300X70
রবিবার , ৭ জুন ২০২৬ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

গোবিন্দগঞ্জে শহর এলাকা পার হতে সময় লাগছে ২ ঘন্টা, ঢাকা-রংপুর মহাসড়কে ভয়াবহ যানজট

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৭, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি : ঈদের ছুটি শেষে বাড়ী থেকে কর্মস্থলে ফিরতি মানুষের এবং অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা- রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জে স্মরণ কালের ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। শহরের পাশ থেকে মাত্র ২ কিলোমিটার সড়ক এলাকা পারাপার হতে দেড় থেকে ২ ঘন্টা সময় লাগছে। যানবাহনের অতিরিক্ত চাপ এবং শহরের মধ্যেই ওইসব যানবাহনের যাত্রী উঠানোসহ যত্রতত্র সিএনজি- অটোরিক্সার ষ্ট্যান্ড থাকায় এ যানজট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ শহর বাসীর। স্থানীয় শ্রমিক ইউনিয়নের কিছু অসাধু ব্যক্তি সিন্ডিকেট তৈরী করে ঢাকা ফিরতি প্রতি যাত্রীর কাছ থেকে বাস ভাড়া ১ হাজার থেকে ১ হাজার ৫শ’ টাকা করে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। সৃষ্ট যানজটের কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী সাধারণ ও স্থানীয় ব্যবসায়িরা।

গত কয়েকদিন থেকে ঈদের ছুটি শেষ হওয়ায় বাড়ী থেকে দিন-রাত মানুষের কর্মস্থলে ফেরা শুরু হওয়ার কারণে ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহনের চাপ অনেক বৃদ্ধি পায়। যে কারণে উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে যাত্রী নিতে আসা যানহাবনের চাপ অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। এ্ই যানবাহনগুলো গোবিন্দগঞ্জ সীমানার বাইরে দ্রুতগতিতে আসলেও ফ্লাইওভারের কাজ চলামান থাকায় এবং মহাসড়কের পাশেই অবৈধভাবে গড়ে ওঠা অটোরিক্সা, সিএনজিসহ রিক্সার ষ্ট্যান্ডের কারণে যানবাহনের গতি তুলনামুলকভাবে অনেকটা কমে আসছে। এতে সৃষ্টি হওয়া যানজট মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ছে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার দক্ষিণ পাশ্বে বকচর থেকে উত্তর পাশ্বের বোয়ালিয়া পর্যন্ত।

গত ঈদ-উল ফিতরের সময়েও ফ্লাইওভারের কাজ চলমান ছিল- কিন্তু তখন তেমন যানজট ছিল না, মানুষ নির্বিঘ্নে ও সাচ্ছন্দে বাড়ীতে আসা- যাওয়া করেছে।
এবারের ঈদে মহাসড়ক যানজটমুক্ত রাখতে স্থানীয় ট্রাফিক পুলিশের অবহেলা ও পরিকল্পনার অভাবে যানজটের এই চরম পরিস্থিতর সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

অন্য দিকে,স্থানীয়দের অভিযোগ রয়েছে- শহরের মধ্যে থানা চৌমাথা মোড়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে স্থাপিত সিএনজির স্ট্যান্ডের কারণে সৃষ্ট যানজট বর্তমানে নিত্য দিনের চিত্র। অতীতেও আইন শৃংখলা কমিটির বৈঠকে একাধিকবার ওই স্থানে স্থাপিত সিএজি ষ্ট্যান্ড মহাসড়ক এলাকা থেকে সড়িয়ে থানার পশ্চিম পার্শ্বে স্থাপনের সিদ্ধান্ত থাকলেও তা আজ পর্যন্ত কার্যকর করা হয়নি।

যে কারণে মহাসড়ক থেকে দিনাজপুরগামী যানবাহন সমূহ সিএনজি’র ষ্ট্যান্ডের কারণে বাধাগ্রস্ত হয়ে এখানে যানজট প্রকট আকার ধারণ করলেও এ বিষয়ে ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একেবারে নীরব ভূমিকা পালন করছে। এ ছাড়াও গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের(মেইন গেইট) পাশ্বে ঢাকা-রংপুর মহাসড়কের ওপর অটোরিক্সার বিপদজ্জক ষ্ট্যান্ড হওয়ার কারণে সম্পূর্ণ এলাকাটি দূর্ঘটনা প্রবণ এলাকায় পরিণত হয়েছে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ হাইওয়য়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন বলেন,শহর এলাকাসহ ঢাকা-রংপুর মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশের কোন অবহেলা নেই। পুলিশের টিম রাত-দিন কাজ করছি। কিন্ত এবার যানজটের চাপ বেশী থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফ্লাইওভারের কাজ শেষ হলে আগামী ঈদ থেকে এ সমস্য থাকবেনা।
তবে গোবিন্দগঞ্জ ট্রাফিক পুলিশের দায়িত্বরত সার্জেন্ট ও টি.আই এর কাছে মুঠো ফোনে এ বিষয়ে জানতে চাইলে তারা কেউই ফোন রিসিভ করেননি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয়, নতুন মূল্য ২০৪ টাকা
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
কৃষি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প : ইউজিসি
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আমি কে কোন দলের তা জিজ্ঞেস করিনি, রাঙ্গুনিয়ার হলেই সাহায্য করেছি : তথ্যমন্ত্রী

নতুন প্রজন্মের গেমিং স্মার্টফোন হট ২০এস আনল ইনফিনিক্স

স্বাধীনতাবিরোধীরা চায় না বাংলাদেশ আত্মমর্যাদাশীল জাতি হোক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

চট্টগ্রাম বিভাগে মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহবোর্ডিং এ সংরক্ষণ করা হয়েছে ৭ লাখ ৭৪ হাজার চামড়া

করোনায় আরও ১৭৪৬ প্রাণহানি, শনাক্ত ৫ লাখ ৬০ হাজার

শেখ হাসিনা’র নেতৃত্বে আজকে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

সপ্তাহে ৪ দিন ভার্চুয়ালি চলবে চেম্বার জজ আদালত

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য করে ক্ষমতায় যাওয়া যাবে না : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

যাত্রাবাড়ী ও চকবাজার হতে ১৬ জুয়াড়ি গ্রেফতার

বাউবি’র বোর্ড অব গভর্নরস এর ১৮৩তম সভা অনুষ্ঠিত