বাঙলা প্রতিদিন প্রতিবেদক :
নৌ পুলিশ এর উদ্যোগে “আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫” উপলক্ষে নৌপথে কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা এবং হাট ব্যবস্থাপনা সংক্রান্তে পশুর হাটের ইজারাদারদের সহিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৬ মে) নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার সম্মেলন কক্ষে নৌ পুলিশের সম্মানিত ডিআইজি মোঃ মিজানুর রহমান, পিপিএম (বার) মহোদয় এর সভাপতিত্বে “আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫” উপলক্ষে নৌপথে কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা এবং হাট ব্যবস্থাপনা সংক্রান্তে পশুর হাটের ইজারাদারদের সহিত মতবিনিময় সভা করে নৌ পুলিশ।
সভার শুরুতেই নৌ পুলিশের পক্ষ হতে নৌ পথের আইন-শৃঙ্খলা রক্ষা, কোরবানির পশুর হাট, কোরবানির পশু পরিবহণ ও পশুর হাট ব্যবস্থাপনা সংক্রান্ত ইত্যাদি বিষয় উল্লেখ করে নদী পথের আওতাধীন সংশ্লিষ্ট হাট ইজারাদারসহ সভায় উপস্থিত প্রতিনিধি ও অনলাইনে সংযুক্ত নৌ পুলিশের বিভিন্ন অঞ্চলের পুলিশ সুপারবৃন্দের সাথে আলোচনা হয়।
সভায় বক্তারা গত ঈদ-উল-আযহা উপলক্ষে নৌপথে নৌ পুলিশের সহযোগিতায় সন্তুষ্টি প্রকাশ করে আসন্ন ঈদ-উল-আযহায় পূর্বের ন্যায় সহযোগিতা বজায় রাখার আহ্বান জানিয়ে পশুর হাট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। পবিত্র ঈদ-উল আযহায় নৌপথে পশু পরিবহন সহজ ও নিরাপদ করতে নৌ পুলিশ কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখযোগ্য হলো-অতিরিক্ত পশু বোঝাাই নৌযান চলাচল করা থেকে বিরত রাখা, আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযান চালানো, চাঁদাবাজি, চুরিসহ যেকোন হয়রানি বন্ধে বিশেষ নজরদারি বৃদ্ধি করা, নগদ অর্থ বহনের পরিবর্তে ব্যাংকিং মাধ্যমে লেনদেন, কোরবানির পশুর হাটে হাসিল আদায়ে ইজারাদার কতৃর্ক নিধার্রিত ফি প্রদর্শন করা, পকেটমার-ছিনতাইকারী-মলম/অজ্ঞান পার্টির দৌরাত্ম্য রোধে সতর্ক ও সচেতন থাকা, পশু বিক্রয়ের উদ্দেশ্যে পশুবাহী নৌযানে হাটের নামসহ ব্যানার প্রর্দশন করা, নৌপথে টহল জোরদার করা, সকল পশুর হাটে পর্যাপ্ত সিসি ক্যামেরা এর ব্যবস্থা করণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় নৌ পুলিশের ডিআইজি মোঃ মিজানুর রহমান বলেন,”আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নৌপথে কোরবানির পশু পরিবহন ও হাটের নিরাপত্তা নির্বিঘ্ন করতে আন্তরিকতার সাথে কাজ করছে নৌ পুলিশ। কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে নদী পথসহ হাট এলাকায় চাঁদাবাজির প্রবণতা লক্ষ্য করা যায়, এই ধরণের কোন তথ্য থাকলে তাৎক্ষণিক জাতীয় জরুরী সেবা ৯৯৯- এ জানানোর জন্য হাট ইজারাদারদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি চাঁদাবাজিসহ অনাকাক্সিক্ষত ঘটনার তথ্য নৌ পুলিশকে অবগত করলে সবোর্চ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। তাছাড়া পশুর হাটে বিশেষ করে রাতে নগদ টাকা লেনদেনের বিষয়ে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং সভায় আলোচনার বিষয় সমূহ বাস্তবায়নের নিমিত্ত অঞ্চলাধীন পুলিশ সুপারদের নির্দেশ প্রদান করেন।” নৌপথ নিরাপত্তায় পুলিশী টহল আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ইজারাদারদের ধন্যবাদসহ অগ্রীম ঈদ শুভেচ্ছা জ্ঞাপন করে মতবিনিময় সভা সমাপ্ত ঘোষণা করেন।
উক্ত মতবিনিময় সভায় নৌ পুলিশ হেডকোয়াটার্র্সের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্), পুলিশ সুপার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট), পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), পুলিশ সুপার ঢাকা ও নারায়ণগঞ্জ অঞ্চল, নৌপথের সাথে সংশ্লিষ্ট পশুর হাট ইজারাদার এবং নৌ পুলিশের সকল অঞ্চলের পুলিশ সুপারসহ নৌ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সরাসরি ও ভাচুর্য়ালি সংযুক্ত ছিলেন।


















































