300X70
সোমবার , ২৬ ডিসেম্বর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

কেঁচো সারে আস্থা বাড়ছে কৃষকের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৬, ২০২২ ২:০২ পূর্বাহ্ণ

যশোর প্রতিনিধি : মুক্তেশ্বরী নদীর পাড় ঘেঁষে ৫২ শতক জমিতে লম্বা ঘর। কংক্রিটের খুঁটির ওপর বাঁশের কাঠামো। ওপরে টিনের ছাউনি। ছাউনির নিচে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) প্রস্তুত করা হচ্ছে।

মেঝেতে পুরু করে বিছানো গোবর। গোবর উল্টেপাল্টে শুকানোর কাজ করছেন কয়েক শ্রমিক। পাশেই ছাঁকনিতে ছেঁকে শুকনা গোবর ঝুরঝুরে করা হচ্ছে। তৈরি হচ্ছে কেঁচো সার।

যশোরের মনিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের জামজামি গ্রামে মুক্তেশ্বরী নদীর তীরে কেঁচো সার তৈরির এমন খামার গড়ে তুলেছেন সুলতানুজ্জামান তিতু (৫৭)। মাত্র দেড় বছরে সুলতানুজ্জামানের কেঁচো সারের ওপর আস্থা রাখছেন এলাকার অনেক কৃষক। স¤প্রতি রাসায়নিক সারের ঊর্ধ্বমুখী বাজারে কেঁচো সার সরবরাহ করে এলাকার কৃষকের ভরসার প্রতীক হয়ে উঠেছেন তিনি।

সুলতানুজ্জামানের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বলিয়ানপুর গ্রামে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সুলতানুজ্জামান দীর্ঘদিন বিভিন্ন উন্নয়ন সংস্থায় পরিবেশসহ বিভিন্ন বিষয়ে প্রকল্পভিত্তিক কাজ করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে গড়ে তুলেছেন কেঁচো সার তৈরির আধুনিক এই খামার।

স¤প্রতি সুলতানুজ্জামানের খামারে গিয়ে দেখা গেল মুক্তেশ্বরী নদীর তীর ঘেঁষে ৬০ ফুট দীর্ঘ ও ২০ ফুট চওড়া পাঁচটি ছাউনি। কংক্রিটের খুঁটির ওপর বাঁশের কাঠামো। ওপরে টিনের ছাউনি। ছাউনির নিচে হাউসে কেঁচো সার প্রস্তুত করা হচ্ছে। পাশে টিনের ছাউনির একটি ছোট ঘর। সেখানে রাখা হচ্ছে বস্তাভর্তি কেঁচো সার।

সুলতানুজ্জামান জানান, সংগ্রহ করা গোবরের সঙ্গে বিভিন্ন পচনশীল দ্রব্য—কচুরিপানা, লতা, পাটের পাতা, বাসাবাড়ির শাকসবজির উচ্ছিষ্ট—কেটে টুকরা টুকরা করে মেশানো হয়। এ অবস্থায় গোবর বাইরে রেখে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়। তিন মাস পর হাউসে গোবর উঠিয়ে তার ওপর কেঁচো ছেড়ে দেওয়া হয়।

ওপর থেকে খাবার খেতে খেতে কেঁচো নিচের দিকে যায়। কেঁচোর বিষ্ঠা থেকে তৈরি হয় জৈব সার। ৪০ থেকে ৪৫ দিন পর ছাঁকনি দিয়ে ছেঁকে সার প্রস্তুত করা হয়। তিনি জানান, এই সময় কেঁচো হাজার হাজার ডিম পাড়ে। প্রতিটি ডিম থেকে তিন থেকে পাঁচটি বাচ্চা ফোটে।

সুলতানুজ্জামান জানান, ৪৫ দিনে এক চক্র। প্রতি ১০০ কেজি গোবরে ১ কেজি পরিমাণ কেঁচো দিতে হয়। এসব গোবর ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে সারে রূপান্তরিত হয়। প্রতি ঘনফুটে ১৩ থেকে ১৪ কেজি গোবরে ১১ কেজি সার উৎপাদিত হয়। সাধারণত, কেঁচোর আয়ুষ্কাল ৬০ থেকে ৭০ দিন। এ সময়ে কেঁচো দুবার ৮ থেকে ১০টি করে ডিম দেয়।

২০২১ সালের মে মাসে আড়াই কেজি কেঁচো ও ছয়টি রিং ¯ø্যাব দিয়ে সার উৎপাদন শুরু করেন সুলতানুজ্জামান। ১ হাজার ২০০ টাকা কেজি দরে কেঁচো কেনা হয়। প্রতিটি রিং ¯ø্যাব কেনা হয় ৩০০ টাকা দরে। এতে তাঁর প্রায় ছয় হাজার টাকা খরচ হয়। প্রথম উৎপাদন চক্রে কেঁচো সার পান ৮০ কেজি। কেঁচোর সংখ্যাও বৃদ্ধি পায়।

এরপর আরও পাঁচটি রিং স্লাব যোগ করে উৎপাদিত সার প্রথমে নিজের নার্সারিতে প্রয়োগ করেন। ভালো ফল পান। এরপর স্থানীয়

কয়েকজন নার্সারির মালিক ও কৃষক কেঁচো সারের ভালো ফল দেখে তা কিনে খেতে ব্যবহার শুরু করেন। কয়েকজন কৃষক শসাখেতে কেঁচো সার প্রয়োগ করে সুফল পান। তাঁদের দেখাদেখি স্থানীয় অনেক কৃষক কেঁচো সার প্রয়োগ করে সুফল পান। চাহিদা বাড়তে থাকে। ১১টি রিংয়ের সঙ্গে আরও ১১টি যুক্ত করা হয়েছে। ৫টি শেডে ৩৬টি হাউস করা হয়েছে। এক চক্রে এখন ৫০ মেট্রিক টন সার উৎপাদিত হচ্ছে। বাড়ি থেকে কৃষকেরা সার কিনে নিয়ে যান।

সুলতানুজ্জামান বলেন, ‘রাসায়নিক সার ব্যবহারের কারণে আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে। সেই সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। এই ভাবনা থেকেই কেঁচো সার উৎপাদন শুরু করি।’

সুলতানুজ্জামান আরও বলেন, ‘বছরে কমপক্ষে আটটি চক্রে সার পাওয়া যায়। বর্তমানে প্রতি চক্রে ৫০ মেট্রিক টন করে সার উৎপাদিত হচ্ছে। এ জন্য প্রায় ৭৫ মেট্রিক টন গোবর লাগছে। আমি কৃষকদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা অর্জন করছি। এই সার প্রয়োগে পুকুরের পানিতে অণুজীব (ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন, যা মাছের খাদ্য হিসেবে ব্যবহার হয়) তৈরিতে দারুণ ভূমিকা রাখে।’

কেঁচো সার ব্যবহার করেন বলিয়ানপুর গ্রামের কৃষক লুৎফর রহমান। তিনি বলেন, ‘এবার আমি এক বিঘা আমন ধানের খেতে সুলতানুজ্জামানের খামারের কেঁচো সার ব্যবহার করেছি। ধানের উৎপাদন অনেক ভালো হয়েছে।’

যশোরের মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘সুলতানুজ্জামানের ভার্মি কম্পোস্ট তৈরির খামারটি বড় ও আধুনিক। এই খামার থেকে উৎপাদিত জৈব সারে এলাকার নার্সারি ও কৃষিখেতের চাহিদা মিটছে।’

আবুল হাসান আরও বলেন, ‘মাটিতে ৫ শতাংশ জৈব পদার্থ থাকে। কিন্তু বেশি বেশি রাসায়নিক সার ব্যবহারের কারণে তা এখন ২ শতাংশের নিচে নেমে গেছে। মাটির পুষ্টিগুণ বৃদ্ধিতে জৈব সারের বিকল্প নেই। সে ক্ষেত্রে কেঁচো সার সেরা। আমরা কৃষকদের এই সার ব্যবহারে উদ্বুদ্ধ করছি।

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনায় বিজ্ঞান মেলা উদযাপন

বুড়িগঙ্গা নদী হতে উদ্ধার করা মৃতদেহটি জাবি শিক্ষার্থীর

অসহায় শীতার্তদের পাশে বসুন্ধরা গ্রুপ

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের সর্বোচ্চ ১৪টি পুরস্কার জিতলো বিকাশ

গাজীপুরে আগুনে ৪ বাড়ী পুড়ে ছাইঁ

করোনা নির্মূলের প্রতিষেধক না আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

করোনা নির্মূলের প্রতিষেধক না আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

শিশু হত্যায় পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড ও আমৃত্যু মায়ের

যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আজ বিশ্ব রক্তদাতা দিবস

শীত উপেক্ষা করে পঞ্চগড়ের পল্লীতে বিয়ের দাবিতে তরুণীর অনশন