300X70
রবিবার , ১৩ জুন ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ঈশ্বরগঞ্জে এলাকাবাসীর সেচ্ছাশ্রমে খানাখন্দ রাস্তার সংস্কার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১৩, ২০২১ ১২:৫১ পূর্বাহ্ণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃষ্টি-বর্ষায় দেড় কিলোমিটার রাস্তায় কাদা-পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়ে এলাকবাসী ও যান চালকরা। এ অবস্থায় ইউপি চেয়ারম্যান এর আর্থিক সহযোগিতায় ও ইউপি সদস্যের নেতৃত্বে, এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে চলছে ওই রাস্তার সংস্কারকাজ।

রাস্তাটি হচ্ছে উপজেলার মাইজবাগ ইউনিয়নের পাছপাড়া গ্রামের । ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের পাশে বৈরাটি গোরস্থান দারুল ইসলাম মাদ্রাসার পূর্বপাশ থেকে পাছপাড়া গ্রামের মধ্য দিয়ে রাস্তাটি আবার মাইজবাগ- তারাটি বাজারের সড়কে গিয়ে মিশেছে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই দেড় কিলোমিটার রাস্তায় বর্ষা মৌসুমে এতো বেশি খানাখন্দ তৈরি হয় যে,
তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও দুষ্কর হয়ে যায়।

এলাকাবাসী জানান, তাদের চলাচলে দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার পারভেজ এর অর্থায়নে ও ইউপি সদস্য আবুল কালামের নেতৃত্বে এবং গ্রামবাসীর সেচ্ছাশ্রমে রাস্তার সংস্কারকাজ করা হচ্ছে।

তাঁরা আরও জানান, শুধুমাত্র মাইজবাগ ইউনিয়নের মানুষজনেই নয়, পার্শ্ববর্তী উপজেলা নান্দাইল থানার মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করেন। সড়কের এমন বেহাল অবস্থায় আশেপাশের কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান সৌরভ জানান, মাইজবাগ ইউনিয়নের অনেক গুরুত্বপূর্ণ একটি রাস্তা এটি। এই রাস্তা দিয়ে বৈরাটি গোরস্থান দারুল উলূম মাদ্রাসা, মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয় ও রামজীবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীরা চলাচল করে। কিন্তু রাস্তার এমন দুরবস্থার কারণে বর্ষা মৌসুমে নির্বিঘ্নে চলাচল করতে পারে না শিক্ষার্থীরা । এ ছাড়াও গ্রামের ব্যবসায়ীরা মালামাল নেওয়ার জন্য ভ্যান বা অন্য যানবাহন ব্যবহার করতে পারেন না তখন ।

ইউপি সদস্য আবুল কালাম জানান, এলাকার অসংখ্য কৃষক ও স্কুল-কলেজ মাদরাসাগামী শিক্ষার্থীরা বর্ষায় প্রায় দেড় কিলোমিটার কর্দমাক্ত রাস্তায় দুর্ভোগ নিয়ে যাতায়াত করতে হয় । এসব বিষয় বিবেচনা করেই সকলের সার্বিক সহযোগিতায় রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার পারভেজ জানান, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে নিজেদের উদ্যোগে রাস্তাটি সংস্কার করা হচ্ছে। তবে নতুন বরাদ্দ পেলে রাস্তাটি ভালোভাবে সংস্কার করা হবে বলে জানান তিনি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জলবায়ু মোকাবিলা ও পানি ব্যবস্থাপনা বিষয়ে প্রতিশ্রুতি প্রদানের চেয়ে বাস্তব পদক্ষেপ গ্রহণ জরুরি : পরিবেশমন্ত্রী 

নারায়ণগঞ্জে ৪৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

‘নগদ’ পেমেন্টে ২২ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক

বেজিয়া’র সভাপতি হলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান

উত্তরাঞ্চলের উন্নয়নে ব্যাপক কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে

আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ

আইপিডিসি ফাইন্যান্সের ৪৩তম ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে ব্র্যাক ব্যাংকের গোল্ড অ্যাওয়ার্ড অর্জন

যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, বাসে আগুন

Mostbahis Oyna – Online Mostbet Oyna Yeni Link Turkce

Mostbahis Oyna – Online Mostbet Oyna Yeni Link Turkce