300X70
মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

কৃষি ঋণ গ্রামীন অর্থনীতিতে অনেক বেশি ইতিবাচক হবে : তথ্যমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৭, ২০২৩ ১২:২৩ অপরাহ্ণ

এম. মতিন, রাঙ্গুনিয়া : তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গ্রামীন অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। দেশের ৭০ ভাগেরও বেশি মানুষ কৃষি অর্থনীতির উপর নির্ভরশীল।
তিনি বলেন, আজ থেকে ২০/৩০ বছর আগে শুধুমাত্র নগর কেন্দ্রিক ব্যাংকের শাখা থাকতো। আমাদের সরকার নিয়ম করে দিয়েছে, নতুন ব্যাংক খোলার ক্ষেত্রে অর্ধেক নগরে হলে বাকী অর্ধেক শাখা গ্রামীন এলাকায় করতে হবে। যাতে গ্রামের মানুষ ব্যাংকিং সুবিধা পাই।
সোমবার (৬ মার্চ) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এবি ব্যাংক লিমিটেডের আয়োজনে আট শতাধিক কৃষি কার্ডধারী কৃষকের মাঝে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, এবি ব্যাংকের হেড অব বিজনেস ইফতেখার এনাম আউয়াল প্রমুখ।
ড. হাছান মাহমুদ বলেন, রাঙ্গুনিয়া একটি বর্ধিঞ্চু জনপদ। এখানকার প্রায় এক লাখ মানুষ প্রবাসে থাকেন। তারা নিয়মিত রেমিটেন্স পাঠান। তারা রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে রাঙ্গুনিয়ার বিভিন্ন ব্যাংকিং শাখাগুলোর মাধ্যমকেই বেছে নেন।
তিনি বলেন, আগে বিভিন্ন এনজিও’র পক্ষ থেকে ক্ষুদ্র  ঋণ দেয়া হতো। তারা মানুষকে এমন চাপ প্রয়োগ করতো তাতে অনেক ক্ষেত্রে ঋণ নেয়ার পর তিন-চারগুণ দেয়ার পরও শোধ হতো না। একারণে সারাদেশের অনেক জায়গায় ঋণ গ্রহিতাদের আত্মহত্যার খবর শোনা যায়। সেক্ষেত্রে তফসিলি ব্যাংকের ঋণ বিতরণ কার্যক্রম সাধারন মানুষ ও কৃষকের জন্য অনেক সহজ এবং এনজিওগুলোর তুলনায় অনেক বেশি ভাল হবে। গ্রামীন অর্থনীতির ক্ষেত্রে এটি অনেক বেশি ইতিবাচক হবে।
শেষে রাঙ্গুনিয়ার বিভিন্ন প্রত্যন্ত এলাকার আট শতাধিক কৃষককে স্মার্টকার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করা হয়। এরআগে ফিতা কেটে ইছাখালীস্থ আলম শাহ মার্কেটে এবি ব্যাংকের উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল, এবি ব্যাংক’র হেড অব বিজনেস ইফতেখার এনাম আউয়াল, উর্দ্ধতন কর্মকর্তা জে এম বাবর খাঁন, বদরুদ্দোজা মিনার, মো. ফোরকান, রাঙ্গুনিয়া ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডিজিএম জুয়েল দাশ, কৃষকলীগ নেতা মনছুর উদ্দিন প্রমুখ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সি এম তোফায়েল সামির মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

আমি কে কোন দলের তা জিজ্ঞেস করিনি, রাঙ্গুনিয়ার হলেই সাহায্য করেছি : তথ্যমন্ত্রী

এবার সাহিত্যে নোবেল পেলেন জন ফসি

ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কোন শক্তি পরাজিত করতে পারবেনা : ধর্ম প্রতিমন্ত্রী

‘মাঙ্কিপক্স’ নিয়ে দেশের সব বন্দরে সতর্কতা জারি

নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

জাতির পিতা, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা-এ তিনটি বিষয়ে কোনো আপোস নেই : সংস্কৃতি প্রতিমন্ত্রী

রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে নতুন তথ্য, যা বলছে অধিদপ্তর

সীসা দূষণ মোকাবিলায় কর্মপরিকল্পনা, গবেষণা ও সচেতনতা তৈরির সিদ্ধান্ত

সৌদিতে ওমরাহযাত্রী নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক