300X70
রবিবার , ১২ জুলাই ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস পালন করবে বিএনপি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১২, ২০২৬ ১:০২ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আগামীকাল (সোমবার) ঢাকা মহানগরীসহ সারা দেশে একদিনের শোক দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ রোববার দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচির কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছেন। মন্ত্রী হিসেবে উন্নয়ন ও উৎপাদনেও তাঁর ভূমিকা ছিল। তিনি শিক্ষামন্ত্রী থাকাকালে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন হয় এবং তাঁর সময় থেকেই দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। এ ছাড়া জগন্নাথ কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ উচ্চশিক্ষা ও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি অব্যাহতভাবে অবদান রেখেছেন।

রিজভী বলেন, দেশে যখন গণতন্ত্রের পথচলা শুরু হয়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে, তখন এ ধরনের একজন বর্ষীয়ান রাজনীতিবিদের বেঁচে থাকা অত্যন্ত জরুরি ছিল।

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন।

রিজভী জানান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। পরে জাতীয় সংসদ প্রাঙ্গণে বাদ আসর, বিকেল পাঁচটায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তবে মসজিদের বিষয়টি পরে নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আগামীকাল ঢাকা মহানগরীসহ সারা দেশে শোক দিবস পালন করবে বিএনপি। এ উপলক্ষে সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

ব্রিফিংয়ে তিনি বলেন, চট্টগ্রামসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল পানিতে ডুবে গেছে। বন্যাদুর্গত মানুষের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান বিএনপির নেতা-কর্মীদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি দলের সব নেতা-কর্মীকে বন্যাদুর্গত মানুষের সহায়তায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
এসময় বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ৩ জন আটক

নানা আয়োজনে চলছে বাংলাদেশ বুলেটিনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান

“জনগণের ভোগান্তি দূর করতে প্রয়োজনে আদালতে যাবো”

বাংলালিংকে আনলিমিটেড ইন্টারনেট ও ফ্রি ওটিটি সবস্ক্রিপশন

ছাত্রলীগ নেতাকে মারধরের প্রতিবাদে অবরুদ্ধ চবি, বন্ধ শাটল

হজ ফ্লাইট ৩১ মের পরিবর্তে শুরু ৫ জুন

মানবাধিকার নিয়ে জাতিসংঘের উদ্বেগের জায়গায় নেই বাংলাদেশ

বাণিজ্য মেলায় এবার রপ্তানি আদেশ পাওয়া গেছে ১৬ মিলিয়ন মার্কিন ডলার

রাজধানীতে ২২ জুয়াড়ি গ্রেপ্তার

ব্যক্তির বক্তব্য নয়, পররাষ্ট্রনীতি হতে হবে প্রাতিষ্ঠানিক!