300X70
বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি’ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করছে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৩, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন নিউজ : দেশের আইন প্রয়োগকারী সংস্থা, শৃঙ্খলা বাহিনী এবং অনুরূপ যেকোনো বাহিনী বা সংস্থার গুমের ঘটনা তদন্তে বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করছে। কমিশনের কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ কথা বলেন।

তিনি আরো বলেন, কমিশনের কার্যপরিধি অনুযায়ী ৬ জানুয়ারি, ২০০৯ হতে ৫ আগস্ট, ২০২৪ পর্যন্ত সময়ের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা, শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থা এবং অনুরূপ যে কোনো বাহিনী বা সংস্থার কোনো সদস্য বা সরকারের সহায়তায় বা সম্মতিতে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি কর্তৃক “আয়না ঘর” বা যে কোনো জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাহাদের সনাক্ত করা ও তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।

এ পর্যন্ত কমিশনে ৪০০ জনের গুম সংক্রান্ত বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, যার মধ্যে ৭৫ জন সশরীরে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিয়েছেন। ইতোমধ্যে কমিশন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর জয়েন্ট ইন্টারোগেশন সেল যা “আয়না ঘর” নামে পরিচিত, ডিবি ও সিটিটিসি এর ইন্টারোগেশন সেল পরিদর্শন করেছে। এছাড়া তিনি পেনাল কোড, ১৮৬০ সংশোধনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

বিগত ২৭ আগস্ট, ২০২৪ তারিখের এক গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশন গঠন করা হয়। পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের সংশোধিত এস.আর.ও. নম্বর ৩১২-আইন/২০২৪ নম্বর গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। আগামী ১০ অক্টোবর, ২০২৪ পর্যন্ত কমিশনে অভিযোগ জমা দেওয়া যাবে।
সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য বিচারপতি মো: ফরিদ আহমদ শিবলী, মো: নূর খান, ড. নাবিলা ইদ্রিস এবং মো: সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার ( ৩ অক্টোবর) গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামান এ তথ্য জানিয়েছেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশের শ্রেষ্ঠ ক্রিয়েটিভ কমিউনিকেশন গুলোকে সম্মাননা প্রদান করলো কমওয়ার্ড ২০২২

তালিকার শীর্ষে এগিয়ে যে পাঁচ সিনেমা

বিবস্ত্র করে নির্যাতন: আসামি দেলোয়ারের মাছের খামার থেকে ৭টি ককটেল উদ্ধার

ড. শামসুদ্দোহা খন্দকার ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত

জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রপ্তানি বাণিজ্যকে এগিয়ে নিতে উদ্যোগী বাণিজ্য মন্ত্রণালয় : বাণিজ্য প্রতিমন্ত্রী

কনসার্টের ১২ কি.মি. দূরে উড়োজাহাজ বিধ্বস্ত, ব্রাজিলের সংগীতশিল্পী নিহত

আজ অষ্টম ধাপের ইউপি নির্বাচন

চবিতে ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় মূলহোতাসহ আটক ৪

ব্রিটিশ কাউন্সিল আয়োজিত “স্টাডি ইউকে প্রি-ডিপারচার ব্রিফিং”