300X70
রবিবার , ১৬ জুলাই ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জরিপ সংশ্লিষ্ট কেসের অনলাইন শুনানির ব্যবস্থা গ্রহণের নির্দেশ ভূমি সচিবের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১৬, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ভূমি সচিব মোঃ খলিলুর রহমান বলেছেন কোনো এলাকায় জরিপ শুরু হলে এ বিষয়ে সংশ্লিষ্ট জমির মালিকদের গুরুত্ব সহকারে অবহিত করতে হবে। প্রয়োজনে এ জন্য যথাযথ প্রচার কার্যক্রম পরিচালনা করতে হবে।

ভূমি সচিব মোঃ খলিলুর রহমান আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পুরাতন ভবনের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত জেডএসও সম্মেলন ও অধিদপ্তরের দ্বি-মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করার সময় উপস্থিত জোনাল সেটেলমেন্ট অফিসারদের উদ্দেশে এই কথা বলেন। এসময় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল বারিক উপস্থিত ছিলেন।

সচিব বলেন, সংশ্লিষ্ট জমির মালিক ছাড়াও অন্যান্য সরকারি-বেসরকারি অংশী-জনদেরও এক্ষেত্রে (জরিপ শুরু হলে) গুরুত্ব সহকারে অবহিত করতে হবে। জরিপ সম্পর্কিত অনেক সমস্যা কেবল তথ্যের অভাবের কারণে দেখা দেয়। একইসাথে আমাদের সবার – যাদের কমবেশি জমি আছে তাদেরও সচেতন থাকতে হবে যে কখন জরিপ শুরু হয় – ভূমি সচিব যোগ করেন।

সচিব আরও বলেন, বিভিন্ন ধরনের ডিজিটাল ভূমি সেবা চালুর পর থেকে আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বলতে পারি, সিস্টেম যত বেশি স্বয়ংক্রিয় ও স্বচ্ছ হয়, তা তত বেশি টেকসই হয় এবং একইসাথে দুর্নীতির অভিযোগ কমে। এজন্য আমরা জরিপ ব্যবস্থার টেকসই উন্নয়নের ওপর জোর দিয়েছি।

সচিব নাগরিকদের সুবিধার্থে যত দ্রুত সম্ভব জরিপ সংক্রান্ত মামলার জন্য একটি অনলাইন শুনানির ব্যবস্থা স্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ভূমি সচিব আরও উল্লেখ করেন, আমরা জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ- তাদের জমি নিয়ে কাজ করি। ভূমিসেবা ব্যবস্থা এবং ডাটাবেস, নিরাপত্তা এবং অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত। ভূমি সেবা ডিজিটাইজেশনের শুরু থেকেই আমরা ভূমি সেবা ব্যবস্থার সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং জরিপ ও রেকর্ড ডিজিটাইজেশন সংশ্লিষ্ট ভেন্ডার প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, জোনাল সেটেলমেন্ট অফিসার মাঠ পর্যায়ে ভূমি জরিপ (ক্যাডাস্ট্রাল সার্ভে) ও রেকর্ড প্রস্তুত, পরিচালনা, সংগঠন, ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধান করে থাকেন।

জরিপ কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতায় সারা দেশকে ১৯টি জরিপ এলাকায় ভাগ করা হয়েছে যার প্রধান আঞ্চলিক অফিস হচ্ছে জোনাল সেটেলমেন্ট অফিস।

এছাড়া, নদী ও উপকূলীয় এলাকায় নতুন জেগে উঠা চর ভূমির দায়িত্বে আছে একটি দিয়ারা অপারেশন অফিস। জেডএসও-এর অধীনে চার্জ অফিসার, সহকারী সেটেলমেন্ট অফিসার, সার্ভেয়ারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কাজ করেন।

গত ৩ আগস্ট, ২০২২ পটুয়াখালীতে বাংলাদেশ ডিজিটাল জরিপ (বাংলাদেশ ডিজিটাল সার্ভে – বিডিএস)-এর পাইলটিং-এর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। খুব শীঘ্রই সারাদেশে একযোগে বিডিএস রোল-আউট করা হবে। বিডিএস এর সফল বাস্তবায়নে জেডএসওদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মোহাম্মদপুরে ২৩৫ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেফতার

আইফোন ১৩ সিরিজ নিয়ে এলো গ্রামীণফোন

জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী ৩ দিনের রিমান্ডে

নান্দাইলে কীটনাশক খেয়ে কিশোরীর আত্নহত্যা

নারায়ণগঞ্জে মাদকের আখড়াখ্যাত চানমারী বস্তি উচ্ছেদ

পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে: আসিফ নজরুল

পাবনায় আড়াইশ কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিল ইউসিবি

ফ্রেশ সিমেন্ট হোম বিল্ডার্স ক্লাবের সেমিনার অনুষ্ঠিত

ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সেরা নারী কর্মকর্তাদের স্বীকৃতি দিল ব্র্যাক ব্যাংক

পবিত্র আশুরা উপলক্ষে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বাণী