300X70
সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

চেন্নাইয়ে ব্লেন্ডেড লার্নিং বিষয়ক আন্তর্জাতিক সভায় যোগ দিচ্ছেন বাউবির উপাচার্য ও কোষাধ্যক্ষ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৬, ২০২৫ ১২:৪১ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম আগামী ৬ থেকে ৯ অক্টোবর ২০২৫ ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য “Blended Learning in Technical and Vocational Education and Training (TVET)” শীর্ষক আন্তর্জাতিক পরামর্শ সভায় অংশগ্রহণ করবেন। এ উপলক্ষে আজ রবিবার ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (NITTTR) চেন্নাই এবং কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (CEMCA)। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চেন্নাই  তারামানির CSIR রোডের মূল ভেন্যুর অডিটোরিয়ামে চলবে এই কার্যক্রম। বাংলাদেশ, ভারত, জার্মানি, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ অন্তত ১২টি দেশের প্রতিনিধি এতে অংশ নেবেন।

জানা যায়, আলোচনায় মূলত ব্লেন্ডেড লার্নিং মডেল— যা অনলাইন, অফলাইন ও কর্মক্ষেত্রভিত্তিক শিক্ষাকে একত্রিত করে তার বাস্তবায়ন কৌশল, কারিগরি শিক্ষার আধুনিকায়ন ও শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনের বিষয়গুলো গুরুত্ব পাবে। দূরশিখন বিশেষজ্ঞদের মতে, এই শিক্ষা শুধু কর্মসংস্থানের সুযোগই নয়, উদ্যোক্তা তৈরিতেও সহায়ক এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG-4 ও SDG-8) অর্জনে অবদান রাখবে।

এ প্রসঙ্গে বাউবির উপাচার্য ও আন্তর্জাতিক শিক্ষাবিদ অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, “বাউবির অন্যতম অঙ্গীকার হলো জীবনব্যাপী ও দক্ষতাভিত্তিক শিক্ষার সম্প্রসারণ। এই আন্তর্জাতিক TVET সভা সেই অঙ্গীকারকে বাস্তব রূপ দিতে সহায়তা করবে। ব্লেন্ডেড লার্নিং এখন সময়ের দাবি, যা বাংলাদেশের তরুণ প্রজন্মকে সনদের পাশাপাশি বাস্তব দক্ষতায় সমৃদ্ধ করবে।”

তিনি আরও বলেন, “ দক্ষতা প্রশিক্ষণ ও শিল্পখাতের সমন্বয় নিয়ে শেখার অনেক কিছু আছে। এই সফরের অভিজ্ঞতা ভবিষ্যৎ কারিকুলাম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক প্রকল্পে অংশগ্রহণে সহায়ক হবে।”

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম মন্তব্য করেন, “বাংলাদেশে দক্ষতা উন্নয়ন এখন জাতীয় অগ্রাধিকার। আন্তর্জাতিক অংশীদারিত্ব ছাড়া এ খাতকে টেকসই করা সম্ভব নয়। আমরা শিক্ষাব্যবস্থার অর্থায়ন, টেকসই ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানদণ্ডে কারিগরি প্রশিক্ষণ বাস্তবায়নের অভিজ্ঞতা অর্জন করতে চাই।”

তিনি আরও যোগ করেন, “বাউবি তিনদশক ধরে ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে শিক্ষা বিস্তারে কাজ করছে। সেই অভিজ্ঞতাকে কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত করে কর্মমুখী প্রশিক্ষণকে আরও ফলপ্রসূ করতে চাই।”

সফরকালীন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন উপাচার্যের এবং প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডিকে ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের আশা, এই আন্তর্জাতিক সভায় অংশগ্রহণের অভিজ্ঞতা বাউবির শিক্ষা উন্নয়ন পরিকল্পনা, শিক্ষক প্রশিক্ষণ, শিল্পখাতের সঙ্গে সংযোগ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

যাত্রাবাড়ীতে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

বিমান বাহিনী প্রধান চীন সফর শেষে দেশে ফিরেছেন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ই-পেপাস্টার প্রকাশ

ঈদের ছুটি শেষে কাল থেকে যে সময়সূচিতে চলবে অফিস

নতুন মাত্রা যোগ করবে ৭,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির স্যামসাং গ্যালাক্সি এম৬২

দক্ষিণ কোরিয়ায় স্কুলের ক্লাসরুমে মোবাইল ফোন নিষিদ্ধ করে আইন পাস

‘জেমকন ভিক্টরি ডে গলফ টুর্নামেন্ট-২০২৩’ এর পুরস্কার বিতরণী 

তানজিম হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে : নাহিদ ইসলাম

সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে : ধর্ম প্রতিমন্ত্রী

উন্নত মানের ফুটবল খেলেনা ব্রাজিল-আর্জেন্টিনা : এমবাপ্পে