300X70
মঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

কনটেইনার জটের কারণে সংকটে আমদানি-রপ্তানি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৭, ২০২৪ ১:১৩ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতনে দেশের আমদানি-রপ্তানিতে স্থবিরাবস্থা দেখা যায়। সেটি কাটিয়ে উঠতে না উঠতেই কয়েক দিনের টানা বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বন্দরের খালাস কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে চলে যায়। পাশাপাশি ট্রেন চলাচল বন্ধ থাকায় বন্দরের গুডস ইয়ার্ডে কনটেইনার জট দেখা দিচ্ছে।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চট্টগ্রাম থেকে কনটেইনার সংগ্রহের অনুমতি দিলেও বিরূপ পরিস্থিতির কারণে তাতে ব্যবসায়ীদের তেমন কোনো সাড়া মিলছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কনটেইনার জাহাজীকরণ না হওয়ার কারণে রপ্তানিপণ্যের জট লেগে গেছে। বর্তমানে হাজার হাজার রপ্তাণিপণ্য ভর্তি কনটেইনার রয়েছে, যা স্বাভাবিকের চেয়ে বেশি বলে জানিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোর্টস অ্যাসোসিয়েশনের (বিকডা)। এদিকে সম্প্রতি চট্টগ্রাম বিভাগের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

উজান থেকে নেমে আসা পানিতে এসব জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষত ফেনীর অবস্থা সবচেয়ে বিপর্যস্ত হয়ে পড়ে। এ জেলার সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি বড় অংশ থাকায় সরাসরি যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

ফেনীর লালপোল এলাকার মহাসড়কে পানি প্রবাহিত হওয়ায় উভয় মুখে কোনো যানবাহন চলাচল করতে না পারায় চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে যেতে পারেনি কোনো যানবাহন। আবার রপ্তানিমুখী পণ্য দেশের বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রাম বন্দরে প্রবেশও করতে পারেনি।

পণ্যবাহী অনেক ট্রাক, কাভার্ড ভ্যান ফেনীর উভয় প্রান্তে আটকে থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটও দেখা দিয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ১৮-৩১ জুলাই পর্যন্ত বন্ধ ছিল ট্রেন যোগাযোগ।

পরে অর্থনীতি ও দেশের স্বার্থে পুলিশ, বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ১ আগস্ট থেকে শুধু কনটেইনার ট্রেন পরিচালনা শুরু করে রেলওয়ে। জানা যায়, চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডের ধারণ ক্ষমতা ৮৭৬ টিইইউএস। কিন্তু ২ আগস্ট পর্যন্ত সেখানে কনটেইনারের সংখ্যা ছিল ১ হাজার ৮৪৬ টিইইউএস। যার মধ্যে ২০ ফুটের ওভারওয়েট কনটেইনারের সংখ্যাই ছিল বেশি।

ওই সময়ে বন্দরের বহির্নোঙরে আরো ৫০০ টিইইউএস আইসিডি কনটেইনারবাহী জাহাজ বার্থিংয়ের অপেক্ষায় ছিল। কিন্তু চালু করার ২০ দিনের মধ্যে ফের কনটেইনার ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় আইসিডি ইয়ার্ডে কনটেইনারের সংখ্যা দুই হাজার ছাড়ায় বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, বর্ষাকালে বন্দরের বহির্নোঙরে খালাস কার্যক্রম স্বাভাবিকভাবেই বন্ধ থাকে। তাছাড়া ট্রেন বন্ধ থাকার পাশাপাশি বন্যার কারণে সড়কপথে পণ্য নিয়ে যাওয়ার সুযোগও কম। যার কারণে বন্দরের খালাস কার্যক্রম কিছুটা স্থবির।

তবে বন্যা পরিস্থিতিজনিত সংকট মোকাবেলায় এনবিআর কমলাপুর আইসিডিগামী কনটেইনার চট্টগ্রাম থেকে খালাসের অনুমতি দিয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলে চট্টগ্রাম বন্দরের খালাস কার্যক্রম বৃদ্ধি পাবে বলে আশা করছেন তিনি।

এদিকে বিকডা মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, দেশে অস্থিতিশীলতার কারণে খালাস ধীর হওয়ায় আমদানিপণ্যের জট তৈরি হয়েছে। আবার রপ্তানির ক্ষেত্রে একই চিত্র। যে কারণে অফডকগুলোতেও চাপ পড়েছে। এ পরিস্থিতি সামলে উঠতে কিছু সময় লাগবে।

তিনি বলেন, এখন সব ধরনের আমদানিপণ্য অফডকের মাধ্যমে খালাসের পদক্ষেপ নেওয়া হলে এ জটলা দ্রুত কমে আসবে। বিশেষ করে সামনের এক মাসের জন্য হলেও অফডকে সব ধরনের আমদানি পণ্য খালাসের ব্যবস্থা হলে সব স্তরের বন্দর ব্যবহারকারী সুফল পাবেন।

বিকডা মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক না কেন আমদানি-রপ্তানির সাপ্লাই চেইনে যদি বিঘ্ন ঘটে তাহলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়ে।

এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দেশের আমদানি-রপ্তানি পণ্যের (কনটেইনার) ৯৫ শতাংশই পরিবহন করা হয় সড়কপথে। বাকি ৪ শতাংশ রেলপথে এবং মাত্র ১ শতাংশ অন্যান্য মাধ্যমে পরিবহন করা হয়। বন্যার কারণে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

ফলে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে পণ্যবাহী কনটেইনার নিয়ে যেতে পারছেন না অনেকে। সর্বশেষ পাওয়া তথ্য থেকে জানা যায়, স্বাভাবিক নিয়মে খালাস কার্যক্রম কম থাকলেও শুধু পচনশীল ও নিত্যপণ্য খালাস করেছেন ব্যবসায়ীরা।

রেলসূত্র জানায়, বিরূপ পরিস্থিতির কারণে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর আগে ১৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকায় সিজিপিওয়াই ইয়ার্ডে কনটেইনারের স্তূপ জমে ছিল। তিনি আরো বলেন, গত কয়েক সপ্তাহে প্রতিদিন দুই জোড়া ট্রেন চালানোর মাধ্যমে বন্দরে জমে থাকা কনটেইনারের সংখ্যা কমিয়ে আনা হয়।

তবে বন্যা পরিস্থতিতে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় উভয় মুখে কনটেইনারের জট ফের বাড়বে। ব্যবসায়ীরা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এর জেরে সরকার পতনের কারণে আমদানি-রপ্তানি বাণিজ্যে ভাঁটা পড়েছিল। নতুন করে কার্যক্রম শুরু হলেও বন্যা পরিস্থিতির কারণে ব্যবসায়ীরা আবারো সংকটের মধ্যে পড়েছেন।

চট্টগ্রাম-ঢাকা রুটে সড়কপথের পাশাপাশি রেলপথও বন্ধ হয়ে যাওয়ায় পণ্য পরিবহন শূন্যের কোটায় নেমে এসেছে। এমন পরিস্থিতিতে দ্রুত পণ্য সংগ্রহ ও রপ্তানিমুখী জাহাজে পৌঁছাতে না পারলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা।

রেলওয়েসংশ্লিষ্টরা বলছেন, সাধারণত বন্যাকালে সড়কপথ বন্ধ হলেও রেলপথ চালু থাকে। কিন্তু এবার ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে ভয়ংকর আকার ধারণ করেছে।

যে কারণে সড়কপথের পাশাপাশি ট্রেন চলাচলও বন্ধ করে দেয়া হয়। ফেনীসহ কয়েকটি এলাকায় রেললাইন পানির তোড়ে ভেসে গেছে। এ পরিস্থিতিতে দুর্ঘটনা প্রতিরোধে ট্রেন চলাচল চালু করে দেয়া হয়।

এতে পোর্ট ইয়ার্ডে কনটেইনারের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। বন্যার পানি কমে এলে দ্রুত মেরামত সাপেক্ষে অন্তত পণ্যবাহী ট্রেন চলাচল চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন
বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব ২০২৬’ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
মানবকল্যাণে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

আমার ভাইয়ের রক্তে রাঙানো

উইঘুর মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে চীন: স্বাধীন ট্রাইব্যুনাল

ঢাকার ঐতিহ্য রক্ষায় ও সুবিধাবঞ্চিতদের পাশে টুগেদার ফর বাংলাদেশ

ইলিশ সংরক্ষণ সচেতনতায় লক্ষ্মীপুরে নৌকাবাইচ

পুরো বাংলাদেশের লোক সংস্কৃতি বিশ্বে তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে : টেলিযোগাযোগ মন্ত্রী

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুকে স্মরণ

জলাধার ভরাট করে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : ডিএনসিসি মেয়র

সিজার করলেন আয়া-নার্স, নবজাতকের কপাল কেটে ৯ সেলাই

অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন : সুজিত রায় নন্দী

পিলারের সঙ্গে মাইক্রোর ধাক্কায় প্রাণ গেল ৩ জনের