300X70
শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য সুরক্ষার দাবি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : হাতিমারা কৃত্তিম জলাশয় ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য সুরক্ষায় ‘গ্রিন গার্ডস’ বা সবুজ প্রহরী তৈরিসহ সমন্বিত পরিকল্পনা গ্রহণের সুপারিশ করেছেন পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ।

তারা বলেছেন, এ বিষয়ে জনসম্পৃক্ত ও বিজ্ঞানভিত্তিক সমন্বিত পরিকল্পনা গ্রহণের পাশাপাশি পরিকল্পনার স্বচ্ছ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

ওই বনাঞ্চলে ইতোমধ্যে ঘটে যাওয়া ঘটনাসমূহের ন্যায্য বিশ্লেষণ ও দোষীদের বিচারের মূখোমুখী করতে হবে।

শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) আয়োজিত সংবাদ সম্মেলনে ওই সকল সুপারিশ তুলে ধরা হয়। ধরার সহ-আহ্বায়ক শারমীন মুরশিদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বনাঞ্চল দীর্ঘ আন্দোলনের অভিজ্ঞতার আলোকে মূল বক্তব্য তুলে ধরেন চুনতি রক্ষায় আমরা’র সমন্বয়ক সানজিদা রহমান।

ধরার সদস্য সচিব শরীফ জামিলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বেসরকারি উপদেষ্টা এম এস সিদ্দিকী, ওয়ার্কার্স পার্টির নেতা মোস্তফা আলমগীর রতন, সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী, ক্লাইমেট এক্সপার্ট মনির হোসেন চৌধুরী, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, স্বেচ্ছাসেবী সংগঠন অরণ্য-এর সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

মূল বক্তব্যে সানজিদা রহমান বলেন, বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ রক্ষায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরও প্রয়োজনাতিরিক্ত পাহাড় কেটে রেল লাইন স্থাপন, বনের ভেতর অবৈধ বসতি প্রতিষ্ঠা, হাজার হাজার একর জমি বন্দোবস্ত ও বেআইনি কেনাবেচা, পাহাড় কাটা, প্রাকৃতিক বন ও বন্যপ্রাণী নির্বিচারে নিধন করে অননুমোদিত ইটভাটায় সরবরাহ করা এবং সামাজিক বনায়নসহ বিভিন্ন প্রকল্পের নামে সেখানে নেতিবাচক প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে ঠেলে দেওয়ার ঘটনা ঘটছে।

এমনকি হাতির চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও হাতি মেরে ফেলার মতো ঘটনা ঘটেছে। বনের বিশাল এলাকাজুড়ে বাঁধ দিয়ে কৃত্তিম জলাশয় তৈরি করার মত গর্হিত কাজ চুনতিতে ঘটেছে। সরেজমিনে পরিদর্শন সেখানে মারাত্মক ক্ষতিগ্রস্ত বনাঞ্চলের দৃশ্য দেখা গেছে। তাই ওই অভয়ারণ্য রক্ষায় দ্রুততম সময়ের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সভাপতির বক্তব্যে শারমীন মুরশিদ বলেন, পরিবেশ রক্ষার জন্য গ্রিন গার্ডস বা সবুজ প্রহরী তৈরি করতে হবে। প্রশাসন খবরের কাগজ পড়ে কোন পূর্ব পরিকল্পনা ছাড়া কিছু করে ফেলবে, পরবর্তীতে কি হতে পারে চিন্তাও করবে না, এভাবে চলতে পারে না। তাই নাগরিকদের ঐক্যবদ্ধ করে সবুজ প্রহরী গঠনের উদ্যোগ নিতে হবে।

আলোচনায় শরীফ জামিল বলেন, আমি মনে করি না, চুনতির অবক্ষয় কারও অজানা। সবার সামনেই এই বিরল বন, পাহাড় ও জীববৈচিত্র বিনষ্ট করা হচ্ছে। যতদিন পর্যন্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এই ধ্বংসযজ্ঞ রুখে না দাঁড়াবে, ততদিন পর্যন্ত চুনতিসহ দেশের বনাঞ্চলের অবক্ষয় চলতেই থাকবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নৌকা ডুবে লিবিয়ার উপকুলে ১৫ অভিবাসীর মৃত্যু

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায়

ইসলামী ব্যাংক যশোর, রংপুর ও নোয়াখালী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নব্য জঙ্গি সংগঠনের আরও ১৭ জঙ্গি ও কেএনএফের ৩ সদস্য গ্রেফতার

রাসিকে বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সায়মা ওয়াজেদ পুতুলকে সংস্কৃতি প্রতিমন্ত্রীর অভিনন্দন

বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

বৃষ্টির পর খেলা শুরু, চলছে ডি কক-রুশোর তাণ্ডব

মোহামেডানকে আবারও হারাল শেখ রাসেল