300X70
বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

চট্টগ্রাম বন্দরে কাগজের আড়ালে আনা সিগারেট পেপার জব্দ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২১, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ

চার হাজার কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকির আশঙ্কা

চট্টগ্রাম ব্যুরো: পেপার রিবন ও স্ট্র পেপার আনার কথা বলে সিগারেট তৈরির কাঁচামাল ‘সিগারেট পেপার’ আমদানি করে আসছিলো একটি চক্র। মিথ্যা ঘোষণা দিয়ে এসব চালান আনা হচ্ছিল অচেনা বা স্বল্পপরিচিত প্রতিষ্ঠানের নামে। চট্টগ্রাম কাস্টমস হাউসের এক সাম্প্রতিক অনুসন্ধানে জালিয়াতির এ তথ্য সামনে আসে।
সম্প্রতি চট্টগ্রাম কাস্টম হাউস ‘আরএম এন্টারপ্রাইজ’ ও ‘স্মার্ট মুভ’ নামে দুটি প্রতিষ্ঠানের চালান জব্দ করে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর পরীক্ষাগারে পরীক্ষায় নিশ্চিত হয়, চালানগুলোতে আসলে সিগারেট পেপার ছিল।
জুলাইয়ের মাঝামাঝি ঢাকাভিত্তিক আরএম এন্টারপ্রাইজ হংকং থেকে ১৬ টন ‘স্ট্র পেপার’ ঘোষণা দিয়ে আমদানি করে। এর কিছুদিন পর আরেকটি প্রতিষ্ঠান স্মার্ট মুভও ‘পেপার রিবন’ আমদানির ঘোষণা দিয়ে প্রায় ১০ টন সিগারেট পেপার আনতে গিয়ে ধরা পড়ে।
কাস্টমস কর্মকর্তারা জানান, আমদানি সংশ্লিষ্টরা এখন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ পর্যায়ে প্রভাব খাটিয়ে এসব চালান ঘোষিত নামেই ছাড় করানোর চেষ্টা করছে।
কিন্তু পুনঃশ্রেণিবিন্যাস ছাড়া ছাড়পত্র পেলে, আরএম এন্টারপ্রাইজের এ চালানেই সরকার আমদানি শুল্ক বাবদ প্রায় ১ কোটি টাকা এবং সিগারেট উৎপাদনে ব্যবহৃত হলে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) বাবদ প্রায় ৮৫ কোটি টাকার রাজস্ব হারাবে। একইভাবে স্মার্ট মুভের চালান ছাড়পত্র পেলে সরকারের শুল্কবাবদ ক্ষতি হবে প্রায় ৭০ লাখ টাকা মূসকবাবদ ৫০ কোটি টাকা।
কাস্টমস ও এনবিআর -এর নথি বলছে, এর আগে আরএম এন্টারপ্রাইজ প্রায় ২৭ কোটি টাকার বেশি আটটি চালান আনে। এর মধ্যে সিগারেট পেপার সহ ৪৮৯ টন সিগারেট তৈরির অন্যান্য কাঁচামাল ছিল।কর্মকর্তাদের সন্দেহ, ওই চালানগুলোতেও সিগারেট তৈরির কাঁচামাল ছিল, যার মধ্যে বেশিরভাগই আমদানি করা হয়েছে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভ্যাট কর্মকর্তা জানান, এসব কাঁচামাল থেকে সরকারের প্রাপ্য ভ্যাট দাঁড়াতে পারে প্রায় ৪ হাজার কোটি টাকা। কিন্তু এসব টাকা আদায় প্রায় অনিশ্চিত, কারণ সরেজমিন যাচাইয়ে দেখা গেছে কোম্পানির ঠিকানাই অস্তিত্বহীন।
ব্যাংক এর তথ্য অনুযায়ী, আরএম এন্টারপ্রাইজ এ বছরের ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে ইসলামী ব্যাংক, ওয়ারী শাখার মাধ্যমে প্রায় ৮২ কোটি টাকার লেনদেন করেছে। কিন্তু প্রতিষ্ঠানটির আগের কোনো আমদানি বা ব্যাংক লেনদেনের রেকর্ড পাওয়া যায়নি। স্মার্ট মুভের ক্ষেত্রেও একই চিত্র। দু’টি প্রতিষ্ঠানই ভ্যাট নিবন্ধন নিয়েছে এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে।
নাম প্রকাশ না করার শর্তে জাপান টোব্যাকোর এক কর্মকর্তা জানান, প্রতিকেজি সিগারেট পেপার দিয়ে প্রায় ১০ হাজার সিগারেট তৈরি করা যায়, যেখানে ২ শতাংশেরও কম অপচয় হয়। এ কর্মকর্তা বলেন, “আমদানিকারকদের আমদানি শুল্কের পাশাপাশি প্রতিটি সিগারেটের খুচরা মূল্যে ৮৩ শতাংশ ভ্যাট দিতে হয়। শুধু ২০ শলাকার একটি প্রিমিয়াম প্যাকের ভ্যাটই দাঁড়ায় অন্তত ৩০৭ টাকা।”
তিনি আরও বলেন, অবৈধভাবে সিগারেট তৈরি করা কোম্পানিগুলো সাধারণত ছোট ও অখ্যাত প্রতিষ্ঠানের নামে এসব কাঁচামাল আনে। কারণ মিথ্যা ঘোষণার মাধ্যমে ছাড় করাতে পারলেই পরে বাজারে ভ্যাট ফাঁকি দেওয়া অনেক সহজ হয়ে যায়।
আরএম এন্টারপ্রাইজের মালিক খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তার আত্মীয় মোহাম্মদ জয়, যিনি নিজে এখন খোরশেদ আলমের ব্যবসার দেখভাল করেন, দাবি করেছেন, তারা স্ট্র পেপারই আমদানি করেছেন। তার ভাষায়, “এর আগের চালানগুলোতে আমরা স্ট্র পেপার আর এসিটেট টো এনেছি। এসিটেট টো সিগারেট ফিল্টার সহ ৪২ ধরনের জিনিস তৈরিতে ব্যবহার হয়। এসব পণ্য আমরা কোনো সিগারেট কোম্পানিকে বিক্রি করিনি।”
অন্যদিকে স্মার্ট মুভের মালিক কামরুল ইসলাম স্বীকার করেছেন, চালানটি আসলে জনৈক রুবেলের, যিনি তার কোম্পানির নামে এলসি খুলেছিলেন। “চীনা সাপ্লায়ারের পরামর্শে আমি তাকে কোম্পানির নাম ব্যবহার করতে দিয়েছিলাম। সব খরচ সে দিয়েছে। আমি তাকে একবারই দেখেছি, মিরপুরের অফিসে,” জানান কামরুল।
যদিও, দেশের ট্রেড লাইসেন্স ও ভ্যাট বিধি অনুযায়ী কোনো ট্রেড লাইসেন্স ভাড়া দেওয়া বা হস্তান্তর করা যায় না। ফলে ভ্যাট ফাঁকি প্রমাণিত হলে দায় কোম্পানির নিবন্ধিত মালিককেই নিতে হবে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার তফসির উদ্দিন ভূঁইয়া বলেন, “যে পণ্যের নাম ঘোষণা করে আনা হয়েছে সে নামে এ চালান ছাড় দেওয়া সম্ভব নয়। যদি আমদানিকারকরা পণ্য ছাড়াতে চান, তবে সিগারেট পেপারের শুল্ক পরিশোধ করতে হবে এবং মিথ্যা ঘোষণার জন্য জরিমানা দিতে হবে। প্রথমে তারা ছাড়পত্র চাইছিল, কিন্তু গত এক সপ্তাহ ধরে তারা যোগাযোগ করেনি। তারা আর যোগাযোগ না করলে আমরা নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।”
তিনি আরও জানান, তারা সংশ্লিষ্ট ভ্যাট অফিসকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে আগের আমদানি ও বিক্রির রেকর্ড যাচাই করে সরকারের প্রাপ্য রাজস্ব আদায় নিশ্চিত করতে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন মতামতের জন্য অবমুক্ত : ভূমিমন্ত্রী

বিশ্বমানের শিক্ষায় সুশিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে : এনামুল হক শামীম

চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতাল উদ্বোধন করলো এভারকেয়ার গ্রুপ

মৌলভীবাজারে জনতা ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ

মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’-এর ৪ সদস্য গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধ: হবিগঞ্জের একজনের ফাঁসি, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

রাজধানীতে ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি

মন্ত্রিপরিষদ সচিব হলেন কবির বিন আনোয়ার

বরিশাল এক্স ক্যাডেট এসোসিয়েশন উদ্যোগে বেক্সকা নাইট-২০২২ অনুষ্ঠিত

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি