300X70
রবিবার , ২১ মে ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

গুরুদাসপুরের রসালো লিচু জনপ্রিয়তা পেয়েছে সারাদেশে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২১, ২০২৩ ১:০৮ পূর্বাহ্ণ

নাইম ইসলাম, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে রসুনের রাজ্যে লিচুর জনপ্রিয়তা সারাদেশে দিনে দিনে ছড়িয়ে পড়ছে। দেশের এক-তৃতীয়াংশ রসুন এ জেলায় চাষ হলেও এ উপজেলায় রসুন চাষে বেশ সুনাম রয়েছে। কিন্তু সেই রসুনের রাজ্যে এখন জনপ্রিয় হয়ে উঠেছে লিচু। জেলার সবচেয়ে বেশি লিচু উৎপাদন হয় এখানে। এ অঞ্চলের লিচু রসালো ও মিষ্টি স্বাদ বেশি হওয়ায় সারাদেশে সুনাম অর্জন করেছে। জেলায় এ বছর প্রায় ১০২ কোটি টাকার লিচু কেনাবেচার সম্ভাবনা ধরা হয়েছে।

এখানকার আবহাওয়া লিচু চাষে বেশ উপযোগী হওয়ায় দিনে দিনে লিচু বাগানের সংখ্যা বাড়ছে। এ অঞ্চলের লিচু দানা বড়, রসালো ও মিষ্টি বেশি হওয়ায় এর প্রচুর চাহিদা রয়েছে। ফলে প্রতি বছর সারাদেশ থেকে লিচু ব্যবসায়ীরা কিনতে আসেন এ অঞ্চলে। এখানে ছোট বড় মিলে প্রায় ১৫টির বেশি লিচুর আড়ত গড়ে উঠেছে।

২০০১ সালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের লিচু আড়ৎ বটতলা মোড়ে গড়ে উঠে এক বিশাল লিচুর আড়ত। লিচু মৌসুমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আড়তগুলোতে চলে ক্রেতা ও বিক্রেতাদের কর্মব্যস্ততা। যার ফলে এ স্থানে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্যক দোকান-হোটেল। ফলে মৌসুমে স্থানীয় অনেক যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, চাষিরা বাগান থেকে ভ্যানযোগে ঝুড়িতে করে লিচু আড়ত নিয়ে আসছেন। তারপর আড়তে ডাকে তোলা হচ্ছে এসব লিচু। আড়তদাররা লিচু হাতে নিয়ে হাকডাক শুরু করেন। এসময় তাদের হাকডাকে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। ব্যবসায়ীরা ডাক ডেকে লিচু কিনে তা ট্রাকযোগে ঢাকাসহ বিভিন্ন জেলায় নিয়ে যায়।

অন্যদিকে, বাগানে বাগানে চলছে লিচু সংগ্রহের কাজ। শ্রমিকদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরা এসব কাজ করে। অনেকে গাছ থেকে লিচু সংগ্রহ করছেন। কেউ কেউ লিচু বেছে আঠি করে বাঁধছেন। তারপর ঝুড়িতে করে আড়তে নেওয়া হচ্ছে।

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে নাটোর জেলায় ৯১৬ হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে। যাতে সম্ভাব্য উৎপাদন হয়েছে ৮ হাজার ২৪৪ মেট্রিক টন। এরমধ্য নাটোর সদরে আবাদ হয়েছে ১৫০ হেক্টর, উৎপাদন ১৩৫০ মে.টন। গুরুদাসপুর উপজেলায় ৪১০ হেক্টর, উৎপাদন ৩৬৯০ মে.টন। নলডাঙ্গা উপজেলায় ১৫ হেক্টর, উৎপাদন ১৩৫ মে টন। সিংড়া উপজেলায় ১০০ হেক্টর, উৎপাদন ৯০০ মে.টন। বড়াইগ্রাম উপজেলায় ৪০ হেক্টর, উৎপাদন ৩৬০ মে.টন। লালপুর উপজেলায় ১০৫ হেক্টর, উৎপাদন ৯৪৫ মে.টন এবং বাগাতিপাড়া উপজেলায় ৯৬ হেক্টর, উৎপাদন হয়েছে ৮৬৪ মে.টন। যা গত মৌসুমে জেলায় লিচুর আবাদ হয়েছে ৯২৪ হেক্টর।

উপজেলার নাজিরপুর এলাকার লিচু বাগান মালিক মো. শরিফুল ইসলাম বলেন, আমাদের এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ফলন বেশ ভালো হয়েছে। বাজারে লিচুর যে দাম পাচ্ছি আশারুপ খুব ভালো। মোকামে প্রতি হাজার লিচু ২০০০ থেকে ২২০০ টাকায় বিক্রি করছি। আশা করছি, সামনে লিচুর দাম আরও বাড়বে।

উপজেলার যোমাইনগর এলাকার বাগান মালিক আহসান হাবীব জানান, তার ১০ বিঘা লিচু বাগানে ১৩৫ লিচু গাছ রয়েছে। এসব গাছ থেকে তিনি এ বছর প্রায় ৪ লাখ লিচু সংগ্রহ করবেন। বাজারমূল্য অনুয়ায়ী প্রায় ৯ লাখ টাকার লিচু বিক্রি করতে পারবেন। সব খরচ বাদে ৫ থেকে ৬ লাখ টাকা থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপজেলার বেড়গঙ্গারামপুর এলাকার বাগান মালিক মো. খোরশেদ আলম বলেন, অন্য বছরের তুলনায় এ বছর লিচুর ফলন ভালো হয়েছে। আমার ৫ বিঘা জমিতে লিচুর বাগান রয়েছে। প্রতিটি গাছে ৬ হাজার থেকে ৭ হাজার করে লিচু এসেছে। বর্তমানে যে দাম আছে, সে দাম থাকলে আমি ২ থেকে ৩ লাখ টাকা লাভ করতে পারবো।

বাগান মালিক আফজাল হোসেন বলেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর আমাদের এলাকায় পর্যাপ্ত পরিমানে লিচু হয়েছে। বর্তমানে লিচুর বাজার মূল্য ভালো। এ মূল্য যদি শেষ পর্যন্ত থাকে এবং প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় তাহলে আমরা লাভবান হবো।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, এ বছর নাটোর জেলায় ৯১৬ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় লিচুর বাম্পার ফলন হয়েছে। চাষিরা গাছ থেকে লিচু সংগ্রহ শুরু করেছে। তা মোকামগুলো বিক্রি করে ভালো দামও পাচ্ছে।

জেলার গুরুদাসপুর উপজেলায় লিচুর আবাদ সবচেয়ে বেশি হয়ে থাকে। সারাদেশে এ অঞ্চলের লিচু চাহিদাও রয়েছে। এবার বাগান মালিক ও লিচু সংশ্লিষ্ট ব্যবসায়ীরা লাভবান হবেন বলে আশা করছি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন
স্থানীয় সরকার নির্বাচন: জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন, জিততে হবে নিজ যোগ্যতায়
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

বন্দী জীবনে সঙ্গী টেলিভিশন

বুদ্ধিমত্তাসম্পন্ন গাড়ির সরঞ্জাম উদ্ভাবনে ৫,০০০ গবেষক নিয়োগ দিবে হুয়াওয়ে

খুলনায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ১০

অন্তর্জাল সিনেমার প্যাট্রনাইজ স্পন্সর মীর গ্রুপ

বিএসএমএমইউয়ে অত্যাধুনিক আরএফএ মেশিনের শুভ উদ্বোধন

এফডিসিতে গেলে মেরে লাশ গুমের হুমকি, থানায় নায়িকা

বঙ্গবাজারের আগুন নিভাতে এখনো কাজ করছে ১২টি ইউনিট : ফায়ার ডিজি

খুনের মধ্য দিয়ে জন্ম নেয়া বিএনপি আবার মানুষ খুন করে ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করছে

আওয়ামী লীগের প্রতি আস্থা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে পিসিআর ল্যাব উদ্বোধন