300X70
সোমবার , ১২ ডিসেম্বর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

চুয়াডাঙ্গায় আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ, শহর ছেয়ে গেছে ফেস্টুন-ব্যানারে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১২, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ণ

নিজস্ব সংবাদদাতা, বাঙলা প্রতিদিন: দীর্ঘ সাত বছর পর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে শহরের টাউন ফুটবল মাঠে প্যান্ডেলসহ দক্ষিণ কোণে নৌকার আদলে তৈরি করা হয়েছে বিশালাকার মঞ্চ।

সোমবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেবেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রধান বক্তা এবং খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল আলম, পারভীন জামান, গ্লোরিয়া সরকারসহ সমাবেশে স্থানীয় নেতাদের বক্তৃতা করার কথা আছে।

এই সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পদপ্রত্যাশী, নেতাকর্মীদের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোরণে তোরণে ছেয়ে গেছে পুরো জেলা শহর। ইতোমধ্যে অতিথি চূড়ান্ত করার পাশাপাশি চারটি উপজেলা ও একটি সাংগঠনিক ইউনিটের ২১৮ জন কাউন্সিলর এবং ১৫ হাজার ডেলিগেটদের আমন্ত্রণসহ সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সম্মেলনে অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হবে বলে জানান আয়োজকরা।

দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার সভাপতি পদে দুজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন নেতার নাম আলোচনায় আছে। জেলা আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার এবং জ্যেষ্ঠ সহসভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের নাম শোনা যাচ্ছে। এছাড়া সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, বর্তমান সহসভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর ও সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানের নাম আলোচনায় রয়েছে। তবে, ত্যাগী ও যোগ্য নেতাদের নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যোগ্য নেতৃত্ব বাছাই করে রাজাকারমুক্ত জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গড়ার আহ্বান তৃণমূল নেতাকর্মীদের।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম বলেন, অতিথি চূড়ান্ত করার পাশাপাশি চারটি উপজেলা ও একটি সাংগঠনিক ইউনিটের (দর্শনা থানা) ২১৮ জন কাউন্সিলর এবং ৫০ হাজার ডেলিগেট ও গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণসহ সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ছাড়াও, আমন্ত্রণ জানানো হয়েছে ১০ হাজারের অধিক আওয়ামী লীগের প্রবীণ ও ত্যাগী নেতাদের।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী জেলা মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া জেলার সভাপতি-সম্পাদকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ১৪ দলীয় জোটসহ স্বাধীনতার স্বপক্ষের সকল দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে এ যাবৎকালের সব চাইতে বড় জনসমাগমপূর্ণ, উৎসবমুখর, আনন্দঘন এবং জমকালো।

জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দলের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা যে সিদ্ধান্ত দিবেন, সেটাই আমরা মেনে নেব। দলকে শক্তিশালী করতে কাজ করে যাব।

উল্লেখ্য, ২০১৫ সালের ২ ডিসেম্বর টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। কাউন্সিলে সোলায়মান হক জোয়ার্দ্দারকে সভাপতি ও আজাদুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৯৭ আসনের গেজেট প্রকাশ

কৃষকের অবস্থার উন্নয়নে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী

নওগাঁর ১ লাখ ৭৫ হাজার ৫৮৪ পরিবার পাবে টিসিবির পণ্য

নোয়াখালীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, ৩ মাস পর লাশ উত্তোলন

১২ মার্চ থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু

সারাবিশ্বে সুস্থ হয়েছে ৮ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৪৬৮ জন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের “ক্যাশ ওয়াক্ফ“ স্কিম এর উদ্বোধন

ধামরাই উপজেলা কমপ্লেক্সে পল্লী সঞ্চয় ব্যাংকের দ্বিতল ভবন উদ্বোধন

কদমতলীতে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বাণিজ্যিক সম্পর্কের সম্প্রসারণ চায় কানাডা