300X70
বুধবার , ৯ আগস্ট ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

এডিস মশার লার্ভা : দক্ষিণ সিটিতে ৮ স্থাপনাকে লক্ষাধিক টাকা জরিমানা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৯, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে ৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। অভিযানকালে এডিস মশার লার্ভা পাওয়ায় ৮টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ১ লক্ষ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (৯ অগাস্ট) করপোরেশনের আওতাধীন এলিফ্যান্ট রোড, খিলগাঁও চৌরাস্তা, বউ বাজার, খিলগাঁও মডেল কলেজ, জগন্নাথ সাহা রো, লালবা, ছোট কাটর, সোয়ারী ঘাট, ইমামগঞ্জ, আর কে মিশন রোড, ওয়ারী ও পশ্চিম নন্দীপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি ১৮ নম্বর ওয়ার্ডের এলিফ্যান্ট রোডে ৪৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন এবং ১টি বাসাবাড়ি ও স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১ মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলীমা বেগম ১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও চৌরাস্তা, বউ বাজার ও খিলগাঁও মডেল কলেজ এলাকায় ৫২টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন এবং ১টি বাসাবাড়ি ও স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১ মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খান ২৪ নম্বর ওয়ার্ডের জগন্নাথ সাহা রোড ও লালবাগ এলাকায় ৪৭টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি।

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ৩০ নম্বর ওয়ার্ডের ছোট কাটরা, সোয়ারী ঘাট ও ইমামগঞ্জ এলাকায় ৬৬টি স্থাপনা ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ২২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি জেরিন কান্তা ৩৯ ওয়ার্ডের আর কে মিশন রোড ও ওয়ারী এলাকায় ৫০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২ স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ছয় নম্বর অঞ্চলে নির্বাহী শুভাশিস ঘোষ ৭৪ নম্বর পশ্চিম নন্দীপাড়া এলাকায় ৬২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২ স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন ৬৩ নম্বর ওয়ার্ডে ৪০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন।অভিযানকালে আদালত ৩টি স্থাপনায় মশার লার্ভা পান এবং ৩ বাড়ির মালিককে সতর্ক করেন।

আজকের অভিযানে সর্বমোট ৩৬৪টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৮টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৮ মামলায় সর্বমোট ১ লক্ষ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপ-কমিটির সাথে মতবিনিময়
এদিকে আজ অঞ্চল ৬ এর ৭৪ নম্বর ওয়ার্ডের উত্তর ও পশ্চিম নন্দীপাড়া এবং রসুলবাগ এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে গঠিত ওয়ার্ডভিত্তিক উপ-কমিটির সাথে মতবিনিময় করেছেন অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো এ সময় বলেন, “আতঙ্কিত না হয়ে সঠিকভাবে সকলে মিলে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা যেন আমাদের বাড়ি, বাড়ির আঙিনা এবং আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি সে বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। সেজন্যই আপনাদের সকলকে নিয়ে এই উপ-কমিটিগুলো গঠন করা হয়েছে। আপনারা সবাই যার যার অবস্থান থেকে এডিস মশার প্রজননস্থল নিধনে কাজ করলে তাহলে আমরা জনগণকে সুফল দিতে পারব।”

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এ সময় মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে জড়িত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা যেন নির্বিঘ্নভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেন সেজন্য উপ-কমিটির কাছে সার্বিক সহযোগিতা চাওয়া হয়।

উল্লেখ যে, মশক নিয়ন্ত্রণে ওয়ার্ডভিত্তিক ১০টি করে উপ-কমিটি গঠন করা হয়েছে। স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, এনজিও কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয় ১০ সদস্যের প্রতিটি উপ-কমিটি গঠন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আজিজুল হক, নবিয়াবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মমিন মিয়াজি, নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীন বেগম, সহকারি স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আসুন জানি প্রতিদিন একটি আমলকি খাওয়ার গুণাগুণ বা ম্যাজিক

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে জাপান মেরিটাইম সেলফ্ ডিফেন্স ফোর্সের দুটি যুদ্ধজাহাজ ‘উরাগা ও আওয়াজি’

সমাজের বিত্তবানদেরকে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে : শিল্প প্রতিমন্ত্রী

দেশে এমপিওভুক্ত স্কুল ও কলেজে শিক্ষকের শূন্যপদ ৬০ হাজার ২৯৫টি

এনবিজেএফ’র সভাপতি মোকাররম, সম্পাদক মুফদি ও সাংগাঠনিক রকি

বিশ্ব নিউমোনিয়া দিবস আজ

বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব ছিল সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথ নকশা : মোস্তাফা জব্বার

বারাদারের নেতৃত্বে সরকার গঠন করছে তালেবান

’ফ্রিল্যান্সিং ফ্যাক্টরি’চালু করলো গ্রামীণফোন একাডেমি

ইসলামী ব্যাংক ও ইম্পেরিয়াল হসপিটালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত