বাঙলা প্রতিদিন ডেস্ক : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। শনিবার (৩১ মে) ঈদ যাত্রার প্রথম দিনে যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসব অভিযানে টিকেটবিহীন বেশ কিছু যাত্রী শনাক্ত, তাৎক্ষণিক জরিমানা আদায় ও মোবাইল কোর্টের মাধ্যমে মামলা রুজু করা হয়েছে।
এর মধ্যে ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) ৫টি মামলা করা হয়েছে এবং টিটিই কর্তৃক জরিমানাসহ টিকিট কাটা হয়েছে ৩০ জনের। মোট জরিমামানাসহ টিকিট করা হয়েছে ৯০২০টাকা এবং মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি হিসেবে জরিমান আদায় করা হয়েছে ৬৫০ টাকা।
একই দিন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টে মামলা সংখ্যা: ১, জরিমানা: ১০০ টাকা ও টিটিই কর্তৃক বিনাটিকিটের ৭ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে ১০৫০ টাকা। দেশের অন্যান্য রেলস্টেশনেও একইভাবে যাত্রী সাধারনের হয়রানিমুক্ত, নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।



































