বাঙলা প্রতিদিন ডেস্ক : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- তানভীর শেখ (২০), আরিফুল ইসলাম (২৪), শিবলু (২০), শাহাদাত (২৫), মোঃ জনি (২৭), মোঃ রাজিব হোসেন (৩৯), এনামুল (২২), আরিফুল ইসলাম (২৬), সাকিব রহমান (২৩), আব্দুল মালেক (১৯), মো. সোহান মিয়া (২২), মোঃ ফারুক আহমদ (৩৮), মেহেদী হাসান (৪৫), মোঃ আলমগীর (৩৫), মোঃ নিজাম উদ্দিন (৩৫), মোশারফ হোসেন (২২), মোঃ রাসেল হাসান (২২), ফজল ইসলাম (২০), মোঃ সানি হাসান (২০) ও মো. সৈকত (২৭)।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২১ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



































