300X70
সোমবার , ১০ জানুয়ারি ২০২২ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাংলাদেশের সিডস ফর দ্য ফিউচার দল বিশ্বসেরা দশে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১০, ২০২২ ৮:৫২ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২১ বাংলাদেশ-এর বিজয়ীরা হুয়াওয়ে আয়োজিত ‘২০২১ টেক ফর গুড’ প্রতিযোগিতায় বিশ্বের সেরা দশটি দলের মধ্যে জায়গা করে নিয়েছে। বাংলাদেশের আটজন সম্ভাবনাময় তরুণ এই মাসে সিডস ফর দ্য ফিউচার এর পরবর্তী ধাপ, ‘২০২১ টেকফরগুড’ এর বৈশ্বিক সেমিফাইনাল রাউন্ডে অংশ নেবে। তাঁদের এই জয় বাংলাদেশ ও এর তরুণদের জন্য গৌরবের।

সর্বশেষ হুয়াওয়ের সিডস ফর দ্য ফিউচার ২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয়; যেখানে বিভিন্ন বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। গতবছর নভেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশ ফাইনাল রাউন্ডে শীর্ষ ১৬ শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। পরবর্তীতে ১৩০টি দেশ ও অঞ্চলের মতো বাংলাদেশি শিক্ষার্থীরাও ‘টেক ফর অল’ প্রতিপাদ্যে তাঁদের প্রজেক্ট প্রেজেন্টেশন জমা দেয়।

সেখান থেকে বৈশ্বিক প্রতিযোগিতা রাউন্ডে বাংলাদেশের সকলে সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়। এবং পরবর্তী পর্যায়ে এই সপ্তাহে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ফলাফল অনুযায়ী বাংলাদেশ থেকে আটজন বৈশ্বিক সেমিফাইনাল রাউন্ডে অংশ নিবে যেখানে তাঁরা আরজেন্টিনা, ব্রাজিল, ইরাক, লিবিয়া, লেবানন, সাউথ আফ্রিকা, থাইল্যান্ড ও পোল্যান্ড-এর সাথে লড়াই করবে।

বাংলাদেশের দুটি গ্রুপের মধ্যে একটি ‘ডোরাকাটা’ নামে বিশেষ একটি প্রকল্প জমা দেয়, যার মাধ্যমে তাঁরা বাংলাদেশে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা হ্রাসের বিষয়টি উত্থাপনের পাশাপাশি কীভাবে টাইগার সুন্দরবনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সংরক্ষণের সাথে সম্পর্কিত এবং কীভাবে রেঞ্জার ও পশুচিকিৎসকরা স্বয়ংক্রিয় হুমকি মূল্যায়ন এবং দ্রুত সাড়া প্রদানের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পশুকে রক্ষা করার জন্য ওয়্যারলেস সেন্সর, ফাইভজি নেটওয়ার্ক, রিয়েল-টাইম মনিটরিংয়ের জন্য ক্লাউড ও এআই এর মতো প্রযুক্তি ব্যবহার করতে পারেন সে প্রক্রিয়াটি তুলে ধরেন। এ দলের সদস্যরা হলেন- সৈয়দ দোহা উদ্দিন, নিশাত তাসনিম, মোহতাসিম তাসনিম জামান, সৈয়দা ফাতেমা ফায়রুজ, ইমতিয়াজ আহমেদ, রামিশা রাইদা করিম, মেহেদী হাসান, ফাতেমা ইসলাম তানিয়া।

হুয়াওয়ে বাংলাদেশের সিইও ঝ্যাং ঝেংজুন বলেন, “এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২০২৬ সালের মধ্যে এক লাখ তরুণকে ডিজিটাল ও আইসিটি খাতের জন্য বিশেষভাবে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে হুয়াওয়ে। হুয়াওয়ে বিশ্বাস করে তরুণরা বাংলাদেশের দরুণ এক শক্তি।

তাই তাঁদের আইসিটি দক্ষতাকে আরও বাড়িয়ে তুলতে আমরা অনেকদিন থেকে কাজ করে যাচ্ছি। আমাদের তরুণরা সারাবিশ্বে যে স্বীকৃতি অর্জন করেছে তা আমাদের জন্য এবং হুয়াওয়ের সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ দলের জন্য নিঃসন্দেহে গর্বের বিষয়। আমরা আশা করি যে আমাদের ছেলে-মেয়েরা ২০২১ টেকফরগুড এ পরবর্তী মাইলফল অর্জন করতে সক্ষম হবে”।

নির্বাচিত দলের একজন সদস্য রামিশা রাইদা করিম বলেন, “এটি আমাদের জন্য একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা ছিলো, যেখানে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, নতুন নতুন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার সাথে সাথে নিজেদের উদ্ভাবনী ধারণা অন্যের সাথে শেয়ার করতে পেরেছি। শুরু থেকে এখন পর্যন্ত, আমি শিখছি কীভাবে বাস্তবিক সমস্যাগুলো সমাধান করতে হয়, কীভাবে একজন প্রকৌশলীর মতো ভাবতে হয় এবং কীভাবে আমার নিজেকে অন্যের জীবনে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য নিয়োজিত করতে পারি।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আমার দেশের এমন অনেক সমস্যার কথা জানতে পেরেছি যার সম্ভাব্য সমাধান রয়েছে এবং যা প্রযুক্তির আশীর্বাদে সহজেই সমাধান করা যেতে পারে।’

২০০৮ সাল থেকে চলমান শীর্ষস্থানীয় সামাজিক প্রভাব বিষয়ক প্রতিযোগিতা হলো ‘টেকফরগুড’। এটি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বিদ্যমান সামাজিক ও পরিবেশগত সংকট সমাধানের সুযোগ প্রদান করে, গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ স্থাপন করে এবং অভিজ্ঞ পরামর্শ পাওয়ার সুযোগ তৈরি করে যা তরুণদের বিকাশে কাজে লাগে। প্রতিযোগিতার শীর্ষ তিনটি দলকে পুরস্কার, অতিরিক্ত প্রশিক্ষণ এবং বিনিয়োগকারীদের সাথে এফটুএফ আলোচনা ও সাক্ষাৎ করানো হয়।

সিডস ফর দ্য ফিউচার হলো হুয়াওয়ের ফ্ল্যাগশিপ সিএসআর প্রোগ্রাম, যা বিশ্বব্যাপী এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত) ভিত্তিক শিক্ষার্থীদের জন্য নিবেদিত এবং এটি আইসিটি খাতের প্রতিভাবানদের অনুপ্রাণিত করে। ২০১৪ সালে বাংলাদেশে প্রথম চালু হওয়া এই প্রোগ্রামটি শুরু থেকেই আইসিটি খাতের প্রতিভাবানদের পরিচর্যা করছে। এর আগে এই প্রোগ্রামের কয়েকজন বিজয়ী হুয়াওয়ের সাথে কাজ করার সুযোগ পায়।

বাংলাদেশসহ অন্যান্য দেশের বিজয়ীরা হুয়াওয়ের সদর দপ্তর থেকে অনলাইন প্রশিক্ষণ সেশনে বিস্তৃত প্রশিক্ষণ এবং অত্যাধুনিক প্রযুক্তিগত বিষয়ে প্রয়োজনীয় ধারণা পেয়েছে। তারা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, আইসিটি খাতের প্রধান প্রযুক্তি, ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড কম্পিউটিং ইত্যাদি বিষয়ে ধারণা লাভ করে। এর পাশাপাশি, নেতৃত্বের দক্ষতা বাড়ানোর জন্য তারা একটি বিশেষ সেশনেও অংশগ্রহণ করেন।

এই মাসের শেষের দিকে ‘২০২১ টেকফরগুড’ প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যেখানে সেরা তিন প্রকল্প ঘোষণা করা হবে।

হুয়াওয়ে:
হুয়াওয়ে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। সমৃদ্ধ জীবন নিশ্চিতকরণ ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি উন্নত ও সংযুক্ত পৃথিবী গড়ে তোলাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য।

নতুন উদ্ভাবনের মাধ্যমে হুয়াওয়ে একটি পরিপূর্ণ আইসিটি সল্যুশন পোর্টফোলিও প্রতিষ্ঠা করেছে, যা গ্রাহকদের টেলিকম ও এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, ডিভাইস এবং ক্লাউড কম্পিউটিং-এর সুবিধাসমূহ প্রদান করে। প্রতিষ্ঠানটি বিশ্বের ১৭০টির বেশি দেশ ও অঞ্চলে সেবা দিচ্ছে, যা বিশ্বের এক তৃতীয়াংশ জনসংখ্যার সমান। এক লাখ ৯৭ হাজারের বেশি কর্মী নিয়ে বিশ্বব্যাপী টেলিকম অপারেটর, উদ্যোক্তা ও গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে ভবিষ্যতের তথ্যপ্রযুক্তি ভিত্তিক সমাজ তৈরির লক্ষ্যে হুয়াওয়ে এগিয়ে চলেছে।

শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে, গত ২১ বছর ধরে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি শিল্প, টেলিকম অপারেটর এবং স্থানীয় অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে, যার মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে তথ্য-প্রযুক্তির সেবা পৌঁছে দিয়ে ’ডিজিটাল বাংলাদেশে’র স্বপ্ন পূরণে অসামান্য ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি।

এছাড়া বিভিন্ন সিএসআর কর্মসূচী পরিচালনার মাধ্যমে সামাজিক ক্ষেত্রেও নানান অবদান রাখছে হুয়াওয়ে। অগ্রযাত্রার পথে, বাংলাদেশের সাথে এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে হুয়াওয়ে।

বিস্তারিত জানতে ভিজিট করুন হুয়াওয়ের ওয়েবসাইট www.huawei.com এবং যুক্ত থাকুন আমাদের ফেইসবুক পেইজে https://www.facebook.com/HuaweiTechBD/

আরো জানতে:
http://www.linkedin.com/company/Huawei

http://www.facebook.com/Huawei
http://www.youtube.com/Huawei

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
Real Money Immediate Win Video Games
Real Money Immediate Win Video Games
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি শান্তির পথে ঐতিহাসিক পদক্ষেপ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী
খাদ্য নিরাপত্তা জোরদারে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ডিইউজের শ্রদ্ধা

২০ লক্ষ টাকার হেরোইনসহ ২ জন গ্রেফতার

সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ৩০

সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলা, চলছে প্রস্তুতি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবাদ

চলছে রিয়েলমির সি৬৭ ফোনের প্রি-বুকিং

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ, বংশাল ও মতিঝিলে ৩৫ জুয়াড়ি গ্রেফতার

আজ আরো ৫ জেলায় ভার্চ্যুয়াল জনসভায় অংশ নেবেন শেখ হাসিনা

টেকনাফে ১২ কোটি ৫০ লক্ষ টাকার আইস জব্দ