300X70
সোমবার , ১৩ নভেম্বর ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

চোরাগোপ্তা হামলা করে সরকার হটানো যায় না : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৩, ২০২৩ ১:২১ পূর্বাহ্ণ

  • প্রয়োজনে বাবার মতো রক্ত দেবো 

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী : দেশের জনগণের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রয়োজনে বাবার মতো রক্ত দেবো দেশের জন্য, দেশের মানুষের জন্য। চোরাগোপ্তা হামলা করে, সন্ত্রাসী করে সরকার হটানো যায় না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

রোববার (১২ নভেম্বর) বিকেলে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি নৌকার পক্ষে ভোট চাইলে উপস্থিত জনতা হাত তুলে সায় দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একটা প্রত্যয় নিয়ে দেশে ফিরেছিলাম, সেটা মানুষের ভাগ্যের পরিবর্তন। আপনাদের ১০টি প্রকল্প উপহার দিয়েছি। একসময় দুর্ভিক্ষ লেগে থাকতো এই দেশে। কথা বলার স্বাধীনতা ছিল না। ভোট ও ভাতের আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি।

প্রত্যেক ছেলেমেয়ে যেন স্কুলে যায় সে ব্যবস্থা নিয়েছি। খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা জোর দিয়েছি। মানুষের আয় বেড়েছে। প্রাইমারিতে মায়ের নামে মোবাইলে টাকা চলে যায়। উচ্চশিক্ষায় বৃত্তি দিচ্ছি। শিক্ষায় আমরা অনেক গুরুত্ব দিয়েছি।’

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এই নভেম্বর মাস, যেখানে পরীক্ষা হচ্ছে তারা অবরোধ দেয়। সামনে আসার সাহস নেই।

প্রধান বিচারপতির বাসায় আক্রমণ, জাজেস কমপ্লেক্সে আক্রমণ, হাটবাজার, দোকানপাট কিছুই রক্ষা পাচ্ছে না। চোরাগোপ্তা হামলা করে, সন্ত্রাসী করে সরকার হটানো যায় না।’

তিনি বলেন, অস্ত্র-চোরাকারবারি, মানি লন্ডারিংয়ে যুক্ত তারেক (তারেক রহমান) লন্ডনে বসে এত টাকা পায় কোথায়? সাহস থাকলে দেশে আসার কথা বলেন। এসময় ইসরায়েলের হামলার মতো দেশে হাসপাতালে হামলা করা তারেক রহমানের চেলারা জারজ সন্তান কি না সেই প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে আগুনসন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান এসব আওয়ামী সরকার করে দিয়েছে। সামাজিক সুরক্ষা দিচ্ছি। কমিউনিটি ক্লিনিক গিয়ে বিনামূল্যে চিকিৎসা ওষুধ পাচ্ছে। প্রত্যেকটা মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

জিনিসের দাম বেড়েছে। এতে আমরা প্রত্যেক পরিবারে কার্ড করে দিয়েছি যেন ভর্তুকি মূল্যে কিনতে পারে। ঘরে ঘরে আলোকিত করার কথা দিয়েছিলাম, আমরা সারাদেশে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। এসময় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বিএনপির ক্ষমতা মানেই দেশ পেছনে যাওয়া। আওয়ামী লীগ সরকার ৮০০ টাকা থেকে মজুরি বাড়াতে বাড়াতে ১২ হাজার করেছে। অন্য কোনো সরকার গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়ায়নি। প্রত্যেকটা গ্রাম যেন শহর হয়, শহরের সুবিধা যেন গ্রামের মানুষ পায় এজন্য ব্যবস্থা নিয়েছি।

আইটি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। এতে ছয় লাখ ফ্রিল্যান্সার কাজ করছেন। ঘরে বসে আয় করছেন। সরকারি চাকরির বাইরে যারা আছেন তাদের সবার জন্য সর্বজনীন পেনশনের ব্যবস্থা করেছি।

১০৯টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি যেন আমাদের ছেলেমেয়েরা কাজ করতে পারে। বিনা জামানতে ঋণ দুই লাখ টাকা পাওয়া যাচ্ছে। তাই যারা বেকার তারা ব্যবসা করেন, নিজেরা আয় করুন।’

‘আমরা জনগণের জন্য কাজ করি’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির কাজ ধংস করা। ১৫ বছরে কত পরিবর্তন সেটা আপনারা নিজেরাই দেখছেন।

নরসিংদী তাঁত, সবজি, বিখ্যাত সাগর কলা যেন দ্রুত ঢাকা যায় সে ব্যবস্থা করেছি। এসময় এ অঞ্চলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘নৌকায় ভোট দিয়েছেন এরপর দেশের উন্নয়ন হয়েছে। আমি আমার বাবা, মা, ভাইদের, স্বজনদের হারিয়েছি। আমরা দেশে আসতে পারিনি। আমার অবর্তমানে আওয়ামী লীগের সভাপতি করা হয়। একপ্রকার জোর করেই দেশে ফিরেছিলাম।

মদদ দিয়েছে, বিভিন্ন দেশে পদায়ন করে পুরস্কার দিয়েছিল। আমি বিচার চাইতে পারবো না এমন দেশে ফিরেছিলাম একটা প্রত্যয় নিয়ে, সেটা হলো যে দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে সেটা ব্যর্থ হতে দেবো না। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই লক্ষ্য।’

১৯ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় গোটা নরসিংদী জেলায়। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা রং-বেরঙের ব্যানার-ফেস্টুন নিয়ে, রঙিন গেঞ্জি ও টুপি পরে যোগ দেন জনসভাস্থলে। বিকেল ৩টা ২৫ মিনিটে জনসভাস্থলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরআগে দুপুর ১২টায় সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জনসভা জনসমুদ্রে রূপ নেয়। স্টেডিয়ামে মানুষের সংকুলান না হওয়ায় দীর্ঘ পথের নানা জায়গায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থেকেই প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন।

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মোস্তফা জালাল মহিউদ্দিন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

এছাড়া বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, এমপি নজরুল ইসলাম হিরু, জহিরুল হক ভূইয়া, নজরুল ইসলাম বাবু, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। জনসভায় উপস্থিত হওয়ার আগে ১০টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কেরালায় তীব্র বৃষ্টিপাতে বন্যা-ভূমিধস, অন্তত ১৮ জন নিহত

গাইবান্ধা সাহেবগঞ্জ ফার্মে রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

রানি ক্যামিলার সঙ্গে মুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস

মডেল মেঘনা আলম কেন নিরাপত্তা হেফাজতে, জানাল পুলিশ

সারাবিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর ২৫ লাখ ৫৯ হাজার ২২২ জন

বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের অগ্রণী ভূমিকা অনস্বীকার্য : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী

শেখ রাসেলকে সম্মান জানাতে প্রয়োজন ১৫ আগস্টের কুশীলবদের মুখোশ উন্মোচন ও বিচার : তথ্যমন্ত্রী

সেতুর টোল চাওয়ায় ৬ কর্মীকে পেটালেন ছাত্রলীগের নেতাকর্মীরা

কক্সবাজারে ইয়াবাসহ এসআই গ্রেপ্তার