300X70
সোমবার , ১৪ আগস্ট ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় শেখ কামালের অবদান অনস্বীকার্য

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১৪, ২০২৩ ১:১৬ পূর্বাহ্ণ

  •  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে যুব সমাজকে স্বাভাবিক জীবন ও বিশৃংখলা থেকে ফিরিয়ে এনে ছিলেন। তাই ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় শেখ কামালের অবদান অনস্বীকার্য।

শেখ কামালের বিরুদ্ধে একদল কু-চক্রী মহল যুগে যুগে অপপ্রচার চালিয়ে গেছে। শেখ কামালের অবদানকে নেতিবাচকভাবে তারা উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করার পাঁয়তারা চালিয়েছিল।

প্রকৃতপক্ষে শেখ কামাল ছিলেন মুক্তিযুদ্ধের একজন সংগঠক, ক্রীড়া ও সংস্কৃতিনুরাগী। তিনি বিশৃঙ্খলমুক্ত দেশ গড়তে কাজ করে গেছেন। স্বাধীনতার পর শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে নতুন জোয়াড় এনেছিলেন তিনি। আজকের গতিশীল, প্রযুক্তিগত উন্নয়নের বাংলাদেশে তার অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবিবার (১৩ আগস্ট) সকালে বাউবির গাজীপুরস্থ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে “সংস্কৃতিমনা ও ক্রীড়ানুরাগী তরুণ প্রজন্মের আদর্শ শেখ কামাল” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ও মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, আজও দেশ বিদেশে শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার রাজনৈতিক প্রজ্ঞা, মেধা ও অভিজ্ঞতা দিয়ে দক্ষ নাবিকের মতো দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ, তথ্য প্রযুক্তিনির্ভর দক্ষ যুব সমাজ এবং জাতির ভাগ্যোন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন ড. হুমায়ুন আখতার।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু,  ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. কেএম রেজানুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন  সাধারণ সম্পাদক ড. মো. শহীদুর রহমান।

আলোচনা সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম। সভায় বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বাউবির শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাউবির বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সঞ্চালনায় ছিলেন বাউবির সহকারী অধ্যাপক মো: মশিউর রহমান ও টুম্পা রানী দে।

উপাচার্য প্রধান অতিথিকে নিয়ে বাউবি ক্যাম্পাসের স্বাধীনতা চিরন্তন স্বারক ভাস্কর্যে পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও শোকাবহ আগস্ট উপলক্ষ্যে বাউবি ক্যাম্পাসে রেডক্রিসেন্ট এর সহযোগিতায় দিনব্যাপী রক্তদান কর্মসূচি পালন করা হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সড়ক দূর্ঘনায় নারী ও শিশুসহ ৭ জন নিহত

দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ : মন্ত্রিপরিষদ সচিব

চাপে কিউইরা, চোখ রাঙাচ্ছে জয়-শান্তর ব্যাট

মোহাম্মদপুরে সন্ত্রাসী ইয়াসিন চাপাতিসহ গ্রেপ্তার

সব দেশেই টিকা রপ্তানির অনুমোদন রয়েছে: সেরামের সিইও

নিত্যপণ্যের দামে আগুন: দিশেহারা সাধারণ মানুষ

মিরপুরে মায়ের সামনে বিআরটিসি বাসচাপায় পিষ্ট শিশু

বাংলাদেশ উক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ঘরে বসে শিক্ষা লাভ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৯৯ মামলা

বিড়ি শিল্পকে শুল্ক মুক্ত করে মজুরী বৃদ্ধির দাবিতে রংপুর শ্রমিকদের মানববন্ধন