300X70
সোমবার , ১২ জুলাই ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ওয়াসা ও গণপূর্ত মালিকানাধীন ৩ ভবনসহ ১৭ ভবনকে সাড়ে ৩ লক্ষাধিক টাকা জরিমানা  

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১২, ২০২১ ৮:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ওয়াসা ও গণপূর্ত মালিকানাধীন ৩ ভবনসহ ১৭ ভবনকে সাড়ে তিন লক্ষাধিক টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত ৬ ভ্রাম্যমাণ আদালত।

এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ৫ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) ও করপোরেশনের সম্পত্তি বিভাগের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতসমূহ ১৯৯টি ভবন ও নির্মাণাধীন স্থাপনা পরিদর্শন করেন এবং ১৭টি ভবনে মশার লার্ভা পাওয়ায়  সর্বমোট ১৭ মামলায়  ৩ লক্ষ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আজ সোমবার (১২ জুলাই) করপোরেশনের ২-৫ ও ১০ নম্বর অঞ্চলের আনিকবৃন্দ ও সম্পত্তি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে নগরীর এলিফ্যান্ট রোড, সেন্ট্রাল রোড, মতিঝিল, হাজারীবাগ, কদমতলী, দনিয়া ও দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অঞ্চল-১ এর আনিক মেরীনা নাজনীন ১৮ নম্বর ওয়ার্ডের এলিফ্যান্ট রোড ও সেন্ট্রাল রোড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তিনি ৩০টি স্থাপনা পরিদর্শন করেন এবং ১টি বাড়ি ও দুটি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-২ এর আনিক সুয়ে মেন জো’র তত্ত্বাবধানে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ১০ নং ওয়ার্ডের  মতিঝিল এজিবি কলোনি সংলগ্ন এলাকার ৫০ টি ভবন পরিদর্শন করেন। এ সময় রাজারবাগ পুলিশ লাইনস্থ টেলিকম ভবনের বিপরীত পাশে ওয়াসা ও গনপূর্তের নির্মাণাধীন ৩টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ভবনগুলোর নির্মাণ কার্যক্রমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৩ মামলায় ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-৩ এর আনিক বাবর আলী মীর ১৪ নম্বর ওয়ার্ডের হাজারীবাগ ট্যানারি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তিনি ১৫টি স্থাপনা পরিদর্শন করেন এবং গ্রীন এগ্রো ট্যানারি’তে মশার লার্ভা পাওয়ায় ট্যানারি মালিককে ১টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেন।

অঞ্চল-৪ এর আনিক মো. হায়দর আলী কাজী আলাউদ্দিন রোড ২৫টি বাড়ি ও নির্মাণধীন ভবন পরিদর্শন করেন। এ সময় আজাহার মার্কেটের বেজমেন্টে মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার এবং একটি বাড়ির ছাদে লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও ২২টি বাড়ির মালিককে ছাদে জমে থাকা পানি ও ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য নির্দেশনা প্রদান করেন।

অঞ্চল ৫ এর আনিক মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার ৫০ নং ওয়ার্ডের দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় ২০টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এ সময় ১টি বাড়ি ও ১টি দোকানে লার্ভা পাওয়ায় ২ মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-১০ এর আনিক মোহাম্মদ মামুন মিয়া জনতাবাগ, দনিয়া ও কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আদালত ৫৯টি স্থাপনা পরিদর্শন করেন এবং ৬টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

অভিযান আগামীকালও চলমান থাকবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৩৪২টি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে নিয়োগ

৮ নভেম্বর বাজারে আসবে রিয়েলমিহ ফ্ল্যাগশিপ জিটি নিও ২ এবং রিয়েলমি প্যাডসহ ৩টি ডিভাইস

ইউনিয়ন ব্যাংকে রয়েছে বিশেষ সুবিধা সম্বলিত আকর্ষণীয় সঞ্চয় প্রকল্প

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে যমুনায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

জিয়া এদেশের ভোট ব্যবস্থা ধ্বংস করেছিলো : এনামুল হক শামীম

অসুস্থ বাবার সামনে ছেলেকে জুতার বাড়ি, সইতে না পেরে বাবার মৃত্যু

আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

দারাজে শুরু হলো ইনফিনিক্সের স্পেশাল শপিং উইক

জাতীয়করণসহ ৫দফা দাবিতে নড়াইলে শিক্ষকবন্ধন অনুষ্ঠিত

ম্যুরাল “মুজিব দর্শন” এর উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক