবার মৎস্য কর্মকর্তাদের অবহিত করা হলেও তারা এ বিষয়ে তেমন গুরুত্ব না দেওয়ায় সুবিধা নিয়েছে ভারতীয় জেলেরা। এখনও সাগরে জেলেদের কাছ থেকে ইলিশ ক্রয় করছেন ভারতীয় জেলেরা। এ কারণে পোর্ট রোড মোকামে শুধু নদীর ইলিশ আসায় দাম কমছে না।’
আড়তদার জহির সিকদার ইলিশের সংকট কমাতে সাগরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির দাবি জানান। একই সঙ্গে যে সকল জেলেরা সাগরে বসে ইলিশ বিক্রি করছেন, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে বলেন। এ কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ইলিশ রাখতে বর্তমান সরকার ভারতে ইলিশ রফতানি বন্ধ করলেও তার সামান্যতম সুবিধা কেউ পাচ্ছে না।

মো. জাহাঙ্গীর ও অঞ্জন দাসসহ একাধিক ব্যবসায়ী বলেন, ‘পরিবেশগত কারণে সাগর ও নদীতে ইলিশ কম ধরা পড়ায় দাম কমছে না। আর পোর্ট রোডে সাগরের কোনও ইলিশ আসছে না। যা আসছে বরিশাল বিভাগের নদীর মাছ। তা-ও আবার কয়েকভাবে ভাগ হয়ে অর্ধশত মোকামে ছড়িয়ে পড়ছে। ওই সকল মোকাম থেকে ইলিশ যাচ্ছে বগুড়া ও রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীদের কাছে। এরপর তা এলসি ছাড়াই প্রবেশ করছে ভারতের বাজারে।’ বিভিন্ন মাধ্যমে বিষয়টি তারা জানতে পেরেছেন।
ব্যবসায়ীরা আরও বলেন, ‘ইলিশের অত্যধিক দামের কারণে খুচরা বাজারে তা বিক্রি হয় কম। হাতেগোনা কয়েকজন খুচরা বিক্রেতা ইলিশ ক্রয় করেন। এ কারণে ভালো দাম যেখানে পাওয়া যায় সেখানেই মাছ বিক্রি করা হয়।’

এ ব্যাপারে বরিশাল বিভাগীয় মৎস্য অফিসের উপপরিচালক নৃপেন্দ নাথ বিশ্বাস বলেন, ‘জেলেদের দাবির পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে একই সময় নিষেধাজ্ঞার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি, একই সময়ে বাংলাদেশ ও ভারতের নিষেধাজ্ঞার সময়সীমা সমন্বয় হবে।’
তিনিও দাবি করেন, পরিবেশগত কারণে ইলিশ কমেছে। তবে বৃষ্টির সময় জেলেদের জালে ভালো ইলিশ ধরা পড়ছে। জোয়ার, ভাটা এবং বৃষ্টি—এ তিনটি বিষয়ের ওপর নির্ভর করে ইলিশের প্রজনন এবং বড় হওয়া। সাগর থেকে ইলিশ ভারতীয়দের কাছে বিক্রি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।

বরিশালের পাইকারি বাজারে দেড় থেকে দুই কেজি ওজনের ইলিশের মণ ৮৫ হাজার টাকা, এক কেজি ৬৫ হাজার টাকা, ৬০০ থেকে ৯০০ গ্রাম ৬০ হাজার টাকা এবং ৫০০ গ্রাম ৫৩ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। নিষিদ্ধ জাটকাও মিলছে খোলা বাজারে। সেগুলোর কেজি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা দরে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাস ভাড়া নির্ধারণে বিআরটিএ সদরদপ্তরে চলছে রুদ্ধদ্বার বৈঠক

প্যালেস্টাইনের ৫০ মহিলা শিক্ষার্থীদের বৃত্তি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বৃষ্টি নিয়ে শঙ্কায় আম চাষিরা

ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত‍্যু

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে বিদেশি জনশক্তি নয়, দেশের জনশক্তিকে কাজে লাগাতে হবে ঃ পাট ও বস্ত্রমন্ত্রী

ডিজিটাল অভিজ্ঞতা সমৃদ্ধ করুন নতুন স্যামসাং গ্যালাক্সি এম১৪ ফাইভজি’র সাথে

ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ আহত ৫

টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমির দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা

এবার ৭৭৬টি ইউনিট নিয়ে শুরু হচ্ছে বইমেলা

বাংলাদেশে আসলো আরো ৪৫ লক্ষ আস্ট্রাজেনেকার টিকা