300X70
মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২০ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

এবার বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে হার্ডলাইনে সরকার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ২৪, ২০২০ ২:১০ পূর্বাহ্ণ

বেড়েছে চাল তেল পেঁয়াজ আলুর দাম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ২ থেকে ৪ টাকা। পেঁয়াজ-আলুতে অন্তত ১০-২০ টাকা বেড়েছে বলে জানিয়েছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। তেলের দাম বাড়ার পেছনে ব্যবসায়ীরা বিশ্ববাজারে দাম বাড়ার অজুহাত দেখালেও চাল-আলুর দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যারা কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করছে, তাদের বিরুদ্ধে বাজার মনিটরিং করে জরিমানাসহ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে যা এ সপ্তাহে আসা শুরু হবে। এ অর্থবছরে তিন লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তেল-পেঁয়াজ ও আলু টিসিবি বিক্রি করছে। এছাড়া অসাধু ধান-চাল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রাবাড়ী বাজারের মুদি দোকানদার হাজী রহমত আলী বলেন, ‘গত ১০ দিন ধরে পাইকারি বাজারে ভোজ্য তেলের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। এর প্রভাব পড়ছে খুচরা বাজারে।’ তিনি বলেন, পাম অয়েল ও সয়াবিন তেল লিটারে ১০ থেকে ১৬ টাকার বেড়েছে। পাম তেল এখন বিক্রি হচ্ছে ৮৮ থেকে ৯৫ টাকা, সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায় (প্রতি কেজি)। এক সপ্তাহ আগে এক ড্রাম পাম অয়েলের দাম ছিল ১২ হাজার টাকা, এখন সেটা হয়েছে ১৬ হাজার ৯০০ টাকা। এক ড্রাম সয়াবিন তেলের দাম আগে ছিল ১৫ হাজার ৮০০ টাকা, এখন ২১ হাজার ৫০০ টাকা। আর পেঁয়াজ দেশি ৮০ থেকে ৯০ টাকা। বিদেশি পেঁয়াজ ৫০ থেকে ৬৫ টাকা। রায়েরবাগের মুদি দোকানদার সবুজ হোসেন বলেন, দাম বাড়ার পর এখন সুপার সয়াবিন আর সয়াবিন কেজি সুপার ৯০ থেকে ১০৮ টাকায় বিক্রি হচ্ছে। মানের দিক থেকে সয়াবিনের চেয়ে পিছিয়ে আছে সুপার সয়াবিন। যাত্রবাড়ীর জাকেরিয়া রাইস এজেন্সির রাকিবুল ইসলাম বলেন, এক সপ্তাহের মধ্যে পাইজাম চালের দাম মানভেদে ৪৫-৪৯ টাকা থেকে বেড়ে ৫০-৫৫ টাকা হয়েছে। মিনিকেট ৪৯- ৫৫ টাকা থেকে বেড়ে ৫২-৫৭ টাকায় বিক্রি হচ্ছে। বিআর-২৮ ধানের চাল ৪২-৪৩ টাকা থেকে বেড়ে ৪৫-৪৮ টাকা হয়েছে।’ উৎসব, রশিদ, মোজাম্মেল ও বিশ্বাসসহ অন্যান্য নামি ব্র্যান্ডের মিনিকেট চালের ৫০ কেজির বস্তা ২ ৬০০ টাকা থেকে বেড়ে ২৮০০ টাকা এবং নাজিরশাইল ২ ৮০০-২৯০০ থেকে বেড়ে ৩০০-৩১০০ টাকা হয়েছে। রায়েরবাগের পাইকারি চাল বিক্রেতা গোফরান বলেন, চালের দাম মিলাররা বাড়িয়েছে। এক মাসের বেশি সময় ধরে সব ধরনের চালের দাম বস্তায় ২০০ থেকে ৫০০ টাকা করে বেড়েছে। আমরা বেশি দামে কিনে সামান্য লাভে বিক্রি করছি। সরকারের উচিত, অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরেুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। যাত্রাবাড়ী বাজারে আসা ক্রেতা আসলাম হোসেন বলেন, বেশকিছু অসাধু ব্যবসায়ী কথায় কথায় চাল-তেলের দাম বাড়িয়ে ফায়দা লুটছেন। তারা সিন্ডিকেট করে দাম নিয়ন্ত্রণ করছেন। বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক লায়েক আলী বলেন, ধানের দাম বেশি হলে চালের দাম কিছুটা বাড়ে। এমাসের শেষের দিকে নতুন ধান উঠবে, চালের দাম কমবে। বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন বলেন, তেল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান চালানোসহ টিসিবি পণ্য বিক্রি করছে। বাজার কারসাজিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. ইউসুফ বলেন, পেঁয়াজের ও চালের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। আলুর দাম কয়েক দিনের মধ্যে স্থিতিশীল হবে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পণ্যের বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে খুচরা বাজারসহ পাইকারী বাজারেও গুরুত্ব দিতে হবে। এছাড়া সব মন্ত্রণালয় ও অধিদপ্তরের সমন্বয়ে কাজ করতে হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, আলু, চাল, পেঁয়াজ, সয়াবিন তেল, আদাসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হচ্ছে। গত ১৯ নভেম্বর ঢাকাসহ সারা দেশে আলু, চাল, পেঁয়াজ, সয়াবিন তেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৫২ টি প্রতিষ্ঠানকে ৯ লাাখ ৪৯ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত আছে। নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনাকারী ব্যবসায়ীদেরকে অধিদপ্তর সাধুবাদ জানাচ্ছে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ধান-চাল মজুত ও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আমদানি করা চাল দ্রুত চলে আসবে, আসলে বাজার নিয়ন্ত্রণ হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সারাদেশে একদিনে টিকা নিলেন আরও ৪ লাখ ৭২ হাজার মানুষ

বাংলাদেশ ও জাপানের সম্পর্ক ঐতিহাসিক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা উত্তরের যানজট নিরসণে কাজ করবে সরকারের ৪ সংস্থা : ডিএনসিসি প্রশাসক

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ৩য় আসরের ক্রিকেট (নারী) ফাইনাল ও পদক প্রদান অনুষ্ঠান

বর্ণাঢ্য আয়োজনে শিল্পকলা একাডেমির বাংলা নববর্ষ উদযাপন, ২৮টি ভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে শোভাযাত্রা

ফুলকপির সুস্বাদু পাকোড়া

চেক পোষ্টে গাঁজাসহ মোটরসাইকেল রেখে পালানো দুই যুবক

প্রিমিয়ার ব্যাংকের গুলশান এভিনিউ শাখার উদ্বোধন

অনাকাঙ্ক্ষিত ঘটনা গণমাধ্যম ও রাষ্ট্রের মাঝে দূরত্ব সৃষ্টি করবে না : শ ম রেজাউল করিম

কাজী ফিরোজ রশীদের বাসায় সাঈদ খোকন