300X70
মঙ্গলবার , ৫ মার্চ ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের জন্য দক্ষ জনবল তৈরির উদ্যোগ নিয়েছি : বিএসএমএমইউ উপাচার্য

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৫, ২০২৪ ১:০৬ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) লক্ষ প্রাণ বাঁচাতে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টে ধর্মীয় ও আইনী গুরুত্ব বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ক্যাডাভেরিক অঙ্গদান ও ট্রান্সপ্লান্ট কার্যক্রম জোরদার করার মাধ্যমে ধর্মীয়, আইনী ও সমাজের বিশিষ্টজনদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুর ১ টায় (৪ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে সারাহ ইসলাম ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট সেল এ গোলটেবিল বৈঠকের আলোচনার আয়োজন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে প্রতি বছর সাগে তিন হাজার থেকে পাঁচ হাজার মানুষের কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়। কিন্তু আমাদের লোক বলের সে সক্ষমতা নেই। এজন্য আমরা ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট টিম তৈরি করছি। ট্রান্সপ্লান্ট করার জন্য দক্ষ জনবল তৈরি করছি। আমরা সুপার স্পেশালাইজড হাসপাতালে প্রতি সপ্তাহে তিনটি করে কডিনি ট্রান্সপ্লান্ট করতে পারি। কিডনি ট্রান্সপ্লান্টের জন্য শিশু হাসপাতাল আমাদের সঙ্গে কাজ শুরু করেছে। হার্ট প্রতিস্থাপনের জন্যেও আমরা বিশেষজ্ঞ দল তৈরির উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন ইসলামি দেশ যেমন ইরান, সৌদি আরব, কুয়েত ইত্যাদি দেশেও ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। এতে কোন ধর্মীয় বাধা নেই।ইসলাম ধর্মসহ হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মসহ সকল ধর্মেই মানবকল্যাণের কথা বলা হয়েছে।মানুষের জীবন বাঁচানোর কথা বলা হয়েছে। তাই এই ধরণের মহৎকাজে অঙ্গদান করলে তাতে কোন ধর্মীয় বিধি নিষেধ নেই। আজকের গোল টেবিল বৈঠকে ধর্মীয় গুরু, চিন্তাবিদ, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মুফতিও একথা ধর্মীয় ব্যাখা দিয়ে বলেছেন।

উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, পার্শ্ববর্তী দেশগুলোতে ট্রান্সপ্লান্টের রোগীরা সেবা নিতে যাচ্ছে। এতে দেশের প্রচুর অর্থ বিদেশে চলে যাচ্ছে। যদি পার্শ্ববর্তী দেশে যেতে হয় সেজন্য এম্বাসীতে একটি সেল গঠন করে বোর্ডের সুপারিশের মাধ্যমে যেতে হবে। এজন্য এম্বাসীগুলোকে উদ্যোগ নেয়ার আহ্বার জানান তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সারাহ ইসলাম ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট সেলের আহ্বায়ক প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ বলেন, ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্টের (অঙ্গ প্রতিস্থাপন) সঙ্গে সাধারণ মানুষকে আরও বেশি সংযুক্ত করতে এবং দেশে এর অগ্রগতির বিষয়ে জাতীয় সংসদে উপস্থাপনের মাধ্যমে ভূমিকা রাখতে চাই। সারাহ ইসলামের মাধ্যমে দেশে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট শুরু হয়েছে, এটা আমাদের জন্য বড় একটি বিষয়। এই মহৎ কাজটিকে আরও অনেক বেশি ছড়িয়ে দিতে আমি কাজ করতে চাই ।আমাকে যদি ক্যাডাভেরিক কিডনি ট্রান্সপ্লান্ট সংক্রান্ত সব তথ্য-উপাত্ত দেওয়া হয়, তাহলে আমি এটা নিয়ে সংসদে কথা বলবো। সবার হয়ে সংসদে কাজ করতে পারা অনেক বেশি ভালো লাগার বিষয়।

তিনি বলেন, আমাদের সবাইকে পৃথিবী থেকে চলে যেতে হবে। তবে নিজের কোনো অঙ্গ দিয়ে যদি মানুষের মাঝে বেঁচে থাকা যায় তা অনেক বড় পাওয়া।

ফেরদৌস আরও বলেন, আজকে সব ধর্মের মানুষই কথা বলেছেন। তাদের কথায় বোঝা গেল, কোনো ধর্মে যেহেতু দেহদানে বাধা দেয় না, তাই সবাই দিতে পারে এটি।

অনুষ্ঠানে প্রথম ক্যাডাবেরিক ট্রান্সপ্লান্ট এ অঙ্গ দেয়া সারাহর মা শবনম সুলতানা বলেন, আমার সন্তান যে মানুষের উপকারে ভূমিকা তা আমাকে আনন্দিত করে। সারাহ সবার মাঝে বেচে থাকবে। সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের দেশের মানুষকে যাতে চিকিৎসার জন্য বাহিরের অন্য দেশের কোথাও যেতে না হয়ে তার ব্যবস্থা প্রয়োজন।

দেশের দ্বিতীয় ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট এ দেহদান করেন মাসুম। তার স্ত্রী তানিয়া সবাইকে তার স্বামী মাসুমের জন্য দোয়া চায়। তবে আবেগতাড়িত হয়ে যাওয়ায় এর বেশি কোনো কিছু বলেন নি।

সারাহর দান করা চোখে আলো ফিরে পাওয়া মো সুজন বলেন, আমার দুই চোখের কর্নিয়ায় সমস্যা ছিল। বিএসএমএমইউতে চিকিৎসা নিচ্ছিলাম। বিএসএমএমইউ থেকে জানিয়েছিল কর্নিয়া পেয়ে আমাকে কল দিবে। এরপর কল দিয়ে কর্নিয়া প্রাপ্তির কথা জানায়। পরে সন্ধানী চক্ষু হাসপাতালে আমার কর্নিয়া স্থাপন হয়। এখন আমি দুই চোখেই ভালো দেখতে পাই। সারাহ ইসলামের চোখে আমি চোখে আলো ফিরে পেয়েছি৷ তার জন্য অনেক দোয়া করি আমি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন-অর-রশিদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আবদুল্লাহ, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয় মহাদেবমহ অন্যান্য ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ২ সেনাসহ নিহত ৩

আ’লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার

নতুন ব্যবহারকারীদের জন্য ইউসিবি-উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ডে আকর্ষণীয় ক্যাশ রিওয়ার্ড

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করবে বাংলাদেশ-জাপান : সহযোগিতা স্মারক সই

ঢাকা দক্ষিণ সিটির ক্ষতিগ্রস্ত ৭৮১ জন পেল দোকান বরাদ্দের কাগজ

সুপ্রিম কোর্টে ফের আওয়ামী লীগ-বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতি

স্বাচিপের বিরোধের জের ধরে নারায়ণগঞ্জে ডাক্তারদের মধ্যে মারামারি

স্বেচ্ছাসেবকরা আমাদের প্রাণ শক্তি

শকুনের দোয়ায় যেমন গরু মরে না, বিএনপি’র অশুভ কামনায়ও দেশের অশুভ হবে না : পররাষ্ট্রমন্ত্রী