300X70
মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

এবার ৭৭৬টি ইউনিট নিয়ে শুরু হচ্ছে বইমেলা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ১:০৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলা-২০২২ এর উদ্বোধন করা হবে আজ মঙ্গলবার। এ দিন বেলা ৩টায় বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৮তম এই মেলার উদ্বোধন ঘোষণা করবেন।

করোনার কারণে অর্ধেক সময় নিয়ে বইমেলা শুরু হলেও করোনা সংক্রমণের নিম্নগতি অব্যাহত থাকলে সময়সীমা বাড়ানোর প্রত্যাশা করছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। গতকাল সোমবার সকাল ১১টায় বইমেলা-২০২২ উপলক্ষে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘বইমেলার এবারের প্রতিপাদ্য হলো ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। করোনা মহামারির কারণে একসময় মনে হয়েছিল এবার হয়তো বইমেলা করতেই পারব না। প্রধানমন্ত্রীর ঐকান্তিক নির্দেশনায় আশা করছি, মঙ্গলবার বেলা ৩টায় বইমেলার পর্দা ওঠবে।

কোভিডের কারণে এবারের বইমেলায় সময় অর্ধেক কমিয়ে আনা হয়েছে। ১৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত মেলা চলবে। সংক্রমণ কমলে মেলার সময় কিছুটা হলেও বাড়াতে পারব। সংক্রমণ যেভাবে কমছে এ ধারা যদি অব্যাহত থাকে, আমরা বিশ্বাস করি, মেলার সময়সীমা খানিকটা বাড়াতে পারবো। সে জন্য আমরা প্রধানমন্ত্রীর নিদর্শনার অপেক্ষায় আছি।’ এ সময় তিনি মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

মেলার প্যাভিলয়ন করার ক্ষেত্রে যে উচ্চতাসীমা দেওয়া আছে, সব প্রতিষ্ঠান সেটি মানলেও দু-একটি প্রতিষ্ঠান তা মানেনি। এদের ক্ষেত্রে নির্দেশনা কী জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘কাল আমি নিজেও এমনটি দেখে তাদের নির্দেশনা মানার নির্দেশ দিয়েছি। এখনো যে দু-একটি আছে তাদের জন্যও একই নির্দেশনা। আইন সবার জন্য সমান, সবাইকে মানতে হবে।’

করোনাকালে বইমেলায় স্বাস্থ্যবিধি মানার জন্য গুরুত্বারোপ করা হচ্ছে। সাধারণ মানুষই শুধু না, আইনশৃঙ্খলা বাহিনীর অনেককেও নির্দেশনা মানতে দেখা যায় না। এক্ষেত্রে নিয়ম কী জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি সবাইকেই মানতে হবে। এক্ষেত্রে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত অনুরোধ জানাবো, যেন সবাই স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করে।’

মেলার অর্ধেক সময় ধরে করার কারণে প্রকাশকদের লোকসান হয়। এক্ষেত্রে তাদের জন্য কোনো প্রণোদনার ব্যবস্থা আছে কিনা জানতে চাইলে কে এম খালিদ বলেন, ‘মেলা পনের দিন চললে সেক্ষেত্রে অর্ধেক ভাড়া নিলে মূলত একশ পার্সেন্ট স্টল ভাড়াই হয়। যদি মেলার সময় বাড়ানো যায় এটিই হবে তাদের জন্য প্রণোদনা। আমরা কখনোই চাইব না যে, মেলার প্রাণশক্তি প্রকাশকরা ক্ষতিগ্রস্ত হোক।’

বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা বলেন, ‘অনেক শঙ্কা কাটিয়ে আমরা বইমেলা শুরু করতে যাচ্ছি। বইমেলা আয়োজন করতে সাংবাদিকদের জিজ্ঞাসাগুলোই আমাদের সবচেয়ে বেশি সহায়তা করেছে। আমাদের ভাষা আন্দোলনের সত্তর বছর, সংবিধান প্রণয়নের ৫০ বছর, বাংলাদেশের ৫০- এমন ক্ষণে এসে আমরা দাঁড়িয়ে অনেক দোষত্রæটি সত্তে¡ও এগিয়ে যাচ্ছি। স্টল প্যাভেলিয়নের কাজ আজকের মধ্যেই শেষ হবে। আশা করছি, কাল সকালের মধ্যে বই তোলা যাবে। অনেক সীমাবদ্ধতার পরও মেলার অগ্রগতি হবে।’

এ সময় সার্বিক অবস্থা তুলে ধরে বইমেলার সদস্য সচিব এবং বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ বলেন, ‘এবার বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ৭ লাখ বর্গফুট জায়গাজুড়ে বইমেলা হবে।

একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানকে ১৪২টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩২টি প্রতিষ্ঠানকে ৬৩৪টি ইউনিট; মোট ৫৩৪টি প্রতিষ্ঠানকে ৭৭৬টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।

মেলায় ৩৫টি প্যাভিলিয়ন থাকবে। বাংলা একাডেমির ৩টি প্যাভিলিয়ন, শিশুকিশোর উপযোগী বইয়ের জন্য একটি এবং সাহিত্য মাসিক উত্তরাধিকার-এর একটি স্টল থাকবে। এবারও শিশুচত্বর সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকবে। তবে কোভিড পরিস্থিতির কারণে প্রথমদিকে ‘শিশুপ্রহর’ থাকবে না।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার লিটল ম্যাগাজিন চত্বর স্থানান্তরিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের এম্ফি থিয়েটারের পূর্বদিকে মেলার মূল প্রাঙ্গণে। সেখানে ১২৭টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রকাশ করছে নতুন ও পুনর্মুদ্রিত ১০৭টি বই।

বইমেলায় বাংলা একাডেমি এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। সোহরাওয়ার্দী উদ্যানে নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এর প্রচার কার্যক্রমের জন্য একাডেমিতে বর্ধমান ভবনের পশ্চিম বেদিতে একটি ও সোহরাওয়ার্দী উদ্যানে দুটি তথ্যকেন্দ্র থাকবে। সোহরাওয়ার্দী উদ্যানে এবার নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।

মেলার নতুনত্বের বিষয় উল্লেখ করে বাংলা একাডেমির মহাপরিচালক জানান, এ বছর মেলার বিন্যাসে কিছু পরিবর্তন আনা হয়েছে। গতবার প্যাভিলিয়নগুলো সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যমাঠে রাখা হয়েছিল। এই বিন্যাস অনেকের দ্বারা সমালোচিত হয়। এবার প্যাভিলিয়নগুলো উদ্যানের সব প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এতে বিন্যাসে পরিবর্তন ও সৌন্দর্যে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এবছর লিটল ম্যাগাজিনের স্টলগুলো উদ্যানের এম্ফি থিয়েটারের পূর্বদিকে উদ্যানের মূল প্রাঙ্গণে বিন্যস্ত করা হয়েছে। এর ফলে আমাদের তরুণ ও উদ্ভানশীল সাহিত্যকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান যেমন বরাদ্দ করা হয়েছে, তেমনি এটি মেলার বিন্যাসেও পরিবর্তন এনেছে।

তিনি জানান, এবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বাস্তবায়ন কমিটি একটি প্যাভিলিয়ন নিয়েছেন। প্যাভিলিয়নটি অনন্য সুন্দররূপে সাজানো হয়েছে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্বাধীনতার মর্মবাণী সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য বঙ্গবন্ধু-গ্রন্থভুক্ত হস্তলিপি বিভিন্ন স্থাপনায় ব্যবহার করা হয়েছে। কোভিড-প্রটোকল মানা এবার সবার জন্য বাধ্যমূলক করা হয়েছে। মেলায় প্রবেশে টিকার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। যারা টিকা নেয়নি, তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে টিকার ব্যবস্থা করা হয়েছে।

বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের ২০২২ সালে প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে গুণগতমান বিচারে সেরা বইয়ের জন্য প্রকাশককে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার এবং ২০২২ সালের বইমেলায় প্রকাশিত বইয়ের মধ্য থেকে শৈল্পিক বিচারে সেরা বই প্রকাশের জন্য ৩টি প্রতিষ্ঠানকে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হবে।

এছাড়া ২০২২ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণগত মান বিচারে সর্বাধিক গ্রন্থের জন্য একটি প্রতিষ্ঠানকে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং এ বছরের মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্য থেকে স্টলের নান্দনিক সাজসজ্জায় শ্রেষ্ঠ বিবেচিত প্রতিষ্ঠানকে কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে বলেও তিনি জানান।

এ সময় অরো উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর, বাংলা একাডেমির সচিব এইচ এম লোকমান, বিকাশের চিফ মার্কেটিং অ্যাডভাইজার মীর নওবত আলীসহ অনেকে।

বইমেলায় খাবার খেতে লাগবে টিকা সার্টিফিকেট :
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, করোনা সংক্রমণ কমলে অমর একুশে বইমেলার সময় বাড়তে পারে। অন্যদিকে এবার মেলার অভ্যন্তরে খাবার স্টলে খাবার খেতে হলে ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর। গতকাল সোমবার বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, কোভিডের কারণে এবার বইমেলার সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। এখন যেভাবে সংক্রমণের হার কমছে, সেভাবে যদি চলতে থাকে, তাহলে হয়তো আমরা মেলার সময়সীমা খানিকটা বাড়াতে পারব।

মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের প্রণোদনা দেওয়া হবে কি-না জানতে চাইলে কে এম খালিদ বলেন, এবারের মেলা প্রকাশকদের মেলা। তারা একটি মেলার জন্য অনেক দিন অপেক্ষা করেন। আমরা কোনোভাবেই চাইব না মেলার প্রাণশক্তি যেন ক্ষতিগ্রস্ত হয়। গত বছর আমরা তাদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিয়েছি। আর এবার মেলার সময়সীমা যদি বাড়ানো হয়, তাহলে আমরা মনে করি সেটি তাদের জন্য প্রণোদনা হবে।

এখনো অধিকাংশ স্টলের কাজ শেষ হয়নি, আগামীকাল মেলার আয়োজন করতে বাংলা একাডেমি কতটুকু প্রস্তুত জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আশা করছি, মেলার স্টল-প্যাভিলিয়নের কাজ আগামী ২৪ ঘণ্টাকে ৪৮ ঘণ্টা বানিয়ে শেষ করবেন তারা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর বলেন, এবার মেলার সঙ্গে সংশ্লিষ্ট একাডেমির কর্মকর্তা ও প্রকাশক, স্টল ও প্যাভিলিয়নের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিক্রয়কর্মীদের ভ্যাকসিন সার্টিফিকেট থাকতে হবে। কারও না থাকলে মেলায় মোবাইল কোর্টের কাছে ধরা পড়লে জরিমানা এবং শাস্তির মুখোমুখি হতে হবে। আর মেলার অভ্যন্তরে খাবার স্টলে কেউ খাবার খেতে চাইলে ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে। একইসঙ্গে খাবার স্টলে সামাজিক দূরত্ব মানতে হবে।

সচিব আবুল মনসুর আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় এবার আমরা মেলা আয়োজন করতে পারছি। মেলায় সরকারের স্বাস্থ্য প্রটোকল আমরা মেনে চলব। মেলায় সার্বক্ষণিক আমাদের একটি মোবাইল কোর্ট থাকবে, যেন গেটে কেউ মাস্ক পরে ঢুকলেও মেলার ভেতরে কেউ মাস্ক খুলতে না পরে। আমরা প্রকাশক ও বিক্রেতা সমিতিকে বলেছি, প্রতিটি দোকানে ‘নো মাস্ক নো সেল’ এর ব্যানার লাগাতে।

তিনি অরো বলেন, গতকালই আমরা খাবারের স্টলগুলোর মালিককে জানিয়ে দিয়েছি তাদের আঙিনায় যেন কেউ টিকা সনদ ছাড়া ঘুরতে না পারে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে।

বাংলা একাডেমি মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, অমর একুশে বইমেলার ৫০ বছর হয়েছে। আমাদের দেশের স্বাধীনতা ৫০ বছর পূর্ণ হয়েছে। অনেক ভুল সত্তে¡ও আমরা এগিয়ে যাচ্ছি। বইমেলা পূর্ণতা পেতে এক সপ্তাহে সময় লাগে। আশা করছি, এ বার সেটা হবে না।

মেলার সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ জানান, এবার ৫৩৪টি প্রতিষ্ঠানকে ৭৭৬টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আছে ৩৫টি প্যাভিলিয়ন। মেলার মূল আয়তন ৭ লাখ বর্গফুট।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

করোনা প্রতিরোধে ভারত ও বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতায় একমত

পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত

‘বিএনপি মহাসচিব কখন যে রাজাকারদের মুক্তিযোদ্ধা বলে বসেন’ শঙ্কা তথ্যমন্ত্রীর

সর্বোচ্চ সতর্কতায় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল দিবস পালিত

ঝালকাঠি-১ আসন : সরে দাঁড়ালেন শাহজাহান ওমরের প্রতিদ্বন্দ্বী মনির

আমাদেরকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না : স্থানীয় সরকার উপদেষ্টা

ইলিয়াস আলীর গুম-হত্যা, নোটিশ দেওয়ার পরামর্শ স্পিকারের

নান্দাইলে সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি

ভারত ও মালদ্বীপ ন্যাশনাল ক্যাডেট কোর কর্মকর্তা ও ক্যাডেটদের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন