300X70
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণ করেছে এডিবি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২৩, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ


বাঙলা প্রতিদিন প্রতিবেদক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে এবং এখানকার সমস্যাগুলোকে সম্ভাবনায় রূপান্তর করতে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০২৫ সালে নিজস্ব সম্পদ থেকে ২৯ দশমিক ৩ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

আজ প্রকাশিত এডিবি’র বার্ষিক প্রতিবেদন ২০২৫-এ গত বছরের কার্যক্রম, প্রাতিষ্ঠানিক ও আর্থিক দিকগুলোর সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে।

এডিবি প্রেসিডেন্ট মাসাতা কান্ডা বলেন, ২০২৫ সালে এডিবি নজিরবিহীন মাত্রায় সহায়তা প্রদান করেছে, যা ২০২৪ সালের তুলনায় ২০ শতাংশ বেশি। আর এর প্রত্যাশিত প্রভাবে ৩ দশমিক ৩ মিলিয়নের বেশি কর্মসংস্থান সৃষ্টি ও ১৮০ মিলিয়নেরও বেশি মানুষ এতে উপকারে আসবে।

তিনি আরও বলেন, এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যে পরিসর ও গতিতে কাজ করতে সক্ষম, তার নিদর্শন এটি।

সরকারি ও বেসরকারি খাতকে দেওয়া ঋণ, অনুদান, ইক্যুইটি বিনিয়োগ, গ্যারান্টি ও কারিগরি সহায়তা বছর অনুযায়ী ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৯ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এডিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতে অংশীদারদের কাছ থেকে অতিরিক্ত ১৪ দশমিক ৭ বিলিয়ন ডলার সহায়তা যুক্ত হয়েছে।

২০২৫ সালে বেসরকারি খাতের উন্নয়ন এডিবি’র একটি প্রধান অগ্রাধিকার ছিল, যা তাদের মোট প্রতিশ্রুতির মধ্যে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার নিয়ে গঠিত।

অন্যদিকে তাদের সরকারি খাতের প্রতিশ্রুতির অর্ধেক সরাসরি অবকাঠামো, সংস্কার ও প্রতিষ্ঠানকে সহায়তা করেছে, যাতে বেসরকারি বিনিয়োগ উন্মুক্ত হয়।

এডিবি মধ্য ও পশ্চিম এশিয়ায় ৮ দশমিক ৩ বিলিয়ন ডলার, পূর্ব এশিয়ায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৬৮০ মিলিয়ন ডলার, দক্ষিণ এশিয়ায় ৯ দমমিক ৭ বিলিয়ন ডলার ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৯ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি দিয়েছে, এর মধ্যে ৩০২ মিলিয়ন ডলার আঞ্চলিক প্রকল্পে বরাদ্দ করা হয়েছে। অর্থায়নের শীর্ষ তিন খাত ছিল অর্থ, পরিবহন ও সরকারি খাত ব্যবস্থাপনা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্নয়নশীল সদস্য দেশগুলোর জন্য উচ্চমানের ও লক্ষ্যভিত্তিক সহায়তা নিশ্চিত করতে ২০২৫ সালে এডিবি যুগান্তকারী প্রাতিষ্ঠানিক সংস্কার অনুমোদন দিয়েছে।

এতে আরও বলা হয়, এই সংস্কারের মধ্যে এডিবি’র সনদ সংশোধন অন্তর্ভুক্ত রয়েছে, যার মাধ্যমে ব্যাংকের ঋণ প্রদানের সীমাবদ্ধতা অপসারণ করা হয়েছে এবং শেয়ারহোল্ডারদের কাছ থেকে সাধারণ মূলধন বৃদ্ধি ছাড়াই অর্থায়ন সক্ষমতা ৫০ শতাংশ বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে।

সংস্কার পদক্ষেপের আওতায় উন্নয়নশীল সদস্য দেশগুলোর জ্বালানি প্রবেশাধিকার ও নিরাপত্তা আরও ভালোভাবে সমর্থন করতে এডিবি’র জ্বালানি নীতি হালনাগাদ করা হয়েছে।

এছাড়াও, গুণগত মান, স্থায়িত্ব ও অর্থের যথাযথ মূল্য নিশ্চিত করতে এডিবি ক্রয় প্রক্রিয়া সহজ করেছে।

এছাড়া, সংস্কার উদ্যোগের আওতায় একটি নতুন পদ্ধতি গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে গুরুত্বপূর্ণ খনিজ থেকে উৎপাদন পর্যন্ত মূল্য শৃঙ্খলকে সহায়তা করা এবং নবায়নযোগ্য জ্বালানি ও ডিজিটাল প্রযুক্তির জন্য অপরিহার্য উপকরণের চাহিদাকে দায়িত্বশীল ও টেকসইভাবে কাজে লাগানো হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এমডব্লিউসি ২০২৩- এ সম্মানজনক চারটি পুরস্কার অর্জন করেছে হুয়াওয়ে

কলকাতা পৌরসভার ভোটে জয়ী ২১ মুসলিম প্রার্থী; ১৮ জনই তৃণমূলের

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে রূপগঞ্জে আরও সাত হাজার কম্বল বিতরণ

নতুন সম্ভাবনা ও আশা নিয়ে শুরু হোক বাংলা নতুন বছর : পরিবেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে জামাল বাহিনীর প্রধান জামাল আহম্মদের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

কুমিল্লার বুড়িচংয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হলেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা

কারবালার রক্তঝরা ছিল হৃদয় বিদারক!

এনরিকের সঙ্গে ঐতিহাসিক আজীবন চুক্তির পথে পিএসজি

সিআইপি (শিল্প)-২০২১ সম্মাননা পাচ্ছেন ৪৪ ব্যক্তি