300X70
মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

কোরবানির পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনায় আলেম-ওলামাদের ভূমিকা পালন করতে হবে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৩, ২০২৫ ১:০১ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বণ্টন নিশ্চিত করতে কওমী মাদ্রাসার আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি গতকাল ঢাকায় জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা প্রাঙ্গণে কোরবানির পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে কওমী মাদ্রাসার আলেম-ওলামাগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

          বাণিজ্য উপদেষ্টা বলেন, কোরবানির পশুর চামড়া মূল্যবান জাতীয় সম্পদ। এটি সঠিকভাবে সংগ্রহ করে ট্যানারি শিল্পে সরবরাহের মাধ্যমে দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখা সম্ভব। প্রতি বছর কোরবানির সময় বিপুল পরিমাণ পশুর চামড়া সংগ্রহ হলেও অব্যবস্থাপনা ও অসচেতনতার কারণে এর একটি বড় অংশ নষ্ট হয়ে যায়। এজন্য ধর্মীয় নেতা, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। তিনি আরো  বলেন, আলেম-ওলামাগণ সমাজে প্রভাব রাখেন, তাই তাদের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে চামড়া নষ্ট হওয়া রোধ করা যাবে। সরকার এবছর এ সমস্যা সমাধানে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে।

          শেখ বশিরউদ্দীন আরো বলেন, চীনের বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ী প্রতিনিধিসহ বাংলাদেশ সফর করছেন। তাদের সাথে আমরা কাঁচা চামড়া বা ব্লু ওয়েট নিয়ে কথা বলেছি। ইতোমধ্যে আমরা চামড়া রফতানি নিষিদ্ধকরণের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছি; যাতে কাঁচা চামড়া রফতানি সম্ভব হয়। তিনি বলেন, আমি চাইনা এদেশ থেকে কাঁচা চামড়া বাইরে রফতানি হোক, কিন্তু সঠিক দাম না পেলে আমাদের সেদিকে যেতে হবে। পৃথিবীর মোট চামড়ার সাড়ে তিন শতাংশ চামড়া বাংলাদেশ থেকে সরবরাহ করা সম্ভব।

          উপদেষ্টা বলেন, যখন ২৫ হাজার টাকা গরুর দাম ছিল তখন চামড়ার দাম ছিল ২ হাজার টাকা; এখন গরুর দাম ১ লাখ টাকা কিন্তু চামড়ার দাম ২০০ টাকা; এটা একদম অস্বাভাবিক অবস্থা। দাম নিশ্চিত করার জন্য চামড়া সঠিক প্রক্রিয়ায় পরিচ্ছন্ন করতে হবে এবং লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে। লবণ চাষীদের কাছ থেকে ইতোমধ্যে সাড়ে সাত লাখ মন লবণ সংগ্রহ করা হয়েছে। চামড়া সংরক্ষণের জন্য এই লবণ মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হবে। এতে লবণ চাষিরা কিছুটা হলেও উপকৃত হবে।

          জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামীম হুসাইন, খিলগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা জহুরুল ইসলাম , দক্ষিণগাঁও সবুজবাগ মাদ্রাসার মুহতামিম মাওলানা সাব্বির আহমেদ, মুফতি জাবের কাসেমী, মুফতি আব্দুল মালেক প্রমূখ এ সভায় বক্তব্য রাখেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২০২৪ সালের প্রথম প্রান্তিকে বৈশ্বিক মার্কেট শেয়ারে ইনফিনিক্সের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন

বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিকের ১৪টি দেশে চালু হবে এইচবিও ম্যাক্স

শেখ হাসিনার কাছে চরম অমানবিক বিএনপির শিক্ষণীয় অনেক : তথ্যমন্ত্রী

৮ সেকেন্ডে এমবাপ্পের দুর্দান্ত সেই গোল!

পুলিশ সদস্যকে বিয়ের দাবিতে থানায় প্রাক্তন স্ত্রীর অনশন

জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

রাজশাহীতে প্রশিক্ষণার্থীদের হাতে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ

বঙ্গবন্ধুর সমাধিতে জার্মান অধ্যাপক রাহুল মুখার্জির শ্রদ্ধা নিবেদন

তীব্র গরমে পুরুষের তুলনায় নারী বেশি ঝুঁকিতে : গবেষণা

মৌজা ও প্লট-ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পে পরামর্শক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ