বাঙলা প্রতিদিন ডেস্ক : প্রধান অতিথির বক্তব্যে মোঃ ওমর ফারুক খাঁন বলেন, ইসলামী ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংক এবং সামগ্রিক অর্থনীতির মেরুদন্ড হিসেবে বিবেচিত। দেশের মানুষের অবিরাম আস্থার কারণে এটি সম্ভব হয়েছে। বিগত কয়েক বছরে এ আস্থার কিছু ঘাটতি হলেও নতুন বাংলাদেশে তা ফিরে এসেছে। তিনি বলেন, ইসলামী ব্যাংকের ঐতিহ্য পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ব্যাংকের সমস্যাগুলো চিহ্নিত করে তা থেকে উত্তরণে সার্বিক প্রচেষ্টা চালাতে কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি ইসলামী ব্যাংককে একটি আধুনিক এবং স্মার্ট ব্যাংক হিসেবে গড়ে তুলতে সততা, আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।



















































