300X70
শনিবার , ১৩ নভেম্বর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

কক্লিয়ার ইমপ্লান্ট করে স্বাভাবিক জীবনে ফিরেছে বাক-শ্রবণ প্রতিবন্ধী ২১৫ শিশু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৩, ২০২১ ১১:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : শুনতে ও বলতে না পারা শিশুদের অনেকটা অন্যভাবে দেখে সমাজের অনেক মানুষ। অনেক পরিবার থেকেও তাদের অভিশাপস্বরূপ দেখা হয়। অনিশ্চয়তার অন্ধকারে বাঁচতে হয় তাদের। সন্তানের এই অক্ষমতার (সমাজে কথিত) গ্লানি অনেক সময় বিষাদময় করে তোলে গর্ভধারিণী মায়ের জীবনকেও। শুনতে হয় অপয়া, পাপীসহ নানা কুরুচিপূর্ণ কথা।

তবে আধুনিক বিজ্ঞানের স্পর্শে এ চিত্র এখন অনেকটাই পাল্টে গেছে। সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে শিশুরা। শুনতে না পাওয়া এসব অসহায় শিশুর জন্য বিশেষভাবে কাজ করে যাচ্ছে সরকার।

রাজধানীর অন্যতম বিশেষায়িত হাসপাতাল জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউট। হাসপাতালটিতে কক্লিয়ার ইমপ্লান্ট পদ্ধতি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাক-শ্রবণ প্রতিবন্ধী ২১৫ শিশু স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তাদের প্রত্যেকেই এখন বলতে পারছে, এমনকি শুনছেও।

কুমিল্লা থেকে হাসপাতালটিতে এসে কক্লিয়ার ইমপ্লান্ট করে বাক-শ্রবণশক্তি ফিরে পেয়েছে পাঁচ বছর বয়সি শিশু নুসরাত জাহান।

অনুভূতি জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে শিশুটির মা বলেন, মেয়ে যখন ডাকলে শুনতে পায়, কথা বলে তখন চোখ দিয়ে এমনিতেই পানি এসে যায়।

এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। এখন সে আমাকে মা বলে ডাকে, তার ভাইয়াকে ভাইয়া, বাবাকে স্পষ্টভাবে বাবা বলে ডাকে। এটা আমার কাছে মনে হয় স্বর্গের পাওয়া।

তিনি বলেন, ১৫ মাস বয়স থেকেই বুঝতে পারি নুসরাত কথা বলতে পারছে না। বিষয়টি তার বাবা ও আমার শাশুড়িকে জানাই।

তারা বলেন এটা সমস্যা না, অনেক বাচ্চারাই দেরিতে কথা বলে। কিন্তু আমি ঠিকই বুঝতে পারি যেকোনো একটা সমস্যা আছেই। নুসরাতকে ডাকলে মাঝেমধ্যে তাকায়, আবার তাকায় না। তারপর আমি নিজ উদ্যোগেই তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাই, পরীক্ষা করি।

‘রিপোর্টে সমস্যা দেখা দেওয়ার পর নাক-কান-গলা ইনস্টিটিউটে এসে চিকিৎসা শুরু করি। এখানে কক্লিয়ার ইমপ্লান্ট করার পর থেকে নুসরাত শুনতে পারে এবং ধীরে ধীরে বলতে শুরু করেছে’ যোগ করেন তার মা। কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, সরকারকে অনেক ধন্যবাদ জানাই। এমন উদ্যোগ না থাকলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের পক্ষে ব্যয়বহুল এই চিকিৎসা করানো সম্ভব হতো না।

এছাড়াও অধ্যাপক ডা. জাকারিয়া, ডা. আরিফ, তানিয়াসহ এই হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্টের সঙ্গে যারা জড়িত, সবার অসামান্য সহযোগিতা আমরা পেয়েছি। আমার সন্তান এখন কথা শুনতে পাচ্ছে, আমাকে মা বলছে, এই কৃতজ্ঞতার কোনো শেষ নেই।

কক্লিয়ার ইমপ্লান্ট পরবর্তী স্কুলিংয়ের জন্য নিয়মিত হাসপাতালটি আসেন ব্রাহ্মণবাড়িয়ার সাফা (২) নামে আরেক শিশু। তার মা বলেন, আমার বাচ্চার বয়স যখন এক বছর তখন সে নিচে পড়ে যায়। তখন ভাবলাম মাথায় হয়তো সে প্রচন্ড চোট পেয়েছে।

পরে ব্রেনের একজন ডাক্তারের কাছে নিয়ে গেলাম। পরে তিনি বললেন যে আপনার বাচ্চার আগে কানের চিকিৎসা দরকার, তখনই তাকে এই হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকের পরামর্শ মতে কক্লিয়ার ইমপ্লান্ট করি।

আওলাদ হোসেন (৪) নামে আরেক শিশুকে গত ছয়মাস ধরে হাসপাতালটিতে কক্লিয়ার ইমপ্লান্ট পরবর্তী স্কুলিং করাতে নিয়ে আসেন মা হালিমা আক্তার।

ছেলের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, কক্লিয়ার ইমপ্লান্ট পরবর্তী ছয়মাসে আমার বাচ্চার অনেক উন্নতি হয়েছে। আগে তো একেবারেই শুনত না, একটু একটু বলত আর এখন সে পুরোপুরিই শুনে এবং অল্প অল্প বলতে পারে।

কক্লিয়ার ইমপ্লান্ট পরবর্তী শিশুদের নিয়ে স্কুলিংয়ের মাধ্যমে ধীরে ধীরে কথা বলতে শেখানো চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। যতদিন পর্যন্ত বাচ্চা পুরোপুরিভাবে কথা বলতে না পারে ততদিনই তাদের খেলাধুলার মাধ্যমে কথা বলা শিখিয়ে থাকেন হাসপাতালটিতে কর্মরত ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা। তাদের মধ্যে অন্যতম সিনিয়র স্টাফ নার্স তানিয়া আক্তার। গত তিন বছর ধরে তিনি বাচ্চাদের কথা বলা শেখানোর প্রশিক্ষণ দিয়ে আসছেন।

তানিয়া আক্তার বলেন, এই থেরাপিতে একজন বাচ্চার স্বাভাবিকভাবে কথা বলতে সময় লাগে তিন বছর। আর আধো আধো কথা বলতে সময় লাগে ১৮ মাস। কক্লিয়ার ইমপ্লান্ট পরবর্তী কোনো কিছু শুনতে বা ব্রেনে সে শব্দ গ্রহণ করতে সময় লাগে চার থেকে সাড়ে চার মাস।

আর মুখ থেকে দাদা, মামা, বাবা এ রকম কিছু বের হতে সময় লাগে ছয় মাসের মতো। আর পুরো বাক্যে কথা বলতে তিন বছর সময় লেগে যাবে।

তিনি আরো বলেন, এটি আসলে অনেক কষ্টের কাজ। এক দিনে অপারেশন, টেস্ট হয়ে যায়। কিন্তু তার মুখ থেকে কী কথা এক দিনে আসে? আসে না। অনেক সময় মায়েরাই ধৈর্য হারিয়ে ফেলেন। এ জন্য এখানে চিকিৎসার আগে আমরা শর্ত দেই যে যারা ঢাকার বাইরে থেকে আসবেন, তাদের এক বছর এখানে বাসা ভাড়া নিয়ে থাকতে হবে।

জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ, হেড-নেক ও কক্লিয়ার ইমপ্লান্ট সার্জন অধ্যাপক ডা. জাকারিয়া সরকার বলেন, কক্লিয়ার ইমপ্লান্ট অপারেশনটি অন্যান্য সাধারণ অপারেশনের মতো নয়। অন্যান্য অপারেশনের ক্ষেত্রে কিছু দিন পর ওই রোগী সুস্থ হয়ে বাড়ি চলে যান। কিন্তু কক্লিয়ার ইমপ্লান্ট অপারেশনের রোগীরা আমাদের লাইফ লং পেশেন্ট। যতদিন বেঁচে থাকবে ততদিন তাকে কানে শুনতে হলে এই কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইসটি নিয়েই বাঁচতে হবে।

তিনি বলেন, এই অপারেশনের পরে বাচ্চাদের প্রায় এক বছর আমাদের সঙ্গে কাটাতে হয়। আমাদের একটি স্কুল আছে, সেখানে তাদের এবং তাদের মায়েদের পড়াশোনা করতে হয়। যেদিন বাচ্চার কানে আমরা মেশিনটি লাগিয়ে দেই, এর ২১ দিন পরে আমরা সুইচটি চালু করে দেই। সুইচটি চালু করার পর প্রথমবারের মতো বাচ্চার কানে শব্দ পৌঁছায়। তখন সে প্রথমবারের মতো শব্দ জগতে প্রবেশ করে।

অধ্যাপক জাকারিয়া বলেন, একটি বাচ্চা যখন প্রথম বারের মতো শব্দ জগতে প্রবেশ করে, সঙ্গে সঙ্গেই কিন্তু কথা বলতে পারে না। আমরা যদি স্বাভাবিকভাবে কানে শুনতে এমন কোনো বাচ্চাকেও দেখি, জন্মের পরপরই সে কথা বলতে পারে না।

প্রায় দেড় থেকে দুই বছর পর সে কথা বলা শুরু করে। তার কারণ হচ্ছে, এই পুরো সময়টা তার ব্রেইন শব্দগুলো জমা করে এবং এক পর্যায়ে যখন ব্রেনে তার শব্দ ভান্ডার সমৃদ্ধ হয় তখন সে বলতে শুরু করে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কঠোর লকডাউনের সপ্তম দিনে রাজধানীতে ১১০২ জন গ্রেফতার

সাউথইস্ট ব্যাংকের ৬টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন

বাংলাদেশের সিডস ফর দ্য ফিউচার দল বিশ্বসেরা দশে

আগামীকাল মীনা দিবস

সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তীব্র শ্রমিক সংকট, জালানির অভাবে ইউরোপ জুড়ে আতঙ্ক

‘এবছরের মাঝামাঝি সময়ে পূর্বাচলে হবে বাণিজ্য মেলা ‘

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক থাকতে পারে না: নৌ প্রতিমন্ত্রী

রোগীদের পরিবারের সদস্যদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে পারিবারিক গ্রুপ কাউন্সেলিং

১২ ঘন্টায় ১৫টি আগুন