300X70
বুধবার , ১৫ জুন ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ড জিতলো অপো বাংলাদেশ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১৫, ২০২২ ৮:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সম্প্রতি, দেশে উন্নত গ্রাহক সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ কাস্টমার সার্ভিস এক্সিলেন্স ক্যাটাগরিতে গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ড জিতেছে অপো বাংলাদেশ। উন্নত গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনকে সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করার জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গত ১৩ জুন মালয়েশিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড গ্রহণ করে অপো বাংলাদেশ।

অপো এর ফেইস-টু-ফেইস মেইনটেনেন্স সার্ভিসের মাধ্যমে গ্রাহক সেবায় স্বচ্ছতা বজায় রাখে। ব্যবহারকারীরা যেহেতু এই সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখতে পারেন তাই অপো’র পক্ষে সর্বাধিক স্বচ্ছতা প্রদান সম্ভব হয়।

ফেইস-টু-ফেইস মেইনটেনেন্স সার্ভিস প্রক্রিয়ার ফলে গ্রাহক সন্তুষ্টি ৯৯.৩ শতাংশে পৌঁছেছে। এছাড়া, অপো দেশের প্রথম মোবাইল ফোন ব্র্যান্ড যা গ্রাহক সেবা কেন্দ্রে মোবাইল রেকর্ড সেবা চালু করেছে।

এতে করে ব্যবহারকারীরা তাদের সেবা গ্রহণের প্রক্রিয়াটি রেকর্ড করতে পারেন অথবা একজন সেবাদাতাকে তাদের জন্য প্রক্রিয়াটি রেকর্ড করার অনুরোধ করতে পারেন। এভাবে, অপো বাংলাদেশ গ্রাহক সেবা প্রদানে স্বচ্ছতার ধারণাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে, যার ফলস্বরূপ ব্র্যান্ডটির নেট প্রমোটার স্কোর (এনপিএস) ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশে মোট ৩৪টি আউটলেট ছাড়াও অপো’র ২২টি গ্রাহক সেবা কেন্দ্র, ১২টি টাচ পয়েন্ট ও অথোরাইজেশন কেন্দ্র রয়েছে। বৈশ্বিক মহামারির পুরো সময়ে, অপো গ্রাহক সেবা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে জীবাণুমুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে এবং প্রত্যেক গ্রাহককে মাস্ক প্রদান করেছে। এর মধ্য দিয়ে সমাজের প্রতি দায়িত্ব পালনের অপো’র প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।

কোভিড-১৯ এর বিধিনিষেধের কারণে যেসব গ্রাহক সময়মতো ওয়ারেন্টি সুবিধা নিতে পারেনি, প্রাথমিক ওয়ারেন্টির সময়সীমা অতিক্রমের পরে তাদেরকে ‘এক্সটেন্ডেড ওয়ারেন্টি ও রিপ্লেসমেন্ট’ এবং ‘ফ্রি ওয়ারেন্টি’ প্রদান করে অপো বাংলাদেশ।

অপো দেশের স্মার্টফোন ব্র্যান্ড, যেটি প্রতি মাসের ১০-১২ তারিখ ‘সার্ভিস ডে’ পালন শুরু করে। সার্ভিস ডে’তে আগত গ্রাহকদের ছোটখাটো উপহার ও পানীয় (চা/কফি) প্রদানের পাশাপাশি ডিভাইস রক্ষণাবেক্ষণ ও অ্যাকসেসারিজে ১০-৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হয়।

অপো দেশের একমাত্র মোবাইল ফোন ব্র্যান্ড যেটি ‘১-আওয়ার ফ্ল্যাশ ফিক্স সার্ভিস’ চালু করেছে। বর্তমানে, অপো’র গ্রাহক সেবা কেন্দ্রের ১-ঘন্টায় ডিভাইস মেরামতের হার ৯৬ শতাংশ, যা এর ডিভাইস মেরামত দক্ষতাকে বাজারের শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে।

অপো বাংলাদেশ অফিশিয়াল এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, “উন্নত গ্রাহক সেবা প্রদানের আমাদের নিরলস প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করার জন্য আমি গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ড কর্তৃপক্ষের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।

গ্রাহকদের সক্ষমতা বৃদ্ধিতে বিশ্বাসী প্রতিষ্ঠান হিসেবে অপো সর্বোত্তম গ্রাহক সেবা অভিজ্ঞতা নিশ্চিত করার প্রচেষ্টায় বিশেষ জোর দিচ্ছে।”

গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ডের লক্ষ্য বিপণন, ব্র্যান্ডিং সিএসআর, সামাজিক উদ্ভাবন, শিক্ষা ও অ্যাকাডেমিকসে উৎকর্ষ সাধনে বিশ্বাসী ‘টাইগার্স’ বা বাজারের শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদান করা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আগামী ২ জুন বসবে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

আজ ব্যবসায়ী সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গণমাধ্যমকর্মী আইনের খসড়া নিয়ে তথ্যমন্ত্রীর মতবিনিময়

নিষিদ্ধ পলিথিন রোধে কৃষি মার্কেট পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

শুভ জন্মাষ্টমী ও সম্প্রীতির বাংলাদেশ

শুভ জন্মাষ্টমী ও সম্প্রীতির বাংলাদেশ

ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ সিটির কাউন্সিলদের সাথে মেয়রের মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনায় নিহত কর্মকর্তার ক্ষতিপূরণে গড়িমসি করার অভিযোগ এ্যাংকর সিমেন্টের বিরুদ্ধে

কাল থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলবে

ম্যাগি প্রেজেন্টস ডিপিএস এসটিএস শেফ মিনিস্টার ২০২৪ প্রতিযোগিতার নিবন্ধন উন্মুক্ত