300X70
শুক্রবার , ১ মে ২০২৬ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ঘরে বসেই মিলবে ফায়ার লাইসেন্স

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক: জনগণের জন্য সেবা প্রাপ্তি আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চালু করেছে ‘ই-ফায়ার লাইসেন্স’ ব্যবস্থা। এর মাধ্যমে এখন থেকে ফায়ার লাইসেন্সের আবেদন, নবায়ন, পুনর্মূল্যায়নসহ সব ধরনের সেবা অনলাইনে গ্রহণ করা যাবে, ফলে অফিসে গিয়ে দীর্ঘ প্রক্রিয়ার ভোগান্তি অনেকটাই কমবে।

এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, দীর্ঘদিনের প্রচলিত ম্যানুয়াল পদ্ধতির অবসান ঘটিয়ে শুক্রবার (১ মে) থেকে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় ফায়ার লাইসেন্স প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে নতুন লাইসেন্সের আবেদন, নবায়ন কিংবা পুনর্মূল্যায়নের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করতে পারবেন।

এই নতুন ব্যবস্থার ফলে লাইসেন্স সংক্রান্ত সব ধরনের ম্যানুয়াল বা সনাতন পদ্ধতির আবেদন গ্রহণ কার্যক্রম আজ থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। আবেদন থেকে শুরু করে লাইসেন্স প্রাপ্তি, পুরো প্রক্রিয়াটি এখন থেকে সাধারণ মানুষের হাতের নাগালে।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর-১০ এ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইওসি ভবনের সম্মেলন কক্ষে এ সেবার উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

সেবাটির উদ্বোধন অনুষ্ঠানে ই-ফায়ার লাইসেন্স বাস্তবায়ন টিমের প্রধান ও পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান সূচনা বক্তব্য প্রদান করেন। এসময় আধুনিক এই সেবা কার্যক্রম সফল করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই নতুন ডিজিটাল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় নিজেদের মতামত ও ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন, উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান, উপ-পরিচালক (চট্টগ্রাম বিভাগ) মো. জসীম উদ্দীন এবং উপ-পরিচালক (রংপুর বিভাগ) আনোয়ারুল হক।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নারী দিবসে নারীর প্রতি কণ্ঠ তুললেন পুরুষরা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কমেছে

এবার সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে আগুন

পিকে হালদার কোন কোন দেশে টাকা রেখেছেন, জানতে চান হাইকোর্ট

যাত্রাবাড়ীতে ৭৭১ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ ৪জন গ্রেফতার

বিশ্ব আজ বাংলাদেশের প্রশংসা করছে : আমির হোসেন আমু

ঢাবিকে রোডম্যাপ প্রণয়নের নির্দেশনা রাষ্ট্রপতির

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক হওয়া উচিত : হোয়াইট হাউস

ভিসানীতি নিয়ে ভাবছে না র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

বান্দরবানে রোয়াংছড়িতে আফিম উদ্ধার, আটক-১