300X70
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২০ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

গেইল-মালিঙ্গা না বলে দিলেন এলপিএলকে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৯, ২০২০ ১০:১৫ অপরাহ্ণ

মাঠে মাঠে ডেস্ক : লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হচ্ছে এক সপ্তাহ পর। সুরিয়াভেভা শহরে আসতে শুরু করেছেন বিদেশি খেলোয়াড়, ফ্রাঞ্চাইজি স্টাফ ও টুর্নামেন্টের আয়োজকরা। পেছাতে পেছাতে অবশেষে হতে যাচ্ছে শ্রীলঙ্কার প্রথম ফ্রাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতা। উৎসবের আভাস দিয়ে সাজ সাজ রব পড়েছে শহরে। কিন্তু ভক্তদের জন্য একটা দুঃসংবাদ- তারা দেখতে পারবেন না লাসিথ মালিঙ্গার ভয়ঙ্কর ইয়র্কার আর ক্রিস গেইলের বিস্ফোরক ব্যাটিং।

আইপিএলে ধুন্ধুমার ব্যাটিং করা গেইলকে নিয়েছিল ক্যান্ডি টুস্কার্স। ইনজুরির কারণে শ্রীলঙ্কায় যেতে পারছেন না বলে এই ফ্রাঞ্চাইজিকে সাফ সাফ জানিয়ে দিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। আর শ্রীলঙ্কার সবচেয়ে স্বীকৃত টি-টোয়েন্টি খেলোয়াড় মালিঙ্গা সরে দাঁড়িয়েছেন প্রস্তুতির সময় না পাওয়ায়। এই দুই তারকা না থাকলেও আন্দ্রে রাসেল এই টুর্নামেন্টে কিছুটা রঙ ছড়াবেন বলে বিশ্বাস আয়োজকদের।

গত কয়েক দিন ধরে গেইলের নাম প্রত্যাহারের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু মালিঙ্গা যে সরে দাঁড়াবেন, তা কল্পনাতেও ছিল না। কারণ তিনি গলে গ্লাডিয়েটর্সের মার্কি খেলোয়াড়, নেতৃত্ব পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন। ৩৭ বছর বয়সী এই পেসার মার্চ থেকে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি।

সরে দাঁড়ালেন কেন, এই প্রশ্নে লঙ্কান টি-টোয়েন্টি অধিনায়ক মালিঙ্গার জবাব, ‘এ বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর থেকে আমি কোনও ক্রিকেট খেলিনি এবং কোনও ট্রেনিংও করতে পারিনি। গত মাসে যখন ড্রাফট হলো, আমি ভেবেছিলাম এলপিএল শুরুর আগে তিন সপ্তাহের মতো ট্রেনিং করতে পারবো। কিন্তু হলো না। এই সপ্তাহে তারা আমাদের হাম্বানতোতায় আসতে বললো এবং তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে বলেছে। ট্রেনিং ছাড়া একজন বোলারের জন্য সর্বোচ্চ পর্যায়ে বল করা সহজ নয়। এলপিএলে কিছু ম্যাচ টানা দুই দিনে হবে। তাই আমি টুর্নামেন্টে খেলতে চাইনি।’

এই সপ্তাহে গলের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। জাতীয় দলের হয়ে নিউ জিল্যান্ড সফরে ব্যস্ত থাকবেন তিনি। এছাড়া সরে দাঁড়ান ইংল্যান্ডের তারকা রবি বোপারা। জাফনা স্ট্যালিওন্সের হয়ে খেলার কথা ছিল তার। টুর্নামেন্ট শুরুর আগে শতভাগ পারিশ্রমিক পাওয়ার দাবি করেছিলেন তিনি, কিন্তু রাজি হয়নি ফ্রাঞ্চাইজি।

ক্যান্ডি ও জাফনা গেইল ও বোপারার স্থলাভিষিক্ত খুঁজতে শুরু করেছে। তবে মালিঙ্গার বদলে কাউকে নেওয়া হবে কি না জানায়নি গলে।

কোচ কবির আলীর করোনা হওয়ায় কলম্বো কিংস তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা হার্শেল গিবসকে। টুর্নামেন্টের ধারাভাষ্যকার হিসেবে শ্রীলঙ্কায় এসে চাকরি পেয়ে গেলেন তিনি। গিবসের ডেপুটি হিসেবে থাকবেন রঙ্গনা হেরাথ।

এলপিএলের প্রথম ম্যাচ হবে ২৬ নভেম্বর। প্রাথমিক সূচি অনুযায়ী ফাইনাল হওয়ার কথা ১৬ ডিসেম্বর।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহের সঙ্গে অংশীদারীত্বের ঘোষণা আইএসডির

মনোহরগঞ্জে মাদরাসা ছাত্রী হত্যার সুষ্ঠু বিচার দাবি পারিবার ও এলাকাবাসীর

ময়মনসিংহে স্থগিত হওয়া কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

নজরুল জয়ন্তী আজ

বিশ্ব বসতি দিবস সোমবার

মোংলা ইপিজেডে দক্ষিণ কোরিয়ার ৪.১৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ

উত্তরা প্রেসক্লাবের নতুন সভাপতি আজাদ, সম্পাদক আরিফ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের পূর্বাভাস

বাউবির পরীক্ষা স্থগিত

ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত