300X70
শনিবার , ৭ আগস্ট ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিপণন ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে : শিল্পসচিব

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৭, ২০২১ ৫:৫৮ অপরাহ্ণ

টুঙ্গী, (গাজীপুর) প্রতিনিধি:
শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, শিল্প কারখানাসমূহের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিপণন ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। কলকারখানাসমূহের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে, প্রতিষ্ঠান লোকসান কমিয়ে, লাভজনক করতে পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠানের ন্যায় সামগ্রিক উৎপাদন ব্যবস্থাপনা পরিচালনা করতে হবে। প্রকল্প পরিচালকরা স্ব স্ব প্রকল্প এলাকায় অবস্থান করে কাজের সুপারভিশন ও মনিটরিং বাড়াতে হবে। প্রকল্প এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে মনিটরিং বাড়াতে হবে। তিনি কারখানাসমূহের উৎপাদন বৃদ্ধি ও উন্নয়নে যুগোপযোগী প্রকল্প গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন। তিনি পণ্য উৎপাদনে বৈচিত্র্য, গুনগত এবং মানসম্মত করার পরামর্শ দেন।

গাজীপুর জেলায় অবস্থিত শিল্প মন্ত্রণালয়ের অধীন ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) কারখানাসমূহ পরিদর্শন ও কর্মকর্তা/কর্মচারিদের সাথে মত বিনিময়কালে শিল্পসচিব আজ এ সকল নির্দেশনা প্রদান করেন। এ সময় বিএসইসি এর চেয়ারম্যান মোঃ রইছ উদ্দিন, বিএসইসি’র পরিচালক (অর্থ) মোঃ মনিরুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মোঃ আল আমিন সরকার, উপসচিব মোঃ মোকলেছুরর রহমান আকন্দসহ বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এটলাস বাংলাদেশ লি. এর পরিদর্শনকালে শিল্পসচিব বলেন, অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা-২০২১ এর আলোকে আমাদেরকে মোটরসাইকেল উৎপাদনে যেতে হবে। মোটরসাইকেলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিক্রি বাড়াতে নতুন নতুন বাজার সৃষ্টিকলে মার্কেটিং এর কার্যক্রম বাড়াতে হবে। তিনি এটলাস বাংলাদেশ লি. -কে বাইসাইকেল ও ফ্যান উৎপাদন যাওয়ার নিদর্দেশনা প্রদান করেন। এছাড়াও অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের বিষয় দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

ন্যাশনাল টিউবস লি. এর পরিদর্শন ও কর্মকর্তাদের মতবিনিময়কালে শিল্পসচিব বলেন, গ্রাহকের পছন্দ ও বাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন পণ্যে উৎপাদন করতে হবে এবং উৎপাদন বাড়াতে হবে। বিএসইসি’র আওতাধীন প্রতিষ্ঠান/ শিল্পকারখানার উৎপাদিত পণ্যের গুনগত বৈশিষ্ট্য সম্বলিত বিজ্ঞাপন বাড়াতে হবে। এছাড়া পণ্য উৎপাদনে বৈচিত্র্যও আনতে হবে। সর্বোপরি নিজেদেন সক্ষমতা বাড়িয়ে আরো উৎপাদন বাড়াতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিবন্ধ অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প বিএসইসি রাসায়নিক গুদাম প্রকল্প পরিদর্শন করে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, যে সকল রাসায়নিক গুদাম ইতোমধ্যে নির্মাণ শেষ হয়েছে, সেগুলো দ্রুততম সময়ে মধ্যে ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বেশি সংখ্যাক জনবল নিয়োগ করে প্রকল্পের বাদ বাকি কাজ নির্ধারিত সময়ে মধ্যে কাজ শেষ করতে তিনি নির্দেশনা দেন।

বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লি. পরিদর্শনকালে তিনি বলেন, ব্লেড উৎপাদনে প্রোডাকশন লস কমিয়ে প্রতিষ্ঠানকে লাভজনক অবস্থানে উন্নতি করতে হবে। ঘন ঘন প্রকল্পের কাজের সময় বৃদ্ধি করা যাবে না। দ্রুত সময়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করে প্রকল্পের কাজ শুরু করতে হবে।

ঢাকা স্টীল ওয়ার্কস লি. এর পরিদর্শনের সময় শিল্পসচিব কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, নিজেদের মেধা মনন ও উদ্ভাবনী মনোভাব দিয়ে আন্তরিকতার সাথে প্রতিষ্ঠানের উন্নতিতে কাজ করতে হবে।

শিল্পসচিব আজ গাজীপুর জেলায় অবস্থিত এটলাস বাংলাদেশ লি., বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরী লি., ঢাকা স্টীল ওয়ার্কস লি., ন্যাশনাল টিউবস লি. এবং বিএসইসি রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্প এলাকা, টঙ্গী, গাজীপুর পরিদর্শন করেন। এ সময় তিনি তিনটি কারখানায় (এটলাস বাংলাদেশ লি., ন্যাশনাল টিউবস লি.ও ঢাকা স্টীল ওয়ার্কস লিমিটেডে) বৃক্ষ রোপন করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশের বিজয় অনিবার্য

রাজধানীর সকল খাল পুনরুদ্ধার করে হারানো রূপ ফিরিয়ে আনার উদ্যোগ

ওমানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে চাপে বাংলাদেশ

মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ কাঠের পুলে চলাচল, দুর্ভোগে তিন ইউনিয়নের লাখো মানুষ

সরকারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ ও মানবিক রাষ্ট্র : তথ্যমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ বৃক্ষরোপণ কর্মসূচি

“জে.পি. মরগান অ্যাওয়ার্ড” অর্জন করেছে সাউথইস্ট ব্যাংক

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বিজয় সমাবেশ নির্বাচনী জনসভায় পরিণত

ধর্মান্ধরাই সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়: কৃষিমন্ত্রী

‘ভূমি তথ্য ব্যাংক’ উদ্যোগের জন্য ভূমি মন্ত্রণালয় বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের জন্য মনোনীত